বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রাজা গোস্বামী ও মধুবনি গোস্বামী। একটা সময় টিভির পর্দায় এই দুই অভিনেতা-অভিনেত্রীর জুটিকে খুব পছন্দ করত বাংলার দর্শক। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’। সেখানেই তাদের দুজনকাকে একে অপরের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল। ওম এবং তোরার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন তারা।

পরবর্তীতে এই ধারাবাহিকের শুটিং করতে করতেই তারা দুজন প্রেমের সম্পর্কে জড়ান এবং বিয়ে করেন। সম্প্রতি কিছু মাস আগে তাদের দুজনের জীবনে এসেছে এক ছোট্ট সন্তান যার নাম কেশব। তাকে নিয়েই তাদের দুজনকার সারাদিন কাটে। সম্প্রতি এই দুই অভিনেতা-অভিনেত্রীকে একসঙ্গে টিভির পর্দায় দেখা না গেলেও তারা দুজন একটি ইউটিউব চ্যানেল চালান। এখানে তাদের দুজনকে ছেলে কেশবের সঙ্গে দেখা যায়।

বিবাহের পরে মধুবনিকে আর কখনোই সেভাবে অভিনয় করতে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি স্টার জলসা দুটো ধারাবাহিক ‘খড়কুটো’ এবং ‘ধুলোকণা’তে অভিনয় করতে দেখা গেছে রাজাকে। কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়াতে মধুবণিকে আবার অভিনয়ে ফেরার জন্য অনুরোধ করেন। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে মধুবনী তারই উত্তর দিল।

প্রসঙ্গত এদিন অভিনেত্রী বলেন যে তিনি এখন ছেলে কেশব এবং তার সংসার নিয়ে ভালো আছেন। এবং খুব ব্যস্ত আছেন তার কাছে তার ছেলে সবার আগে। আর তাই অভিনয় না করলে যে তাদের বাড়িতে ভাত চরবে না তা নয়। তাই এই মুহূর্তে তার অর্থনৈতিক সমস্যার চিন্তাভাবনা নেই। মধুবণির এমন কথাতে বোঝাই গেল যে তিনি এই মুহূর্তে অভিনয় ফেরার কোন পরিকল্পনাতেই নেই।







“রামচন্দ্রকে আমি একদম পছন্দ করি না!” “লোকের কথায় নিজের স্ত্রীকে অগ্নিপরীক্ষা দিতে বাধ্য করেছিলেন! বলতে পারতেন না, আমার স্ত্রী, তাতে তোমাদের কী?” সীতাকে সবচেয়ে বড় অপমান করেছেন রাবণ না রাম? সতীত্বের প্রমাণ চেয়ে চরম সিদ্ধান্ত, প্রশ্ন তুলে ‘আদর্শ পুরুষ’ রামকে কাঠগড়ায় দাঁড় করালেন মানসী সিনহা! অভিনেত্রীর যুক্তিতে সহমত দর্শক?