টলিপাড়ার এক আবেগঘন বিদায়ের মুহূর্ত কীভাবে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিতে পারে, তার সাম্প্রতিক উদাহরণ হয়ে উঠেছে প্রবীণ অভিনেতা ‘তমাল রায়চৌধুরী’র (Tamal Roychowdhury) শেষযাত্রার দিনটি। শিল্পীমহল যখন শোকস্তব্ধ পরিবেশে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে একত্রিত, ঠিক সেই সময়েই একটি ভিডিও ক্লিপ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন ‘সুদীপ্তা চক্রবর্তী’ (Sudipta Chakraborty)। মাল্যদান করতে গিয়ে তাঁর হেসে ওঠার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়তেই নেটমাধ্যমে শুরু হয় বহুমুখী প্রতিক্রিয়া।
ঘটনাটির পরপরই সামাজিক মাধ্যমে যেন একপ্রকার বিচারসভা বসে যায়। কেউ তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন, কেউ সরাসরি সমালোচনায় নামেন। আবার অন্যদিকে কিছু মানুষ মনে করিয়ে দেন, একটি সংক্ষিপ্ত ভিডিও দিয়ে পুরো পরিস্থিতি বোঝা সম্ভব নয়। তাঁদের মতে, ব্যক্তিগত সম্পর্কের গভীরতা না জেনে এমন মন্তব্য করা উচিত নয়। বিশেষ করে একজন শিল্পীর ব্যক্তিগত আবেগ কীভাবে প্রকাশ পাবে, তা সবসময় বাইরের চোখে একরকম মনে নাও হতে পারে।
এই পরিস্থিতিতেই মুখ খুললেন সহ-অভিনেতা ‘রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়’ (Rahul Arunoday Banerjee)। সাম্প্রতিক সময়ে নানান বিষয়েই স্পষ্ট মতামত রাখতে দেখা যায় তাঁকে, আর এই ঘটনাতেও তিনি চুপ থাকেননি। নিজের বক্তব্যে তিনি বলেন, “হয়তো এই বিষয়ে আমার বলার দরকার নেই। কিন্তু, তমাল রায়চৌধুরীকে যে আপনারা চেনেন না সেটাই জানানোর দরকার ছিল। আপনারা এটাও জানেন না, তমাল রায়চৌধুরীর সঙ্গে সুদীপ্তা চক্রবর্তীর সম্পর্কটা কেমন! তমাল রায়চৌধুরী এতটাই উদ্দাম মানুষ ছিলেন, আমাদের ডেকে ডেকে বলতেন যে ‘আয়, তোদের একটু অপমান করি!’
ওটাই ওনার ভালোবাসার ধরন ছিল। আমরা যারা বাচ্চা ওনার কাছে, উনি অভিভাবকের মতো ছিলেন। উনি প্রতিটি মুহূর্ত উদযাপন করতে পছন্দ করতেন, তাই তাঁর শেষ যাত্রায় চোখে জল অপমানের মতো। আর আপনাদের কি মনে হয়? একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, চাইলেই মিথ্যে শোকের নাটক করতে পারতো না? উনি সেটা করেননি! কিছু জিনিস না ব্যক্তিগত থাকে, যেটা ভেতর দিয়ে আসে আর আপনারা বুঝবেন না। আমারও সেদিন যাওয়ার কথা ছিল, শুটিংয়ের জন্য যেতে পারিনি। এখন ভাবছি ভালোই হয়েছে।
আরও পড়ুনঃ “ঋ’র ব্যাপারে সবার কৌতূহলটা শুধুমাত্র তার শরীরেই আটকে আছে” প্রাক্তন প্রেমিকাকে নিয়ে বি’স্ফোরক কিউ! তাহলে কি অভিনয়ের মূল্য নেই টলিউডে? কেনই বা বাংলা ইন্ডাস্ট্রির দিকে আঙুল তুললেন তিনি? কোথায় লুকিয়ে আসল সংকট, কী জানালেন পরিচালক?
না হলে আমাকে নিয়েও এসব বলতেন।” রাহুলের এই বক্তব্য সামনে আসতেই বিতর্কে নতুন মোড় নেয়। অনেকেই তাঁর কথার সঙ্গে সহমত পোষণ করে বলেন, সম্পর্কের ভেতরের দিকটা না বুঝে শুধু একটি মুহূর্ত বিচার করা ঠিক নয়। অন্যদিকে, সমালোচনার সুর পুরোপুরি থেমে যায়নি। তবে এই ঘটনায় পরে এই ভিডিওটি শেয়ার করেন সুদীপ্তার দিদি বিদিপ্তা চক্রবর্তী। তাঁর মন্তব্যেও ছিল একইরকম দৃঢ়তা, সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া নিয়ে আর বিশেষ গুরুত্ব দিতে চান না, তবুও বিষয়টি সামনে আনার প্রয়োজন বলেই তিনি মনে করেছেন।






