সবটাই পূর্ব পরিকল্পিত? ধারাবাহিকেই ছিল জলে ডুবে নায়কের মৃ’ত্যু? আগে থেকে লেখা সেই দৃশ্যের জন্যই সমুদ্রে নেমেছিলেন, তাতেই কি প্রাণ গেল রাহুলের? গল্পের সঙ্গে মিলে যাচ্ছে বাস্তব, ভয়ংকর পরিণতি নিয়ে কী জবাব লেখিকার?

রবিবার ২৯ মার্চ প্রয়াত হয়েছেন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তালসারিতে একটি ধারাবাহিকের আউটডোর শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান তিনি। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মৃ’ত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। বরং প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য, প্রশ্ন আর গুঞ্জন। বুধবার এমনই একটি খবর ঘিরে উত্তাল হয়ে ওঠে টেলিপাড়া। শোনা যাচ্ছে, যে দৃশ্যের শুটিং হচ্ছিল তা নাকি আগে থেকেই পরিকল্পিত ছিল! ধারাবাহিকের গল্প অনুযায়ী নায়ক জলে ডুবে মা’রা যাবেন, এমনটাই নাকি লেখা ছিল!

এই তথ্য সামনে আসতেই আরও বাড়ে বিতর্ক। অনেকেই এখন জানতে চাইছেন, বাস্তব আর অভিনয়ের সীমারেখা কোথায় মিশে গেল? খবর অনুযায়ী, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের গল্পে নায়ক উজানের মৃ’ত্যু দেখানোর পরিকল্পনা ছিল! মধুচন্দ্রিমার সময় জলে ডুবে মৃ’ত্যুর সেই দৃশ্যই নাকি শুট করা হচ্ছিল। সেই অনুযায়ী রাহুল এবং নায়িকা শ্বেতা মিশ্র সমুদ্রে নেমে শুটিং করছিলেন। অভিযোগ উঠেছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা খুবই কম ছিল। মাত্র একজন নুলিয়া উপস্থিত ছিলেন বলে জানা গেছে। আরও দাবি করা হচ্ছে, স্থানীয় থানার অনুমতিও নেওয়া হয়নি শুটিংয়ের জন্য।

এই সমস্ত তথ্য নাকি প্রযোজনা সংস্থার ভেতর থেকেই ছড়িয়েছে। ফলে ঘটনার গুরুত্ব আরও বেড়েছে। এখন অনেকেই এই অভিযোগগুলির সত্যতা যাচাইয়ের দাবি তুলছেন। এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল ধারাবাহিকের গল্পকার ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তবে তাঁকে ফোনে পাওয়া যায়নি এবং পাঠানো বার্তারও কোনও উত্তর মেলেনি। যদিও তিনি আগেই জানিয়েছিলেন, তাঁর লেখা চিত্রনাট্যে গভীর জলে নেমে শুট করার কোনও দৃশ্য ছিল না। অন্যদিকে, ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল জানিয়েছেন, রাহুল নিজেই নাকি জলে নেমে কিছু দৃশ্য শুট করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

এই বক্তব্যের সঙ্গে মিলছে না রাহুলের আগের এক সাক্ষাৎকারের কথা। সেখানে তিনি বলেছিলেন, চিত্রনাট্য অনুযায়ীই তিনি কাজ করেন এবং নিজের থেকে কিছু যোগ করেন না। এই দুই ভিন্ন বক্তব্য নতুন করে প্রশ্ন তুলছে। এদিকে, একটি ভিডিওতে দেখা গিয়েছে ধারাবাহিকের নায়িকা শ্বেতা মিশ্র মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি জানিয়েছেন, শুটিংয়ের সময় তিনি নিজেও জলে পড়ে গিয়েছিলেন। তবে অন্যদের সাহায্যে তিনি উঠে আসতে সক্ষম হন। কিন্তু রাহুল আর উঠে আসতে পারেননি। এই ঘটনাই পুরো পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে।

ঘটনাস্থলে উপস্থিতদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কেন যথেষ্ট নিরাপত্তা ছিল না? সেটাও এখন বড় প্রশ্ন। অনেকেই মনে করছেন, এই দুর্ঘটনা এড়ানো যেত যদি সঠিক ব্যবস্থা নেওয়া হত। টেলিপাড়ায় আরও একটি আলোচনা চলছে ধারাবাহিকের গল্পের ধরণ নিয়ে। এর আগে ‘ধুলোকণা’ সহ একাধিক সিরিয়ালে নায়কের মৃ’ত্যু দেখানো হয়েছে। সেখানে নায়িকা পরে পুরনো প্রেমে ফিরে যায়, এমন গল্পও দেখা গিয়েছে। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকেও নাকি তেমনই পরিকল্পনা ছিল।

আরও পড়ুনঃ দুঃসংবাদ! পরপর শোকের ধাক্কা, ‘ভ্রাতৃসম’ সহশিল্পী রাহুলের পর মাকেও হারালেন সুদীপ্তা চক্রবর্তী! পরপর প্রিয়জনের বিদায়ে অসহায় অভিনেত্রী!

নতুন আঙ্গিকে সাজানোর পর ধারাবাহিকে দেখা যাচ্ছিল, নায়িকা কুইনের আগেও একটি সম্পর্ক ছিল যা পূর্ণতা পায়নি। পরে সে চিকিৎসক উজানকে বিয়ে করে, কিন্তু সম্পর্কের মধ্যে দূরত্ব থেকেই যায়। এই অবস্থায় পুরনো প্রেমকে ফিরিয়ে আনতেই নায়ককে সরিয়ে দেওয়ার প্ল্যান ছিল বলে গুঞ্জন। এই চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ সেন। তবে রাহুলের মৃ’ত্যুতে পুরো টিমই শোকাহত, এবং প্রযোজনা সংস্থা জানিয়েছে নিরপেক্ষ তদন্তের স্বার্থে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

You cannot copy content of this page