“আমি সুস্থ একজন হয়ে এটা বলার জায়গা নেই…” শ্যামৌপ্তি নাকি থাকছেন বাবা-মায়ের বাড়িতেই! বিয়ের মাত্র ৫ মাসেই ডিভোর্স নিয়ে মুখ খুললেন রণজয়! সহঅভিনেত্রী অভিকার সঙ্গে রসায়ন গাঢ় হতেই শুরু সমস্যা? অভিনেতার রহস্যময় মন্তব্যে আরও বাড়ল জল্পনা?

বাংলা টেলিভিশনের পরিচিত অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সম্পর্ক দীর্ঘদিন ধরেই অনুরাগীদের আলোচনার বিষয়। ‘গুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয়ের সময় থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। পরে চলতি বছরের ভালোবাসার মাসে বিয়ে করে নতুন জীবন শুরু করেন তাঁরা। কিন্তু বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই তাঁদের দাম্পত্য নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। সমাজ মাধ্যমে অনেকে দাবি করছেন, দুজনের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এমনকি বিচ্ছেদের গুঞ্জনও দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে টলিপাড়াতেও শুরু হয়েছে জোর আলোচনা।

এই জল্পনার পাশাপাশি আরও দুটি বিষয় নিয়ে আলোচনা বাড়তে থাকে। একদিকে শোনা যায়, শ্যামৌপ্তির সঙ্গে এক ক্যাফে মালিকের বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে। অন্যদিকে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে সহঅভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে রণজয়ের পর্দার বাইরের রসায়ন নিয়েও নানা মন্তব্য শুরু হয়। এই দুই ঘটনাকে ঘিরেই সমাজ মাধ্যমে একের পর এক জল্পনা ছড়াতে থাকে। তবে কোনও দাবিরই আনুষ্ঠানিক প্রমাণ সামনে আসেনি। তবুও বিভিন্ন পোস্ট এবং মন্তব্যের ভিত্তিতে নানা ধরনের আলোচনা চলতে থাকে নেটপাড়ায়।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণজয় বিষ্ণু এই সমস্ত গুঞ্জন নিয়ে স্পষ্ট প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, “আমি খুব অবাক…কেন এমন আলটপকা কথা লেখা হল? কেউ আমাদের এই সম্পর্কে জিগ্গেস করেনি। আমার সঙ্গে এই মাত্র কথা হল শ্যামৌপ্তির।” পাশাপাশি অভিকা মালাকারের সঙ্গে প্রেমের জল্পনা নিয়েও মুখ খোলেন অভিনেতা। তাঁর কথায়, “লোকে নেটে বসে ১০টা কথা লিখল। রোম্যান্টিক সিরিয়াল হলে দর্শকের উচ্ছ্বাস থাকতেই পারে, সেটা স্বাভাবিক। কিন্তু তা বলে লোকে সেটা নিয়ে নিজে স্পেকুলেশন করে লেখা শুরু করল, সেটা তো হবে না। তাতে কি সত্যি পালটে যাবে?”

এরপর নিজের বক্তব্য আরও স্পষ্ট করে রণজয় বলেন, “আমি যদি কারুর সঙ্গে প্রেম করি, তাহলে তো লুকিয়ে প্রেম করব। তাহলে কি রোজ ছবি দেব? আমার বুদ্ধি কি হাঁটুর নীচে? আমি কি ওপেনলি প্রেম করব? এটা অথরিটি আছে, চ্যানেল আর প্রোডাকশন হাউস চায় আমরা ছবি দিই। সেখানে তো আমি বলার জায়গায় নেই যে ছবি দেব না। আমি কি পাগল? আমি তো সুস্থ একটা লোক।” তাঁর দাবি, সহঅভিনেতার সঙ্গে পেশাগত সম্পর্ককে অনেক সময় অকারণেই প্রেমের সম্পর্ক বলে তুলে ধরা হয়। বাস্তবে বিষয়টি সবসময় তেমন হয় না বলেই তাঁর মত।

অন্যদিকে বিচ্ছেদের জল্পনা নিয়ে শ্যামৌপ্তি মুদলির প্রতিক্রিয়াও আলোচনায় এসেছে। সংবাদমাধ্যমের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হলে তিনি রণজয়ের মতো সরাসরি সব গুঞ্জন উড়িয়ে দেননি। বরং তিনি বলেন, “এই সম্পর্কে এখনই কোনও কথা বলতে আমার রুচিতে বাঁধছে।” তাঁর এই মন্তব্যের পর জল্পনা আরও বেড়ে যায়। একই সঙ্গে সমাজ মাধ্যমে অনেকেই লক্ষ্য করেন, গত কয়েক মাস ধরে শ্যামৌপ্তি নাকি নিজের বাবা মায়ের বাড়িতেই রয়েছেন। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে একাই দেখা যাওয়ায় নতুন করে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ যেখানে ওজন কমাতে অনেকেই বেছে নেন ওষু’ধ ও ইনজে’কশনের পথ, সেখানে কোনও শর্টকাট নয় বরং কোন উপায়ে মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন ঝরালেন জোজো? পঞ্চাশ পেরিয়েও কীভাবে করলেন এই অবিশ্বাস্য বদল? সেই সিক্রেট নিজেই ফাঁস করলেন গায়িকা!

তবে রণজয় বিষ্ণু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমাজ মাধ্যমের পোস্ট বা ছবি দেখে কোনও সম্পর্কের ভবিষ্যৎ বিচার করা উচিত নয়। তাঁর মতে, ব্যক্তিগত জীবনের সবকিছু প্রকাশ্যে আসে না এবং গুজবকে সত্যি বলে ধরে নেওয়াও ঠিক নয়। বর্তমানে তিনি নিজের অভিনয় এবং পেশাগত কাজের দিকেই মন দিতে চান। যদিও বিচ্ছেদের গুঞ্জন এখনও পুরোপুরি থামেনি, তবুও রণজয়ের বক্তব্যে স্পষ্ট, তিনি এই ধরনের জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ। এখন ভবিষ্যতে এই বিষয় নিয়ে দুই পক্ষের তরফে নতুন কোনও বক্তব্য আসে কি না, সেটাই দেখার।

You cannot copy content of this page