বিনোদন থেকে রাজনীতি, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একে অপরকে কটাক্ষ করা যেন লেগেই রয়েছে। এবার জন্মদিন উদযাপনের রীতি নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। জন্মদিনে কেক কাটার প্রথা নিয়ে মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন নাজিয়া এলাহী খান। তাঁর বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলেও চর্চা। আর এবার সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে সরব হলেন অভিনেত্রী তথা মমতাপন্থী তৃণমূল সমর্থক ময়না বন্দ্যোপাধ্যায়। বাঙালির জন্মদিন উদযাপনের রীতি নিয়ে নাজিয়াকে পাল্টা কটাক্ষ করেছেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকার ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ক্লিপে জন্মদিনে কেক কাটার প্রথা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন নাজিয়া এলাহী খান। তাঁর বক্তব্য, হিন্দু সংস্কৃতি ও সংস্কারে জন্মদিনে কেক কাটার কোনও প্রথা নেই। এটি মূলত পশ্চিমা সংস্কৃতি থেকে আসা একটি রীতি। তাঁর মতে, হিন্দু সনাতনীরা জন্মদিনে কেক কাটার পরিবর্তে মন্দিরে যান। জন্মদিন পালনের প্রসঙ্গ তুলেই তিনি রাজনৈতিক বক্তব্যও রাখেন এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক।
নাজিয়ার এই বক্তব্যের বিরোধিতা করে এবার মুখ খুলেছেন অভিনেত্রী ময়না বন্দ্যোপাধ্যায়। বাঙালি বাড়িতে কীভাবে জন্মদিন পালন করা হয়, সেই প্রসঙ্গ তুলে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। ময়নার কথায়, বাঙালি পরিবারে জন্মদিনে মন্দিরে যাওয়া, পায়েস খাওয়ার মতো রীতি দীর্ঘদিন ধরেই প্রচলিত। তবে তার পাশাপাশি ছোটবেলা থেকেই তাঁরা জন্মদিনে কেক কেটেও আসছেন। অর্থাৎ, কেক কাটা এবং বাঙালির প্রচলিত জন্মদিনের আচার-অনুষ্ঠান, দুটিই একসঙ্গে চলতে পারে বলে তাঁর বক্তব্য।
এরপরই নাজিয়াকে কটাক্ষ করে ময়না বলেন, যদি তিনি কোনওদিন বাঙালি বাড়িতে জন্মদিন উদযাপন হতে না দেখে থাকেন, তাহলে তাঁর বাড়িতে আসতে পারেন। কীভাবে বাঙালি পরিবারে জন্মদিন পালন করা হয়, তা তিনি নিজের চোখেই দেখিয়ে দেবেন। ময়নার এই মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট, জন্মদিনে কেক কাটাকে বাঙালি সংস্কৃতি বা পারিবারিক রীতির বিরোধী হিসেবে দেখার পক্ষপাতী নন তিনি। তাঁর মতে, বাঙালি পরিবারে মন্দিরে পুজো দেওয়া, পায়েস খাওয়ার পাশাপাশি কেক কাটার রীতিও বহুদিনের পরিচিত।
আরও পড়ুনঃ “এই প্রজন্মের ছেলে ও মেয়েরা খুব কর্মঠ, বরং আগেকার দিনে অনেক দায়িত্বজ্ঞানহীন মানুষকে দেখেছি!” ভালো ও মন্দ দুই ধরনের মানুষই সব প্রজন্মই আছে, তাহলে জেন-জিদেরই কেন বারবার দায়িত্বজ্ঞানহীন বলে কটা’ক্ষ করা হবে? নতুন প্রজন্মকে নিয়ে সমাজের প্রচলিত ধারণার বিরুদ্ধেই সরব অম্বরীশ ভট্টাচার্য, দিলেন কী যুক্তি?
সব মিলিয়ে জন্মদিনে কেক কাটা নিছক একটি উদযাপনের রীতি, নাকি এর সঙ্গে সংস্কৃতি ও ধর্মীয় পরিচয়ের প্রশ্ন জড়িয়ে রয়েছে, তা নিয়েই নতুন করে শুরু হয়েছে আলোচনা। নাজিয়া এলাহী খানের মন্তব্যের পর ময়না বন্দ্যোপাধ্যায়ের এই পাল্টা প্রতিক্রিয়া বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এখন সোশ্যাল মিডিয়ায় এই দুই ভিন্ন মতামত নিয়ে কী প্রতিক্রিয়া তৈরি হয়, সেদিকেই নজর সাধারণ মানুষের।






