“বিগ বসের মদতপুষ্ট দৈত্য, আমাদের ছেলের উপর হিং’স্র আ*ক্রমনের জন্য ওকে অভিশপ্ত করলাম…” টিকিট টু ফিনালের টাস্কে আরাধ্য মহাদেবের নামে দিব্যি, পরক্ষণেই রিকশা থেকে সর্বশক্তি দিয়ে ধাক্কা! জিতু কমলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন সৌরভ দাসের বাবা ও মা, কী অভিশাপ দিলেন অভিনেতাকে?

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে এখন চূড়ান্ত পর্বের লড়াই। ফাইনালে পৌঁছনোর জন্য প্রতিযোগীদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বহু প্রতীক্ষিত ‘টিকিট টু ফিনালে’র (Ticket To Finale) টাস্ক। এই খেলায় জয়ী হয়ে সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ পেয়েছেন জিতু কামাল। তবে তাঁর এই জয় ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কারণ, টাস্ক চলাকালীন প্রতিদ্বন্দ্বী সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন জিতু। এর ফলে খেলা থেকে ছিটকে যান সৌরভ। শুধু তাই নয়, এই ঘটনায় আহতও হন তিনি। প্রতিযোগিতার মধ্যে এমন আচরণ নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। এবার ছেলের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন সৌরভের বাবা-মাও।

সৌরভের বাবা সমর দাস নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে জিতুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, বিগ বসের মদতপুষ্ট হয়ে জিতু অন্যায়ভাবে তাঁর ছেলেকে ফাইনালের টাস্ক চলাকালীন রিকশা থেকে ফেলে দিয়েছেন এবং তাঁকে আহত করেছেন। এই ঘটনার পরেই ছেলের হয়ে সরব হয়েছেন তিনি। ফেসবুক পোস্টে সমর দাস লেখেন, “বিগবস এর মদতপুষ্ট দৈত্য জিতু আজ আমার ছেলে সৌরভকে ফাইনালের টাস্কে অন্যায় ভাবে রিক্সা থেকে ফেলে দিয়ে আহত করল ! ওর এই হিংস্র আক্রমনের জন্য আমি এবং সৌরভের মা ওকে অভিশপ্ত করলাম!” বাবার এই বক্তব্য সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। বিশেষ করে ছেলের আঘাত পাওয়ার ঘটনায় বাবা-মায়ের এমন প্রতিক্রিয়া নজর কেড়েছে নেটিজেনদের। অনেকেই মনে করছেন, টাস্কের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনা সৌরভের পরিবারের কাছেও যথেষ্ট কষ্টের।

এদিকে সৌরভের পরিবারের এই প্রতিক্রিয়ার মধ্যেই সমাজমাধ্যমে নজর কেড়েছে তাঁর স্ত্রী তথা অভিনেত্রী দর্শনা বণিকের (Darshana Banik) একটি পোস্ট। ফেসবুকে তিনি মাত্র কয়েকটি শব্দে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। দর্শনা লেখেন, “এটা লজ্জাজনক।” যদিও নিজের পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি বা ঘটনার বিস্তারিত ব্যাখ্যাও দেননি, তবুও তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা। নেটিজেনদের একাংশের ধারণা, টিকিট টু ফিনালের টাস্কে সৌরভের সঙ্গে জিতুর আচরণের দিকেই ইঙ্গিত করেছেন অভিনেত্রী। স্বামীর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনার পর দর্শনার এমন প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই আলোচনার বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে, সৌরভের বাবা-মায়ের পোস্ট এবং দর্শনার মন্তব্য, দুই মিলিয়ে বিগ বসের ঘরের বাইরেও এই টাস্ক নিয়ে বিতর্ক আরও বেড়েছে।

তবে এই ঘটনায় দর্শকদের প্রতিক্রিয়া একেবারে একরকম নয়। নেটিজেনদের একাংশ সৌরভের পাশে দাঁড়িয়ে তাঁর ধৈর্য এবং খেলার প্রতি মনোভাবের প্রশংসা করেছেন। তাঁদের মতে, রিকশা থেকে পড়ে গিয়ে চোট পাওয়ার পরেও সৌরভ যেভাবে পরিস্থিতি সামলেছেন, তা প্রশংসার যোগ্য। আবার অন্য একাংশের বক্তব্য, বিগ বসের মতো প্রতিযোগিতামূলক খেলায় জেতার জন্য কৌশল ব্যবহার করতেই পারেন প্রতিযোগীরা। তাঁদের চোখে জিতুর এই পদক্ষেপ ছিল তাঁর গেম প্ল্যানের অংশ। ফলে একই ঘটনাকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে দুই ধরনের মতামত। কেউ জিতুর আচরণকে অন্যায় বলে মনে করছেন, আবার কেউ খেলায় টিকে থাকার কৌশল হিসেবেই দেখছেন বিষয়টিকে। তবে টাস্কে সৌরভের চোট পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

ঘটনাটি কীভাবে ঘটেছিল, তা নিয়েও বিস্তারিত আলোচনা হচ্ছে। টাস্ক চলাকালীন সৌরভ যখন রিকশার উপর কিছুটা নীচের দিকে ঝুঁকেছিলেন, সেই সময় তাঁর অসতর্ক মুহূর্তের সুযোগ নিয়ে জিতু তাঁকে ধাক্কা দেন। ধাক্কা দেওয়ার আগে অবশ্য জিতুকে “সরি সৌরভ” বলতেও শোনা যায়। আচমকা ধাক্কায় ভারসাম্য হারিয়ে রিকশা থেকে নীচে পড়ে যান সৌরভ। নিজেকে সামলে রিকশার উপর টিকে থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। রিকশার ছাউনি ভেঙে সশব্দে মাটিতে পড়ে যান সৌরভ। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গেই ছুটে আসেন বিগ বসের ঘরের অন্যান্য প্রতিযোগীরা। পরে দেখা যায়, পড়ে গিয়ে চোট পেয়েছেন সৌরভ এবং তাঁর শরীরের একটি অংশ কেটেও গিয়েছে। আচমকা এমনভাবে পড়ে গিয়ে আঘাত পাওয়ার পর স্বাভাবিকভাবেই রাগ, দুঃখ ও যন্ত্রণায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি।

আরও পড়ুনঃ শিবের দিব্যি কেটেও কথা রাখলেন না জিতু! আচমকা ধাক্কায় রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর চো’ট পেলেন সৌরভ, জিতুর চরম ভণ্ডামিতে ক্ষু’ব্ধ অভিনেতার স্ত্রী দর্শনার কী প্রতিক্রিয়া? জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতার কথাতেও কটাক্ষের ইঙ্গিত, কী বললেন তিনি?

তবে এই ঘটনার পিছনে আরও একটি বিষয় রয়েছে, যা নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা চলছে। টাস্ক চলাকালীন জিতু সৌরভকে ‘শিবের দিব্যি’ কেটে কথা দিয়েছিলেন যে, তিনি স্বেচ্ছায় এই খেলা হারবেন এবং সৌরভকে জিতিয়ে দেবেন। যদিও সৌরভ নিজেই জিতুকে এমন কোনও প্রতিশ্রুতি রাখতে নিষেধ করেছিলেন। অর্থাৎ, তাঁকে জিতিয়ে দেওয়ার জন্য জিতু যেন ইচ্ছাকৃতভাবে খেলা না হারেন, সেই কথাও জানিয়েছিলেন সৌরভ। শেষ পর্যন্ত সৌরভ স্পোর্টিং স্পিরিট বজায় রেখে জিতুর সঙ্গে হাত মিলিয়ে টাস্ক থেকে সরে দাঁড়ান। কিন্তু তার পরেই তাঁকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। একদিকে জিতুর ফাইনালে সরাসরি পৌঁছে যাওয়া, অন্যদিকে সৌরভের চোট এবং পরিবারের ক্ষোভ, সব মিলিয়ে টিকিট টু ফিনালের এই টাস্ক এখন বিগ বস বাংলার অন্যতম চর্চিত ঘটনা। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে এগোয়, সেদিকেই নজর দর্শকদের।

You cannot copy content of this page