টলিউড ইন্ডাস্ট্রি অন্যতম বড় সুপারস্টার জিৎ। সম্প্রতি মুক্তি পেয়েছে জিৎ অভিনীত রাবণ সিনেমা। তারপর থেকে আবার নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেতা। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন একটি অন্য কারনে। এই ভিডিওটি দেখে ভালোবাসার বন্যা বয়ে গিয়েছে। কী করেছেন অভিনেতা?
এক ভিক্ষুক বৃদ্ধার সঙ্গে দেখা গিয়েছে অভিনেতাকে। তবে অভিনেতা জড়িয়ে ধরেছেন বৃদ্ধাকে। শুধু তাই নয়, নিজের হাতে খাবার খাইয়ে দিলেন তিনি। বৃদ্ধার হাত থেকে নিজেও খেলেন খাবার।
এই ভিডিও দেখে মুগ্ধ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। সকলেই প্রশংসা এবং আশীর্বাদ করেছেন অভিনেতাকে। জিৎ যে বড় মনের মানুষ সেটা এই ভিডিও থেকে প্রমাণিত হয়েছে বলে দাবি নেটিজেনদের।
কারণ এই সময়ে সমাজের অধিকাংশ মানুষ যখন এই ধরনের পিছিয়ে পড়া মানুষদের কোন রকম সাহায্য তো করেন না উপরন্তু তুচ্ছ-তাচ্ছিল্য করে থাকেন সেখানে অভিনেতা নিজে এসে জড়িয়ে ধরেছেন তাঁকে এবং খাবার খাইয়ে দিয়েছেন। এই দৃশ্য বিরল। কমেন্ট বক্সে প্রচুর মানুষ অভিনেতার প্রতি ভালোবাসা জানিয়েছেন। তবে এই গোটা বিষয়টা নিয়ে অভিনেতার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?