“গতকাল পর্যন্ত ওদের সঙ্গে কথা হয়েছে, আজ আর ফোনে সাড়া নেই…” নেপালের প্রাকৃতিক দুর্যো’গে আটকে সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়! চিন সীমান্তের কাছে হড়পা বান, চারদিকে বিপর্যস্ত পরিস্থিতি! অভিনেতার খবর না মেলায় উদ্বে’গ বাড়ছে পরিবারে, বাবাকে নিয়ে কী জানালেন পুত্র বিহু?

টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় বর্তমানে নেপালে রয়েছেন। নতুন ছবির শুটিংয়ের জন্য সেখানে গিয়েই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়েছেন অভিনেতা। চিন সীমান্ত লাগোয়া নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানের জেরে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ছে মৃতের সংখ্যাও, পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এই পরিস্থিতিতে খরাজের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে টলিউড মহলে। অভিনেতার অনুরাগীরাও তাঁর খোঁজ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। পরিবারের তরফে জানা গিয়েছে, খরাজের সঙ্গে নেপালে রয়েছেন তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ও। অভিনেতার সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব না হলেও সংবাদ মাধ্যম কথা বলেছে তাঁর ছেলে তমোঘ্ন ওরফে বিহু মুখোপাধ্যায়ের সঙ্গে।

বাবা এবং মাকে নিয়ে তাঁর কাছেও এই মুহূর্তে সম্পূর্ণ তথ্য নেই বলে জানান বিহু। তবে তাঁর কথায়, আতঙ্কিত হওয়ার মতো কোনও খবর এখনও পাওয়া যায়নি। গতকাল পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল বলেও জানা গিয়েছে। কিন্তু বুধবার আর ফোনে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরিস্থিতির কারণেই এই যোগাযোগ বিচ্ছিন্নতা বলে মনে করছেন পরিবারের সদস্যরা। খরাজের ছেলে বিহু সংবাদ মাধ্যমকে জানান, তাঁর বাবা ও মা দুজনেই একসঙ্গে রয়েছেন। তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি বলেই মনে হয়। বাবার সঙ্গে মা-ও রয়েছেন। গতকালই আমার সঙ্গে মায়ের কথা হয়েছে। তবে আজ আর যোগাযোগ করতে পারিনি।’ বিহুর কথায়, নেপালের প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিমান পরিষেবাতেও সমস্যা তৈরি হয়েছে বলে তিনি শুনেছেন।

ফলে এই মুহূর্তে কলকাতা থেকে পরিবারের পক্ষেও পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা সম্ভব হচ্ছে না। তবে বাবা-মা শারীরিকভাবে ভালো আছেন বলেই আশা করছেন তিনি। তাঁর বক্তব্য, পরিস্থিতির উন্নতি হলে যোগাযোগ ব্যবস্থাও ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। এই মুহূর্তে কলকাতায় থাকলেও বিহুর বেশিরভাগ সময় কর্মসূত্রে বাংলার বাইরে কাটে। তাই খরাজের শুটিংয়ের নির্দিষ্ট সূচি বা তাঁরা ঠিক কোথায় রয়েছেন, সে বিষয়ে তাঁর কাছে বিস্তারিত তথ্য নেই। ফলে পরিবারের পক্ষ থেকেও আপাতত অপেক্ষা করা ছাড়া বিশেষ কিছু করার নেই। নেপালের পরিস্থিতির দিকে নজর রেখেই খরাজ ও প্রতিভার সঙ্গে ফের যোগাযোগের অপেক্ষায় রয়েছেন তাঁরা। অভিনেতার সঙ্গে যোগাযোগ না হওয়ায় অনুরাগীদের মধ্যেও উদ্বেগ বাড়লেও ছেলে বিহুর বক্তব্যে আপাতত কিছুটা স্বস্তি মিলেছে।

অন্যদিকে, খরাজ যে এলাকায় শুটিংয়ের কাজে রয়েছেন বলে জানা যাচ্ছে, সেই নেপালেই হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়েছে। চিন সীমান্তের কাছাকাছি রাসুয়া জেলায় জলের তোড়ে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বহু জায়গায় যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। উদ্ধারকাজ এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় নেপালে থাকা ভারতীয় নাগরিকদের নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তাঁদের মধ্যে কলকাতা থেকে যাওয়া বেশ কয়েকজন পর্যটকের খোঁজও এখনও পাওয়া যায়নি। জানা যাচ্ছে, কলকাতার একটি ভ্রমণ সংস্থার সঙ্গে মোট ৩০ জন পর্যটক মানস সরোবরের উদ্দেশে রওনা হয়েছিলেন।

তাঁদের সঙ্গে ওই সংস্থার আরও দুজন সদস্য ছিলেন। অর্থাৎ মোট ৩২ জনের একটি দল নেপালে গিয়েছিল। ২১ অগস্ট কলকাতা থেকে যাত্রা শুরু করে তাঁরা ২২ অগস্ট নেপালে পৌঁছন। কিন্তু হড়পা বানের ঘটনার পর থেকে ওই ৩২ জনের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বুধবার রাত পর্যন্ত তাঁদের পরিবারের সদস্যরা কোনও খবর পাননি বলে জানা গিয়েছে। ফলে একদিকে খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে নিয়ে উদ্বেগ, অন্যদিকে কলকাতার পর্যটকদের নিখোঁজ হওয়ার খবর, সব মিলিয়ে নেপালের পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠা বাড়ছে। খরাজের খবর সামনে আসতেই তাঁর দীর্ঘ অভিনয় জীবনের কথাও নতুন করে আলোচনায় এসেছে। বাংলা সিনেমা, টেলিভিশন এবং মঞ্চে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি তাঁর স্বতন্ত্র রসবোধ এবং বিভিন্ন চরিত্রে সাবলীল অভিনয় তাঁকে দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত মুখ করে তুলেছে। নতুন প্রজন্ম থেকে শুরু করে দীর্ঘদিনের দর্শক, সকলের কাছেই তাঁর অভিনয়ের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। সেই প্রিয় অভিনেতার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, এই খবরেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা। তবে পরিবারের বক্তব্য অনুযায়ী, এখনই আতঙ্কিত হওয়ার মতো কোনও খবর তাঁদের হাতে নেই। খরাজ এবং প্রতিভা একসঙ্গেই রয়েছেন বলেই জানিয়েছেন তাঁদের ছেলে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলেই তাঁদের সঙ্গে ফের কথা বলা সম্ভব হবে বলে আশা করছে পরিবার। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরাও। এদিকে নেপালে আটকে থাকা অন্যান্য ভারতীয় নাগরিকদের নিয়েও উদ্বেগ বাড়ছে। নিখোঁজ ৩২ জন পর্যটকের পরিবারের সদস্যরাও তাঁদের প্রিয়জনের খবরের অপেক্ষায় রয়েছেন।

আরও পড়ুনঃ স্বামীর মৃ’ত্যুর পর প্রতিমাসে ৭ হাজার কিস্তি, বিক্রি করতে হয়েছিল গৃহপালিত পশু! কৃষক স্ত্রী, রীতার অসহায়তার কথা শুনে দেবের দ্বারস্থ হয়েছিলেন সুদীপ্তা! মেগাস্টারের তৎপরতায় ডেথ সার্টিফিকেট মিলতেই মকুব পুরো ঋণ! এবার ঘটালেন সাংসদের কাছে আরও বড় আবেদন জানালেন অভিনেত্রী?

সব মিলিয়ে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতির দিকে এখন নজর গোটা দেশের। খরাজ মুখোপাধ্যায় এবং তাঁর পরিবারের নিরাপত্তার খবরের দিকেও তাকিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে এখনও কোনও খারাপ খবর পাওয়া যায়নি। বরং বিহু স্পষ্ট করেছেন, তাঁর বাবা-মা শারীরিকভাবে ভালো আছেন বলেই তিনি আশা করছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ পর্যটকদেরও সন্ধান মিলবে বলে আশা করা হচ্ছে।
খরাজ মুখোপাধ্যায়ের পরিবার এবং তাঁর অসংখ্য অনুরাগীও এখন অপেক্ষা করছেন একটি স্বস্তির খবরের জন্য।

You cannot copy content of this page