সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশন সিংয়ের কাদা ছোড়াছুড়ি কারো কাছেই অজানা নয়। এর আগেও বহুবার একে অপরকে নানারকম ইঙ্গিতে আক্রমণ করেছেন তাঁরা। ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে অভিযোগ, অনুযোগ, রাগ, অনুরাগ সব প্রকাশ করেছেন।
কখনো নায়িকার কথার পিঠে পাল্টা জবাব, আবার কখনও আক্রমণে পড়েছেন রোশন। এবার আবার পরোক্ষভাবে স্ত্রীকেই আক্রমণ করলেন রোশন। সোশ্যাল মিডিয়ায় আবার এক কীর্তি করলেন।
রোশনের এক অদ্ভুত প্রশ্নের মুখে পড়লেন অভিনেত্রী। তবে সেটা সরাসরি নয়। রোশন নিজের ইনস্টাগ্রামে একটি প্রশ্ন রেখেছেন যে কেন তাঁর প্রতিটি বিয়ের সঙ্গে নতুন একটি প্রেমের যোগ থাকে?

এখানে কারুর নাম নেননি রোশন। কিন্তু এই খোঁচা থেকে আন্দাজ করাটা কঠিন কাজ নয় মানুষের কাছে। নেটিজেনরা ধারণা করছেন যে রোশন এই ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রাবন্তীকে খোঁচা মেরেছেন।

এই মুহূর্তে দুজন আদালতে মামলা করেছেন। মীমাংসা তো দূর অস্ত, বরং ঘরে বসে একে অপরকে খোঁচা দিচ্ছেন তাঁরা। এই জুটির সম্পর্ক তিক্ত হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নাম না করেই আক্রমণের এবং পাল্টা আক্রমণের রীতি চলছে। এর মাঝেই আবার নায়িকা রাজনীতি নিয়ে ব্যস্ত হলেও সম্প্রতি কাজ নিয়েই এগিয়ে যেতে চান এটা প্রকাশ করেছেন।






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!