বাংলা টেলিভিশনের একজন হার্টথ্রব নায়ক ক্রুশল আহুজা। শুধু টলিউড নয়, বলিউডেও দেখা গিয়েছে তাঁকে। ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকের পর তাঁর পরিচিতি চূড়ায় ওঠে। আজও সবার মনে জায়গা করে রয়েছেন কর্ণ। এই সিরিয়াল শেষ হওয়ার পর একদম জাতীয় টেলিভিশনে দেখা মেলে এই হ্যান্ডসাম নায়কের। জি টিভির ‘রিসতো কা মাঞ্ঝা’য় দেখা গিয়েছিল ক্রুশলের।
ক্রুশলের প্রথম কাজ
বলাই যায়, তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে বাংলা এবং হিন্দি দুই জায়গাতেই জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেতা। এরপর গত কয়েক মাস ধরেই টেলিপাড়ায় জোর গুঞ্জন শীঘ্রই বাংলা টেলিভিশনের ফিরছেন নায়ক। ‘রাধিকা’ স্বস্তিকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফেরবার গুঞ্জনও শোনা যাচ্ছিল। তাঁর প্রথম ছবি ‘রানু পেল লটারি’।
কোন ধারাবাহিকে ফিরতে চলেছেন?
বাংলার জনপ্রিয় ‘দ্বীপ জ্বেলে যাই’ ধারাবাহিকের হিন্দি রিমেক ‘রিস্তো কে মাঞ্জা’। যেখানে ক্রুশলকেই আমরা দেখতে পেয়েছিলাম। আবার এক নতুন ধারাবাহিকে আসতে চলেছেন অভিনেতা। এই নতুন খবর শুনে খুশির আমেজ তৈরী হয়েছে ভক্তমহলে। আর তাঁর বিপরীতে থাকতে চলেছে আরও এক জনপ্রিয় নায়িকা।
কোন চ্যানেলে ফিরছেন?
নতুন এই ধারাবাহিকের প্রোডাকশনের দায়িত্বে রয়েছেন লীনা গাঙ্গুলি ও শৈবাল ব্যানার্জি। ম্যাজিক মুমেন্টসের এই ধারাবাহিক আসতে চলেছে পর্দায়। তবে বাংলা টেলিভিশনে নয়, হিন্দি টেলিভিশনে এই রিমেক ধারাবাহিকটি আসতে চলেছে। স্টার জলসার জনপ্রিয় ‘জল নুপুর’ ধারাবাহিকের রিমেক আসতে চলেছে সম্ভবত স্টার প্লাসে।
বিপরীতে কে থাকছেন?
যেখানে ক্রুশলের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় নায়িকা হিবা নবাবকে। অভিনেত্রী হিন্দি সিরিয়ালের এক জনপ্রিয় তারকা। তাঁর ধারাবাহিক ‘জিজাজি ছাদ পর হ্যায়’ বেশ জনপ্রিয়। এবার এই নতুন জুটিকে দেখা যাবে আসন্ন ধারাবাহিকে। সম্ভবত স্টার প্লাসে আসতে চলেছে এই নতুন ধারাবাহিক।
২০০৮ সালে প্রথম তিনি শিশু শিল্পী হিসাবে ধারাবাহিকে অভিনয় করা শুরু করেছিলেন। তাঁর প্রথম সিরিয়াল হল ‘শসসস,,, কোয়ি হ্যায়’। টলিউড নায়ক ও বলিউড নায়িকার এই নতুন জুটি দর্শকদের কেমন লাগবে তাই দেখার। সম্প্রতি বাংলা ধারাবাহিকের হিন্দি রিমেকের প্রবণতা বাড়ছে। ‘শ্রীময়ী’,’খড়কুটো’,’কে আপন কে পর’, ‘কুসুম দোলা’, ‘গৌধূলি আলাপ’এর মতো স্টার জলসার জনপ্রিয় শো-এর হিন্দি রিমেক দেখেছে দর্শক।







“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!