বাংলা বিনোদন জগতে যেন এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। আউটডোর শুটিং চলাকালীন জনপ্রিয় অভিনেতার আকস্মিক মৃত্যু ঘিরে প্রশ্নের ঝড় উঠেছে চারদিকে। দিন যত এগোচ্ছে, ততই জোরালো হচ্ছে ন্যায়বিচারের দাবি। শুধু একজন শিল্পীর মৃত্যু নয়, এই ঘটনায় উঠে এসেছে কাজের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন, একজন অভিনেতার জীবন কি এতটাই অনিরাপদ?
এই ঘটনার কেন্দ্রে রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর অকালমৃত্যুর পর থেকেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে ক্ষোভ জমতে শুরু করেছে। স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ইতিমধ্যেই দায়ীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অভিনেতার সহকর্মীরাও প্রশ্ন তুলেছেন, শুটিং সেটে কি যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা ছিল? আজ টেকনিশিয়ান স্টুডিওতে ডাকা হয়েছে এক গুরুত্বপূর্ণ বৈঠক।
সেখানে উপস্থিত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়-সহ বহু তারকা। আর্টিস্ট ফোরাম, প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত। আলোচনা হচ্ছে একটি নির্দিষ্ট এসওপি (Standard Operating Procedure) তৈরির, যাতে ভবিষ্যতে কোনও শিল্পীকে এমন পরিস্থিতির মুখে পড়তে না হয়। শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালীন কর্মবিরতির কথাও ভাবা হচ্ছে, যাতে এই ইস্যুতে চাপ বাড়ানো যায়।
এই ঘটনার মাঝেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মানসী সিনহা। ব্যক্তিগত কারণে মিটিংয়ে উপস্থিত থাকতে না পারলেও, তিনি স্পষ্ট জানিয়েছেন, এই কর্মবিরতির সিদ্ধান্তকে তিনি সম্পূর্ণ সমর্থন করেন। তাঁর কথায়, “অনেক অবহেলার শিকার আমিও হয়েছি, তবু চুপ থেকেছি, এটা ভুল ছিল।” এই স্বীকারোক্তি যেন আরও বড় প্রশ্ন তুলে দিল ইন্ডাস্ট্রির ভিতরকার বাস্তবতা নিয়ে।
আরও পড়ুনঃ দুর্ঘ’টনার কবলে পড়ে গুরুতর আ’হত রোহন ভট্টাচার্য! হাসপাতালের বিছানায় শুয়েই রাহুলের জন্য চাইলেন ন্যায় বিচার! শুটিং নিরাপত্তা নিয়ে উত্তপ্ত টলিউড, কী ঘটেছে অভিনেতার সঙ্গে?
মানসীর বক্তব্য থেকে স্পষ্ট, সমস্যাটা শুধুমাত্র একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দীর্ঘদিন ধরেই হয়তো একাধিক শিল্পী অবহেলা ও অনিরাপত্তার মধ্যে কাজ করে এসেছেন। তাঁর “ভুল স্বীকার” এবং ভবিষ্যতে প্রতিবাদের কথা বলা, এ যেন এক নীরব প্রতিবাদের ভাষা। তাহলে কি তিনিও একাধিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন? ইন্ডাস্ট্রির অন্দরেই কি লুকিয়ে রয়েছে আরও অনেক অজানা গল্প, যা এতদিন সামনে আসেনি? এখন এসবই প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে।






