টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি হলো রাজা মধুবনী। সবার আগে তাদের আমরা স্টার জলসার ভালোবাসা ডট কম সিরিয়ালে জুটি হিসেবে দেখেছি। সেখান থেকে আলাপ, প্রেম এবং বিয়ে। তারপর জীবনে আসে তাদের ছোট্ট ছেলে কেশব। কেরিয়ার থেকে ব্রেক নেন মধুবনী। রাজাকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি নীলাঞ্জনা চরিত্রে খড়কুটো সিরিয়ালে।
এছাড়াও এখন রাজার মধুবনীকে আমরা স্টার জলসার ইস্মার্ট জোড়িতে দেখতে পাচ্ছি। দুজনের রাজা মধুবনী নামে একটি ইউটিউব চ্যানেলও আছে। সেখানে কেশবকে নিয়ে নিজেদের দৈনন্দিন জীবনযাত্রার চিত্র তুলে ধরেন তারা।আর তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকেই আমরা দেখতে পেলাম কেশবের এক বছরের জন্মদিনের সেলিব্রেশন এর ছবি।
গতকাল ছোট্ট কেশব পা রেখেছে এক বছরে। তাই ছেলেকে নিয়ে বাড়িতেই গোটা পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন রাজা এবং মধুবনী। ছোট্ট কেশবকে ভীষণ মিষ্টি লাগছিলো। মধুবনী এবং রাজাও সেজেছিলেন সুন্দর করে। কেশবকে কেক কেটে খাইয়ে দেয় মধুবনী। নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে ছিলেন রাজা মধুবনী।
ছোট্ট কেশবকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে সমস্ত নেটিজেনরা।এমনিতেই রাজা মধুবনীকে সকলেই খুব পছন্দ করেন কারণ আমাদের একটা ধারণা যে টলিপাড়ার জুটি খুব তাড়াতাড়ি ভেঙে যায় কিন্তু সেই ধারণা যে ভুল সে কথা প্রমাণ করেছেন এই দুজনে।
এছাড়াও আরও একটা সারপ্রাইজ ছিল দর্শকদের জন্য। যারা যারা রাজা মধুবনীর ইউটিউব চ্যানেল দেখেন তারা সকলেই জানেন যে রাজা মধুবনী বহুদিন আগেই এক লাখ সাবস্ক্রাইবারের গণ্ডি পার করে ফেলেছেন। কালকেই রাজা মধুবনী সকলকে নিজেদের সিলভার প্লে বাটন দেখালেন।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!