‘আমার অনুমতি ছাড়া এসব করা অপ’রাধ, নোং’রা ও অত্যন্ত ঘৃ’ণ্য!’ ‘এরা হয়তো জানেই না আমার মায়ের কী হয়েছে, বা কতটা ক’ষ্ট করে সুস্থ হয়ে উঠছে, তবুও…’ দ্বিতীয়বার স্ত’ন ক্যা*ন্সারের বিরুদ্ধে লড়াই করছেন এষা ভট্টাচার্য, মায়ের নাম জড়িয়ে কোন ঘটনায় আর চুপ থাকতে পারলেন না মেয়ে প্রেরণা ভট্টাচার্য? কাদের বিরুদ্ধে প্রকাশ্যে বি*স্ফোরক অভিযোগ তুললেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ প্রেরণা ভট্টাচার্য (Prarona Bhattacharjee) গত কয়েক মাস ধরে ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর মা, অভিনেত্রী এষা ভট্টাচার্য (Esha Bhattacharjee) আবারও স্ত’ন ক্যা*ন্সারের বিরুদ্ধে লড়াই করছেন। প্রথমে অসু’স্থতার খবর জানিয়ে অনুরাগীদের পাশে থাকার আবেদন করেছিলেন প্রেরণা। পরে একাধিক ভিডিওতে মায়ের চিকিৎসা, হাসপাতালে ভর্তি থাকা, অ’স্ত্রোপচার এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার প্রতিটি আপডেটও ভাগ করে নিয়েছেন তিনি। এই কঠিন সময়ে পরিবারকে ঘিরে অনুরাগীদের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনই সোশ্যাল মিডিয়ায় কিছু ভু’য়ো ও বিভ্রা’ন্তিকর পোস্টও সামনে এসেছে। এবার সেই বিষয়েই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে প্রেরণা অভিযোগ করেন, তাঁর এবং তাঁর পরিবারের ছবি ও ভিডিও অনুমতি ছাড়াই ব্যবহার করা হচ্ছে। শুধু তাই নয়, সেই সব ছবিকে বিকৃত করে এমন সব ক্যাপশন দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ মি’থ্যে এবং অত্যন্ত অশা’লীন। অভিনেত্রীর দাবি, শুধুমাত্র বেশি ভিউ পাওয়ার উদ্দেশ্যেই এই কাজ করা হচ্ছে। তাঁর কথায়, এটা শুধু অনৈতিক নয়, বরং স্পষ্টভাবে সাইবার ক্রা’ইমের মধ্যে পড়ে। এই ধরনের কাজের বিরুদ্ধে তিনি কড়া অবস্থান নিয়েছেন বলেও লাইভে জানিয়েছেন। লাইভে প্রেরণা বলেন, “আমার বাবা-মায়ের ছবি বি’কৃত করা হচ্ছে। নোং’রা ক্যাপশন দিয়ে আমার ভিডিও পোস্ট করা হচ্ছে। আমার অনুমতি ছাড়া এসব করা হচ্ছে, এটা এক ধরনের সাইবার ক্রাইম।

এমনভাবে আমার মুখ, চোখ আর আমার মায়ের মুখ-চোখ বিকৃত করা হয়েছে, যা অত্যন্ত ঘৃ’ণ্য। সেখানে লেখা হচ্ছে ‘মায়ের মৃ’ত্যুর দু’মিনিট আগে’, ‘মায়ের মৃ’ত্যুর সময়ের মুহূর্ত’ এই ধরনের সম্পূর্ণ মিথ্যে ক্যাপশন।” পাশাপাশি তিনি আরও বলেন, “এরা হয়তো জানেই না আমার মায়ের কী হয়েছে। আমার মা অনেক কষ্ট করে সুস্থ হয়ে উঠছে। দীর্ঘ কয়েক বছর ওঁকে অসহ্য লড়াই করতে হয়েছে। এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। আর সেই সময় কিছু মানুষ শুধু ভিউ বাড়ানোর জন্য এই নোং’রামি করছে, মানুষকে ভুল তথ্য দিচ্ছে। এটা আমি কোনওভাবেই মেনে নেব না।”

এছাড়াও প্রেরণা স্পষ্ট করে জানান, বর্তমানে তিনি ফেসবুকে শুধুমাত্র একটি প্রোফাইল থেকেই সক্রিয় রয়েছেন এবং সেই প্রোফাইল থেকেই লাইভটি করেছেন। তাঁর নামে অন্য কোনও প্রোফাইল বা ভুয়ো পোস্ট চোখে পড়লে তা যেন সবাই দ্রুত রিপোর্ট করেন, সেই আবেদনও জানান অভিনেত্রী। তিনি মনে করেন, সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো এবং মানুষের আবেগ নিয়ে খেলাকে কোনওভাবেই সমর্থন করা যায় না। তাই অনুরাগীদের সচেতন থাকার কথাও তিনি বলেন। উল্লেখ্য, এষা ভট্টাচার্যের ২০১৮ সালে প্রথম স্তরের স্ত’ন ক্যা*ন্সার ধরা পড়েছিল। অস্ত্রোপচার এবং দীর্ঘ চিকিৎসার পর তিনি কয়েক বছর সুস্থ ছিলেন। কিন্তু চলতি বছরের মে মাসে আবারও একই স্তনে সমস্যা ধরা পড়ে এবং পরীক্ষায় ট্রিপল নেগেটিভ ব্রে’স্ট ক্যা*ন্সার ধরা পড়ে।

আরও পড়ুনঃ “ফাইনাল পর্যন্ত পৌঁছানো এত সহজ নয়, শুধুই পরিচিতির জোরে এতদূর…এক-দু’দিন খারাপ গাওয়া আর প্রতিদিন খারাপ গাওয়া এক নয়!” স্বজনপোষণ থেকে স্ক্রীপ্ট রাইটারের সঙ্গে প্রেমের গুঞ্জন! একের পর এক বিতর্কে নাম জড়িয়েছে অদিতি মুন্সির! যা শুনছেন, সবটাই কি সত্যি? আড়ালের বাস্তবটা অনেকেই জানেন না! প্রথমবার স্পষ্টভাবে সব অভিযোগ নিয়ে মুখ খুললেন রাহুল দত্ত! কী বললেন তিনি?

জেনেটিক পরীক্ষায় ক্যা*ন্সার-সংক্রান্ত জিনও শনাক্ত হয়। চিকিৎসকদের পরামর্শে তিনি দুই স্ত’নই অস্ত্রোপচার করে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথম কেমোথেরাপির কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করতে হয় এবং টানা ২২ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বহুদিন পর বাড়িতে ঠাকুরপুজোও করেছেন। এই কঠিন সময়ে সবসময় মায়ের পাশে ছিলেন প্রেরণা। আর সেই পরিস্থিতির মধ্যেই পরিবারকে নিয়ে ভুয়ো তথ্য, বিকৃত ছবি এবং বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোয় এবার প্রকাশ্যে প্রতিবাদ জানালেন অভিনেত্রী।

You cannot copy content of this page