সিরিয়াল ছাড়া আমাদের জীবন চলে না। স্টার জলসা এবং জি বাংলার সিরিয়াল গুলো বাঙালির জীবনের অন্যতম রসদ। এর মাঝে স্টার জলসার খড়কুটো সিরিয়ালটি বাঙ্গালীদের মনে বেশ জায়গা করে নিয়েছে।
‘খড়কুটো’ ধারাবাহিকের জন্য এতটা জনপ্রিয় হলেও কৌশিক এর আগে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন। এছাড়াও, বেশ কিছু ছবিতেও কাজ করেছেন তিনি।

নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতেই পছন্দ করেন কৌশিক। অভিনেতাকে সেভাবে সক্রিয়ও দেখা যায় না সোশ্যাল মিডিয়ায়। অনেকেই হয়ত জানেন না যে কৌশিক বিবাহিত ও তাঁর একটি ছোট্ট মিষ্টি মেয়েও রয়েছে। তবে কখনও তাঁর মেয়ে বা স্ত্রীয়ের ছবি প্রকাশ্যে আনেন নি কৌশিক।

গত ২২শে ডিসেম্বর ছিল কৌশিকের মেয়ে মৈথিলীর জন্মদিন। এদিন প্রথমবার মেয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কৌশিক। মেয়ের সঙ্গে দুটি মিষ্টি ছবি পোস্ট করে কৌশিক ক্যাপশনে লেখেন, “জন্মদিন বলে কথা”।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?