“আমি খুব মডার্ন…আমার বাংলায় প্রথাগত শিক্ষা নেই” “আমি বাংলায় ভাবতে পারি না, ইংরেজিতে ভাবি” গৌরবের ‘ব্যোমকেশের’র সত্যবতী, শ্রুতি দাসের অকপট মন্তব্য! ‘বাংলা জানেন না তো টলিউডে কেন, ইংরেজি শিক্ষা নিয়ে হলিউডে যান’ নেটিজেনদের কটাক্ষের মুখে অভিনেত্রী!

বাংলা বিনোদন জগতে আবার ফিরছে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী। এবার ওয়েব সিরিজের আকারে এক নতুন ব্যাখ্যা নিয়ে আসছে আড্ডা টাইমস। ট্রেলার প্রকাশের পর থেকেই এই সিরিজ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর চরিত্র নিয়ে আলাদা করে আলোচনা শুরু হয়েছে। কারণ এই চরিত্রে দেখা যাবে টেলিভিশনের পরিচিত মুখ শ্রুতি দাসকে।

এই সিরিজে ব্যোমকেশের ভূমিকায় রয়েছেন গৌরব, আর তাঁর বিপরীতে সত্যবতী হিসেবে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। ট্রেলারে শ্রুতির স্নিগ্ধ লুক, শান্ত অভিব্যক্তি এবং অভিনয়ের ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে। ‘কালি পিরিয়ড’ সিরিজের পর এই চরিত্রকে নিজের কেরিয়ারের বড় সুযোগ বলেই মনে করছেন অভিনেত্রী। দর্শকরাও নতুন এই জুটিকে পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন।

তবে এই চরিত্রটা যে সহজ ছিল না, তা নিজেই স্বীকার করেছেন শ্রুতি। তাঁর কথায়, “অনেকেই ভাবেননি আমি সত্যবতীর মতো চরিত্র করতে পারব।” তিনি জানান, ছোটবেলা থেকেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন, ফলে বাংলায় সাবলীলভাবে কথা বলাটা তাঁর জন্য একটু কঠিন। “আমি ইংরেজিতে ভাবি, তারপর সেটা বাংলায় অনুবাদ করে বলতে হয়”এই কথাটাই তিনি খোলাখুলি স্বীকার করেছেন। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠেই চরিত্রটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।

কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কটাক্ষ। অনেকেই প্রশ্ন তুলেছেন, “বাংলা না জানলে বাংলা সিরিজে অভিনয় কেন?” কেউ কেউ আবার লিখেছেন, “বিদেশে থেকেও অনেক বাঙালি সাবলীলভাবে বাংলা বলেন, আর এখানে বাংলায় কথা বলতে সমস্যা!” এমনকি কেউ কেউ তাঁর ইংরেজি জ্ঞান নিয়েও ব্যঙ্গ করেছেন। এই মন্তব্যগুলো দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ট্রোলের মাত্রা আরও বাড়তে থাকে।

আরও পড়ুনঃ “কে তাড়া করেছে ওকে, উর্দ্ধশ্বাসে ছুটছে কেন?” “জোর বেগ এসেছে নাকি দিদি?” ভিডিও দেখে থামছে না হাসি! বরানগরে ভোট প্রচারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের দৌড় ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় শুরু মিমের বন্যা!

সমালোচনা থাকলেও, একটা বড় অংশ কিন্তু এখনও অপেক্ষায় রয়েছে শ্রুতির অভিনয় দেখার জন্য। অনেকেই মনে করছেন, একজন অভিনেতার কাজই হল চ্যালেঞ্জ নেওয়া এবং নিজেকে বদলে ফেলা। এখন দেখার, সব বিতর্ক পেরিয়ে সত্যবতী হিসেবে শ্রুতি দাস দর্শকের মনে জায়গা করে নিতে পারেন কিনা। কারণ শেষ কথা বলবে দর্শকইপর্দায় তাঁর অভিনয় কেমন লাগে, সেটাই নির্ধারণ করবে এই বিতর্কের ভবিষ্যৎ।

You cannot copy content of this page