ছোটপর্দার অনেক কলাকুশলীদের আছেন যারা প্রথমে সিরিয়ালে কাজ করেন কিন্তু পরবর্তীকালে তারা ওয়েব সিরিজ, সিনেমায় নেমে পড়েন।সিরিয়ালে আমরা রোজ তাদের দেখে থাকি কিন্তু ওয়েব সিরিজ বা সিনেমা করলে একটা আলাদাই ব্যাপার হয়। ওয়েব সিরিজ এখন বাংলায় ভালোমতোই তৈরি হচ্ছে এবং তার পথিকৃৎ হল হইচই। সত্যি বলতেই এসভিএফের এই ওয়েব সিরিজ স্ট্রিমিং প্ল্যাটফর্ম বর্তমানে বিশাল জনপ্রিয় কারণ বাংলা ভাষায় এত কন্টেন্ট এখনো পর্যন্ত অন্য কেউ তৈরি করছে না।
প্রথমে ছিল সিনেমা প্রোডাকশন কোম্পানি ধীরে ধীরে এসভিএফ অন্যান্য বিনোদনের ব্যবসাতেও হাত বাড়ায়।এর আগে বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল প্রযোজনা করেছে এই এন্টারটেনমেন্ট সংস্থা এবং বর্তমানে স্টার জলসার অনুরাগ এর ছোঁয়া প্রযোজনা করছে এসভিএফ।
আর এবার এসভিএফ এর তরফ থেকেই পাওয়া গেল একটা সুখবর।জানা যাচ্ছে, এসভিএফ এর প্রযোজনায় একটি ওয়েব সিরিজ আছে যেখানে প্রধান মুখ হিসেবে দেখা যাবে সোনামণি সাহা কে। টলিপাড়ার নামী পরিচালক অভিরুপ ঘোষ নতুন ওয়েব সিরিজ বানাচ্ছেন বেঙ্গল বীমা কোম্পানি আর সেখানেই লিড রোলে থাকবে সোনামণি।এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা শেষ হয়ে গেছে।এর বাইরে তিনি বেশি কিছু বলবেন না।

তাহলে মোহরকে কি আমরা সিরিয়ালে দেখতে পাবো না? জানা যাচ্ছে যে মুহূর্তে আমরা অবশ্যই সিরিয়ালে দেখতে পাব এবং সেটা স্টার জলসাতেই। লীনা গঙ্গোপাধ্যায় তার পরবর্তী ধারাবাহিক লিখবেন এবং তিন মাস পর থেকে সেই ধারাবাহিকের শুটিং হবে যেখানে থাকবেন সোনামণি সাহা।অর্থাৎ মোহরের পর আবার লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই স্টার জলসায় আসছেন সোনামণি। স্বাভাবিকভাবেই এই খবর পেয়ে ভীষণ খুশি তার অনুরাগীরা। এখন তিনি ওয়েব সিরিজে কেমন অভিনয় করেন সেটাই দেখার।






“তুমি কিন্তু থামোনি, এই বয়সেও সুন্দর চালিয়ে যাচ্ছ!” স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রীর পরোক্ষ খোঁচা! ৩১ বছরের দাম্পত্য জীবন, কৌশিক সেনের পাশে বেমানান লাগে রেশমিকে! কী উত্তর দিলেন তিনি?