গতকাল রাতে, হঠাৎ সামাজিক মাধ্যমে লাইভ করেই একের পর এক বি’স্ফোরক দাবি তুলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ‘স্যান্ডি সাহা’ (Sandy Saha)। শুরুটা হয়েছিল সুস্মিতাকে (Susmita Roy) সমর্থন জানানো দিয়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি আলোচনাকে আরও বড় পরিসরে নিয়ে যান! ‘সায়ক চক্রবর্তী’র (Sayak Chakraborty) বিরুদ্ধে অভিযোগ তুলতে গিয়েই তিনি আরও দুই পরিচিত মুখকে ঘিরে নানানা ইঙ্গিতপূর্ণ দাবি করেন, যা বর্তমানে নেটমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে!

লাইভে স্যান্ডির বক্তব্য অনুযায়ী, সায়ক এবং সুকান্ত কুন্ডুর (Sukanta Kundu) মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক ছিল না, বরং তা নাকি মানসিক ও শারী’রিক দুই দিকেই গড়ে উঠেছিল। এমনকি এই সম্পর্ক বর্তমানেও থেকে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। যদিও এই দাবি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বক্তব্যের উপর ভিত্তি করে, তবুও এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে জল্পনা বেড়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সুকান্তের ব্যক্তিগত জীবনের পরিবর্তনকে কেন্দ্র করেও নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

এখানেই থেমে থাকেননি স্যান্ডি। তিনি আরও ইঙ্গিত দেন, ‘গুনন্যা’ নামে যার উল্লেখ করছেন, তাঁকে ঘিরেই আসলে অনেকটা গল্প। সরাসরি নাম না বললেও কারোর বুঝতে বাকি নেই যে তিনি অনন্যার (Ananya Guha) কথাই বলছেন। স্যান্ডির দাবি, নিজেদের সামাজিক অবস্থান এবং ‘পুরুষ’ পরিচয় বজায় রাখার চাপে পড়েই নাকি এই সম্পর্কের মাঝে অনন্যাকে টেনে আনা হয়েছে! তাঁর কথায়, এই পরিস্থিতিতে অনন্যাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এবং এই বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যেই সহানুভূতি জানান।
আরও পড়ুনঃ “আমার কথায় মানুষ সঠিক পথ খুঁজে পান, সেটা পরম পাওয়া” “তৃণমূলের থেকে যে ভালোবাসা পেয়েছি, মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ” গুঞ্জন উঠলেও পাননি টিকিট, এবার শাসকদলের হয়ে ভোট প্রচারে নামছেন সৌমিতৃষা! পাশে দাঁড়ানো নিয়ে কী বার্তা অভিনেত্রীর?
প্রসঙ্গত, সম্প্রতি সুকান্ত ও অনন্যার সামাজিক বিয়ে নিয়েও প্রশ্ন তুলেছেন স্যান্ডি। তাঁর মতে, এই সম্পর্কের আড়ালে অন্য বাস্তবতা লুকিয়ে থাকতে পারে। এমনকি তিনি দাবি করেন, ভবিষ্যতে অনন্যা নিজেই সামনে এসে অনেক কিছু জানাবেন! যেমনটা ইতিমধ্যেই সুস্মিতা রায়ের বিয়ে বিতর্কের ঘটনায় দেখা গিয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এই সমস্ত বক্তব্যের কোনও স্বাধীন প্রমাণ সামনে আসেনি, তবুও লাইভের এই অংশটিই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, লাইভে স্যান্ডি এটাও দাবি করেছেন যে সুস্মিতার বলা ঘটনা, যেখানে যৌ*ন মিলনের সময় গোপনা’ঙ্গ ছিঁ’ড়ে গিয়েছিল সায়কের। সেটি নাকি তারই ওপর অ’ত্যাচার করার সময় হয়েছিল! এমনকি সায়ক ক্ষত নিয়ে রুবি হাসপাতালে ভর্তি হলেও, সেই খরচ নাকি স্যান্ডি মিটিয়েছিলেন। এছাড়াও একসময় বাড়ি ভাড়ার টাকাও দিয়েছেন তিনি, এমনটাও দাবি করেছেন। এখন দেখার বিষয়, এই সমস্ত দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিরা কী প্রতিক্রিয়া দেন। আপাতত, সামাজিক মাধ্যমে এই ঘটনাকে ঘিরে জল্পনা, সমর্থন আর বিতর্ক মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত।






