একসময় বাংলা বাণিজ্যিক ছবির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। সিনেমা হলে প্রিয় নায়কের ছবি মুক্তি পেলেই দর্শকদের মধ্যে দেখা যেত আলাদা উন্মাদনা। অ্যাকশন, রোম্যান্স, নাচ-গান আর জমজমাট গল্পে ভরপুর সেই বাণিজ্যিক ছবির জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে বাংলা সিনেমার ধারা। একদিকে যেমন ওটিটি এবং সিরিজের জনপ্রিয়তা বেড়েছে, অন্যদিকে বড় পর্দায় আগের মতো বাণিজ্যিক ছবির দাপটও অনেকটাই কমেছে। আর সেই প্রসঙ্গেই এবার এমন এক মন্তব্য করে বসলেন অভিনেতা বনি সেনগুপ্তের মা তথা অভিনেত্রী পিয়া সেনগুপ্ত, যা ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি এবং বাণিজ্যিক ছবির ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শোনা যায় পিয়া সেনগুপ্তকে। তাঁর কথায়, এখনকার দিনে বাংলা ছবিতে আগের মতো বাণিজ্যিক নায়ক তৈরি হচ্ছে না। সিরিজ কিংবা ওটিটির জনপ্রিয়তা বাড়লেও প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার আনন্দ যে একেবারেই আলাদা, সেই কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, দর্শকদের আবার হলমুখী করতে হলে এমন ছবি তৈরি করতে হবে, যেখানে থাকবে একশো শতাংশ বাণিজ্যিক বিনোদন।
তবে পিয়ার বক্তব্যের সবচেয়ে চর্চিত অংশ তাঁর ছেলে বনি সেনগুপ্তকে ঘিরেই। অভিনেত্রী বলেন, বনির সময় থেকেই আর কোনও বাণিজ্যিক নায়ক তৈরি হয়নি। তাঁর কথায়, বনি ছিল শেষ বাণিজ্যিক নায়ক। শুধু তাই নয়, পুরনো দিনের বাণিজ্যিক ছবির ধাঁচে আবার সিনেমা তৈরির পরামর্শও দিয়েছেন তিনি। শ্রীকান্ত ও বাকিদের উদ্দেশে তাঁর প্রস্তাব, আবার ‘খোকাবাবু’, ‘পরব না আমি ছাড়তে’ কিংবা ‘বরবাদ’-এর মতো ছবি তৈরি করা হোক। অর্থাৎ, যে ধরনের বাণিজ্যিক ছবিতে একসময় বনি এবং তাঁর সমসাময়িক অভিনেতারা কাজ করেছেন, সেই স্বাদই আবার ফিরিয়ে আনতে চান পিয়া।
কিন্তু অভিনেত্রীর এই মন্তব্য যে নেটপাড়ার একাংশের খুব একটা পছন্দ হয়নি, তা স্পষ্ট সমাজমাধ্যমের প্রতিক্রিয়াতেই। বরং বনিকে শেষ বাণিজ্যিক নায়ক বলার পর থেকেই শুরু হয়েছে কটাক্ষ। কেউ পিয়ার বক্তব্যকে ঘিরে ব্যঙ্গ করেছেন, কেউ আবার তাঁর নিজের অভিনয়জীবনের প্রসঙ্গ টেনে এনেছেন। এক নেটিজেন লিখেছেন, “ঠিক, তোমার পরে যেমন আর নায়িকা আসেনি। রাণু মণ্ডলের পর গায়িকা আসেনি।” অর্থাৎ, পিয়ার বক্তব্যকেই তাঁর দিকে ফিরিয়ে দিয়ে কটাক্ষ করেছেন তিনি।
আরও পড়ুনঃ “দুর্নিবারের আড়াই বছরের সন্তান রয়েছে, সৃজলার একবারও কি মনে হয়নি তাঁর একটা সংসার আছে?” ‘এখান থেকে আমাকে ছিঁড়ে দাও, একদিকে একটা আর অন্যদিকে একটা দাও’ সৃজলার ইঙ্গিতপূর্ণ মন্তব্য ও আচরণ নিয়ে বি*স্ফোরক ভরত কল ও জয়শ্রী! দুর্নিবারের পর জিতু, প্রেমের সমীকরণ ঘিরে আপত্তি কিন্তু কাউকেই সরাসরি না করছেন না কেন অভিনেত্রী?
অন্যদিকে আরও এক নেটিজেনের মন্তব্য, “লাস্ট ফ্লপ হিরো বনি, বনি হিরো হতে গিয়ে হেগে ফেলেছে।” এমনই নানা তির্যক মন্তব্যে ভরে উঠেছে সমাজমাধ্যমের কমেন্টবক্স। বনিকে শেষ বাণিজ্যিক নায়ক হিসেবে তুলে ধরার দাবি মেনে নিতে পারছেন না অনেকেই। ফলে বাংলা বাণিজ্যিক সিনেমার হারানো জনপ্রিয়তা ফেরানোর কথা বলতে গিয়ে পিয়া সেনগুপ্তের মন্তব্যই এখন নতুন করে বিতর্কের বিষয় হয়ে উঠেছে।






“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?