‘রাজশ্রী তোমার জন্য…’ নচিকেতার সঙ্গে সম্পর্ক ভেঙেছিল বলেই কি আজও অবিবাহিত রাজশ্রী ভৌমিক? বিখ্যাত সেই গান তাঁকেই ঘিরে লিখেছিলেন গায়ক? পঞ্চাশের দোরগোড়ায়ও কেন একা? অতীতের কোন ভুল বদলে দিয়েছে অভিনেত্রীর জীবন?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ রাজশ্রী ভৌমিক(Rajasree Bhowmick) যিনি কখনও পর্দায় মমতাময়ী মা, কখনও কঠোর শাশুড়ি, বাস্তব জীবনে কিন্তু একেবারেই আলাদা। বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলেছেন তিনি। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে এই অভিনেত্রীকে।

আমাদের সমাজে এখনও একটা ধারণা খুব গভীরভাবে গেঁথে আছে, মেয়েদের জীবনের ‘পূর্ণতা’ মানেই বিয়ে। কিন্তু এই ধারণাকেই সরাসরি প্রশ্ন করেছেন রাজশ্রী। তাঁর কথায়, “বিয়ে হচ্ছে না” আর “বিয়ে করছি না”, এই দুইয়ের মধ্যে বড় ফারাক আছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিয়ে না করা তাঁর নিজের সিদ্ধান্ত, কোনও বাধ্যবাধকতা নয়। নিজের শর্তে বাঁচার মধ্যেই তিনি খুঁজে পান আত্মসম্মান।

প্রায় পঞ্চাশের কাছাকাছি পৌঁছেও তিনি অবিবাহিত, এই নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে সেই চাপ কখনও তাঁর সিদ্ধান্ত বদলাতে পারেনি। বরং তিনি বিশ্বাস করেন, অন্যের উপর নির্ভর করে থাকার চেয়ে নিজের উপার্জনে মাথা উঁচু করে বাঁচা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের পরিশ্রমে গড়ে তোলা জীবনের প্রতিটি অর্জন তাঁর কাছে গর্বের।

ব্যক্তিগত জীবনে একা হলেও একাকিত্বে ভোগেন না রাজশ্রী। তাঁর কথায়, পরিবারই তাঁর সবচেয়ে বড় শক্তি। মা, দাদা, বৌদি এবং ভাইঝি, সবাইকে নিয়েই তাঁর দায়িত্বের পরিসর। এমনকি নিজের স্বপ্নের বাড়ি তৈরি করলেও তিনি এখনও জয়েন্ট ফ্যামিলিতেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই স্বাধীন মানসিকতা গড়ে ওঠার পিছনে তাঁর মায়ের অবদান সবচেয়ে বেশি বলেই জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ “তিন দিনের মধ্যে নেওয়া সিদ্ধান্তেই আমরা বিয়েটা করেছি…কার্ডও রাতারাতি বানানো হয়েছিল” দ্বিতীয় বিয়ে নিয়ে উত্তেজনার মাঝেই, নতুন ফ্ল্যাটে প্রস্তুতির ভিডিও ভাইরাল! হঠাৎ করে, অল্প সময়ে কেন সিদ্ধান্ত নিলেন সুস্মিতা? এত তাড়া কিসের ছিল, জানালেন কি তিনি?

টলিপাড়ায় বহুদিন ধরেই নচিকেতা চক্রবর্তী-র সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। এমনকি ‘রাজশ্রী তোমার জন্য’ গানটি নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী হালকা হাসিতে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এই উত্তর নচিকেতাই ভালো দিতে পারবেন। তবে এটুকু স্পষ্ট যে ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে একা থাকা অনেক ভালো বলেই মনে করেন তিনি। তাঁর মতে, একা থাকা মানেই একাকিত্ব নয়, বরং নিজের মতো করে বাঁচার এক অন্যরকম স্বাধীনতা।

You cannot copy content of this page