বাংলা ধারাবাহিকের সঙ্গে এখন মানুষের জীবন অঙ্গাঙ্গীভাবে জড়িত। বর্তমানে করোনাকালে বিনোদনের রসদ বলতে বাঙালি এখন প্রায় ধারাবাহিক কেই বোঝে। তাইতো সন্ধ্যাবেলা হতেই বাড়িতে বাড়িতে দেখা শুরু হয়েছে স্টার জলসা বা জি বাংলা। দুই চ্যানেল একে অপরকে সমানে টক্কর দিয়ে চলছে।
জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল উমা। প্রতিদিন সন্ধ্যা বেলা সাতটা থেকে সিরিয়াল শুরু হয় আর সিরিয়াল শুরুর কয়েক দিনের মধ্যেই টিআরপি রেটিং চার্টে প্রথম পাঁচে এসে গেছে এই সিরিয়াল। এক অত্যন্ত সাধারণ পরিবারের মেয়ের উচ্চবিত্ত এক পরিবারের বউ মা হওয়া এবং সফল ক্রিকেটার হওয়ার গল্প বলবে উমা। উমার চরিত্রে অভিনয় করছেন বালির মেয়ে শিঞ্জিনী চক্রবর্তী। সিরিয়ালে সে একদম নবাগত মুখ। এবার তার অভিনয় দক্ষতা নিয়েই উঠে গেল প্রশ্ন।
সম্প্রতি চ্যানেলের তরফ থেকে একটি নতুন ক্লিপিংস শেয়ার করা হয় সেখানে দেখা যায় যে বৌভাতের দিন বেশি গয়না না পরা নিয়ে অমৃতার সঙ্গে কথোপকথন হবে উমার।যেখানে অমৃতার মনে হবে উমাই পারবে গোটা বাড়িকে বেঁধে রাখতে। আর এই প্রোমো সামনে আসতেই তার কমেন্ট বক্স ভরে গেছে বিভিন্ন কমেন্টে যার মূল বক্তব্য উমার চরিত্রে শিঞ্জিনী চক্রবর্তী একদমই অভিনয় করতে পারছেন না। তারমধ্যে প্রশিক্ষণের অভাব রয়েছে এরকমটাই বলছেন নেটিজেনরা। সেইসঙ্গে উমার মেকাপেও তাকে ভালো লাগছেনা বলে মত নেটিজেনদের।







‘অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দরকারে গলা তোলে!’ ‘সকলে গিরগিটির মতো রং বদলে ফেলল…তোমরা কি ওঁকে ভয় পাচ্ছো?’ সামাজিক মাধ্যমে লাগাতার সমালোচনা ও কটাক্ষের মাঝেই, স্বামী ভরতের ‘বিগ বস’-এর ক্যাপ্টেন্সির প্রশংসা করেই কাদের বিঁধলেন গর্বিত স্ত্রী জয়শ্রী?