রবিবাসরীয় সকালেই টলিপাড়ার দারুণ সুখবর! অপেক্ষার অবসান, শোভন-সোহিনীর কোলে এল প্রথম সন্তান! ছোট্ট রাজপুত্র নাকি রাজকন্যা, তারকা দম্পতির ঘর আলো করতে এল কে?

টলিউডে এল খুশির খবর। প্রথম সন্তানের বাবা-মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে নতুন অতিথির আগমনে তাঁদের পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা এবং সদ্যোজাত দুজনেই ভাল আছেন। ২০২৪ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন শোভন এবং সোহিনী। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল ছিল যথেষ্ট। তবে নিজেদের সম্পর্ক কিংবা ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই তাঁরা খুব বেশি প্রকাশ্যে কথা বলেননি। তাই সন্তানের আগমনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের মধ্যে স্বাভাবিকভাবেই আনন্দের পাশাপাশি আগ্রহও তৈরি হয়েছিল।

গত জুলাই মাসে নিজেদের বিবাহবার্ষিকীর দিন সুখবরটি প্রকাশ্যে আনেন শোভন এবং সোহিনী। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা অবস্থার বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছিলেন তাঁরা। সেই ছবির মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, খুব শীঘ্রই তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে দূরে সরে থাকেননি সোহিনী। বেশ কয়েকটি ধারাবাহিকের পাশাপাশি সিনেমার কাজও চালিয়ে গিয়েছেন তিনি। সন্তানের জন্মের আগে স্বামী শোভনের সঙ্গে ছোট্ট পাহাড় সফরেও গিয়েছিলেন অভিনেত্রী। সেই ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে সোহিনী বলেছিলেন, “আবার কবে কোথায় যেতে পারব জানি না, তাই সুযোগ থাকতেই একটা ছোট পাহাড়ে ঘুরে এলাম।”

আরও পড়ুন: “চিহ্ন ছিন্ন ভিন্ন, সব শেষ!” এমন অবস্থা যে আর ঘুরে দাঁড়ানোর পথও নেই? ‘কালীঘাট-তৃণমূল’ তাঁর জোড়াফুল প্রতীক হারাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন ক’টাক্ষ, বিজেপি নেত্রী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারীর!

এরপর সামাজিক মাধ্যমে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবিও এবং ভিডিও ভাগ করে নিয়েছিলেন সোহিনী। সেই ছবি সামনে আসার পর থেকেই অনুরাগীদের অপেক্ষা আরও বেড়ে যায়। কবে তাঁদের পরিবারে নতুন সদস্য আসবে, তা নিয়ে কৌতূহল ছিল অনেকেরই। অবশেষে রবিবার সেই অপেক্ষার অবসান হল। সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই শোভন এবং সোহিনীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন অনুরাগীরা। তবে মা হওয়ার সুখবর প্রকাশ্যে আসার পর পুরনো একটি মন্তব্য ঘিরেও অভিনেত্রীকে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। সেই মন্তব্যটি ছিল ২০২৪ সালের আরজি কর কাণ্ডের পর করা সোহিনীর বক্তব্যকে ঘিরে।

সেই সময় সোহিনী জানিয়েছিলেন, সন্তানকে এমন একটি দেশে নিয়ে আসতে তিনি চান না। তাঁর সেই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন এবং সমালোচনা শুরু হয়েছিল। তবে পরে নিজের অবস্থান স্পষ্ট করে সেই সমালোচনার জবাবও দিয়েছিলেন অভিনেত্রী। সোহিনী জানিয়েছিলেন, “সেই সময়ে এমনটা মনে হয়েছিল ঠিকই, কিন্তু আমি সবসময় মা হতে চেয়েছি। তাই জীবনের সঠিক সময়ের কথা ভেবেই সন্তান নেওয়ার পরিকল্পনা করেছি। ভবিষ্যতে সবকিছু সামলে নিতে পারব বলেই আশা করছি। যে সন্তান আমাদের জীবনে আসবে, তাকে এমনভাবে বড় করতে চাই যাতে এই পৃথিবীর নানা পরিস্থিতির সামনে সে নিজের মতো করে দাঁড়াতে পারে।”

অবশেষে সেই অপেক্ষার দিন শেষ হয়েছে এবং শোভন ও সোহিনীর পরিবারে এসেছে নতুন সদস্য। বিয়ের দুই বছরের মাথায় প্রথম সন্তানের বাবা-মা হলেন এই তারকা দম্পতি। সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই তাঁদের অনুরাগীদের মধ্যেও দেখা দিয়েছে উচ্ছ্বাস। অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ চালিয়ে যাওয়া থেকে শুরু করে সাধের অনুষ্ঠান এবং শেষ মুহূর্তের পাহাড় সফর, পুরো সময়টাই নিজের মতো করে কাটিয়েছেন সোহিনী। এবার নতুন দায়িত্ব নিয়ে তাঁদের জীবনের শুরু হল আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। হাসপাতাল সূত্রে মা ও শিশুর দুজনেরই সুস্থ থাকার খবর মিলেছে। আর যে প্রশ্নটি নিয়ে এতদিন অনুরাগীদের কৌতূহল ছিল, শেষ পর্যন্ত জানা গেল, শোভন এবং সোহিনীর কোলে এসেছে পুত্রসন্তান।

You cannot copy content of this page