মাত্র ১৮ বছর বয়সে কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিবাহ, চার বছরের মাথায় পর*কীয়ার জেরে দাম্পত্যে ভাঙন? বিগ বস থেকে বেরিয়েই ডিসেম্বরে প্রতীক সেনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সোনামণি সাহা? অভিনেত্রীর জীবনের দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি নিয়ে এলো বড় আপডেট?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ সোনামণি সাহাকে নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে অভিনেতা প্রতীক সেনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় নানা জল্পনা চলছে। ‘মোহর’ ধারাবাহিকে জুটি বেঁধে অভিনয় করার সময় থেকেই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তাঁরা। পরবর্তীকালে ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। পর্দার বাইরেও দুজনের বন্ধুত্ব এবং একসঙ্গে বিভিন্ন জায়গায় উপস্থিতি নিয়ে বারবার আলোচনা হয়েছে। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে প্রকাশ্যে কখনও বিশেষ কিছু জানাননি সোনামণি বা প্রতীক। বরাবরই তাঁদের সম্পর্ককে বন্ধুত্বের বলয়ে রেখেছেন দুজনে। এর মধ্যেই ‘বিগ বস বাংলা’র ঘরে সোনামণির বিয়ের পরিকল্পনার কথা প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে চর্চা।

সম্প্রতি জন্মাষ্টমী উপলক্ষে বিগ বসের ঘরে বিশেষ আয়োজন করা হয়েছিল। সেই সময় রান্নাঘরে সৃজলা গুহ এবং দুর্নিবার সাহার সঙ্গে গল্প করছিলেন সোনামণি। কথায় কথায় উঠে আসে সংসার, পরিবার এবং সন্তান নেওয়ার পরিকল্পনার প্রসঙ্গ। দুর্নিবার নিজের স্ত্রী ঐন্দ্রিলা এবং ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে জানান, তাঁদের সম্পর্কের বয়স চার বছর। এর মধ্যে তিন বছর তাঁরা বিবাহিত জীবন কাটাচ্ছেন। এমনকি ৩৫ বছর বয়সের আগে বাবা হওয়ার পরিকল্পনাও ছিল তাঁর। দুর্নিবারের কথা শুনে সৃজলা বলেন, ‘আজকালকার দিনে এমন ভেবে এগোনো ছেলে সত্যিই বিরল!’ সেই কথোপকথনের মাঝেই সোনামণি জানান, তিনিও এমন একজন পুরুষকে চেনেন, যাঁর চিন্তাভাবনা অনেকটা একই রকম। অর্থাৎ পরিবারকে গুরুত্ব দেন এবং সংসার নিয়ে তাঁর ভাবনাচিন্তা যথেষ্ট স্পষ্ট।

সোনামণির কথা শুনে স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়ে ওঠেন দুর্নিবার এবং সৃজলা। তাঁরা জানতে চান, কে সেই বিশেষ মানুষ? তবে সোনামণি সরাসরি তাঁর নাম প্রকাশ করতে চাননি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিগ বসের ঘরে এমন ইঙ্গিত দেওয়ার পর সৃজলা তাঁকে বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করেন। জানতে চান, কবে বিয়ে করছেন তিনি? উত্তরে অভিনেত্রী স্পষ্ট জানান, ‘চলতি বছরেই পরিকল্পনা রয়েছে!’ অর্থাৎ ২০২৬ সালের মধ্যেই বিয়ের পরিকল্পনা রয়েছে তাঁর। সোনামণির এই বক্তব্য সামনে আসতেই অনুরাগীদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কারণ, অভিনেত্রীর সঙ্গে প্রতীক সেনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। যদিও সোনামণি পাত্রের নাম জানাননি, তবু তাঁর এই ইঙ্গিতের সঙ্গে প্রতীকের নাম মিলিয়ে দেখছেন অনেকেই।

প্রসঙ্গত, সোনামণির ব্যক্তিগত জীবনে এর আগেও বিয়ে এসেছিল। মাত্র ১৮ বছর বয়সে, ২০১৫ সালে কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। তাঁদের সম্পর্কের শুরুটা ভালোবাসার মধ্য দিয়েই হয়েছিল বলে জানা যায়। কিন্তু সেই দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় চার বছর একসঙ্গে সংসার করার পর ২০১৯ সালে তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং পরবর্তীকালে বিচ্ছেদ ঘটে। সেই সময় নিজের অভিনয় জীবনেও ধীরে ধীরে জায়গা তৈরি করছিলেন সোনামণি। ‘দেবী চৌধুরানী’ ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয়। পরে ‘মোহর’ ধারাবাহিকে প্রতীক সেনের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এরপর ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকেও তাঁদের জুটি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। সেই সময় থেকেই পর্দার বাইরেও দুজনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যেতে থাকে।

আরও পড়ুনঃ “নিজেকে একজন ‘জীবনকর্মী’ হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি!” “প্রকৃতির সান্নিধ্য ও মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপনেই আনন্দ খুঁজে পাই!” ইন্ডাস্ট্রির চাকচিক্য, জনপ্রিয়তার মোহ ত্যাগ করে বর্তমানে সম্পূর্ণ অন্য পথ বেছে নিয়েছিলেন লাবণী সরকার? মাত্র ২৯ বছরেই কেন মায়ের চরিত্রে অভিনয় শুরু, নামী পরিচালকদের সঙ্গে কাজ করেও কেন মূলধারার নায়িকা হতে চাননি তিনি?

অন্যদিকে, প্রতীক সেনের পরিবারের সঙ্গেও সোনামণির ভালো সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে। সম্প্রতি প্রতীকের মা অভিনেত্রীকে নিয়ে বিশেষ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘অনেক মিষ্টি মেয়েই তো রয়েছে কিন্তু সোনামণি খুব স্পেশ্যাল।’ তাঁর এই মন্তব্যও দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছিল। তবে প্রতীক ও সোনামণি কেউই এখনও তাঁদের সম্পর্ক কিংবা বিয়ের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। এবার বিগ বসের ঘরে সোনামণির নিজের মুখে চলতি বছরেই বিয়ের পরিকল্পনার কথা জানানোয় সেই পুরনো জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও তিনি যাঁর কথা বলেছেন, তিনি প্রতীক সেনই কি না, তা নিশ্চিত করে জানাননি অভিনেত্রী। ফলে ২০২৬ সালেই কি সত্যিই নতুন করে সংসার শুরু করবেন সোনামণি? আর তাঁর জীবনের বিশেষ মানুষটি কি তবে প্রতীক? আপাতত এই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

You cannot copy content of this page