‘আমিও বিয়ে করতে চাই, কিন্তু…”, বিয়ে নিয়ে এত দ্বিধা মিমির মনে?

টলিউডের অন্যতম সফল অভিনেত্রী তিনি। দিনে দিনে দর্শকের মনে মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তিনি। বরাবরই স্বাধীনচেতা তিনি, নিজের শর্তেই জীবন কাটাতে ভালোবাসেন অভিনেত্রী। আর কিছুদিনের মধ্যে ৩৩ পূর্ণ করবেন। ঠিকই ধরেছেন কথা হচ্ছে মিমি চক্রবর্তীকে নিয়েই।

অভিনয়ের কেরিয়ার ও সাংসদের দায়িত্ব, দুই-ই ভালোমতো পালন করতে দেখা যায় মিমিকে। গত বছর মিমির খুব একটা ভালো সময় কাটে নি। তাঁর সন্তানসম চারপেয় চিকুকে হারান তিনি। হারিয়েছেন নিজের দিদিমাকেও। এর পাশাপাশি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নাকাল হয়েছেন, গলব্লাডারের সমস্যাতেও ভুগেছেন তিনি।

কিন্তু বিয়ে কবে করছেন মিমি? এই প্রশ্ন সকলের মুখেই। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম কৌতূহল নেই তাঁর অনুরাগীদের মধ্যে। আসলে রাজ চক্রবর্তীর সঙ্গে ব্রেকআপের পর থেকেই তিনি সিঙ্গল। অন্তত, মিমির তেমনটাই দাবী। সেই রাজ এখন শুভশ্রীর সঙ্গে সুখে ঘরসংসার করছেন। তাহলে মিমি কবে ঘর বাঁধবেন?marriage

অকপটেই মিমি জানান যে অন্যান্য মায়েদের মতো তাঁর মা-ও চান যে তিনি বিয়ে করুন। বিয়ের উপর আস্থাও রয়েছে তাঁর। কিন্তু তবুও যেন মাঝে একটা কিন্তু এসে পড়ে। এক সংবাদমাধ্যমে মিমি জানান, “মা চায় আমি বিয়ে করি। আমিও বিয়ে করতে চাই। তবে তার জন্য সময়ের অপেক্ষা। চোখের সামনে এত সম্পর্ক ভাঙতে দেখি! জানি না…”।

সম্পর্ক ভাঙার ভয় রয়েছে মিমির মনে। ২০২১ সাল জুড়ে টালিগঞ্জে অনেক সম্পর্ক ভেঙেছে। মিমির ‘বোনুয়া’ নুসরত নিখিলের সঙ্গে সম্পর্ক ভেঙে যশের সঙ্গে সম্পর্ককে শুধু স্বীকৃতি দেননি, তাঁর সন্তানের মাও হয়েছেন। অন্যদিকে তিন নম্বর বিয়ে ভাঙার মুখে শ্রাবন্তীর। তবে কি সহকর্মীদের বিয়ে ভাঙতে দেখে ঘাবড়ে যাচ্ছেন মিমি?

মিমি খালি একটাই প্রার্থনা করেন যাতে তাঁর ভালোবাসার মানুষগুলো হারিয়ে না যায়। তবে আপাতত কাজের উপরেই মন দিতে চান মিমি। ভালো কাজই তাঁকে মানুষের ভালোবাসা এনে দেবে। ২০২১ সালে মিমির একটিই ছবি মুক্তি পায়, ‘বাজি’। কিন্তু সেই ছবি বক্স অফিসে ব্যর্থ। এছাড়াও ‘মিনি’ ও ‘খেলা যখন’ ছবিতে অভিনয় করেছেন মিমি। সেই ছবিদুটি এখন মুক্তির অপেক্ষায়।

You cannot copy content of this page