বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্রীতমা ভট্টাচার্য। নাম শুনলেই দর্শকদের প্রথম মনে আসে ধারাবাহিক ‘মা’- এর ঝিলিকের কথা। ঝিলিকের বড় বেলার চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীতমা। সেই থেকেই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর একের পর এক মেগা সিরিয়ালে অভিনয় করে গিয়েছেন।
পাশাপাশি পা রেখেছেন রাজনীতিতেও। তবে মাঝখানে কিছুটা ব্রেক নিয়েছিলেন। মন দিয়ে রাজনীতি করছিলেন। রাজ্যের পুরসভা নির্বাচনে জেতার পর এবার সুখবর দিলেন নায়িকা। এটাই ছিল নায়িকার প্রথম জয়লাভ।
আবার পর্দায় কাম ব্যাক করতে চলেছেন শ্রীতমা ভট্টাচার্য। ছোটপর্দার হাত ধরেই ফিরবেন তিনি।
নতুন ইনিংস শুরু হতে চলেছে নায়িকার। এর মাঝেই আবার একটি জনপ্রিয় চ্যানেলের রান্নার শো সঞ্চালনা করছিলেন তিনি। টলিপাড়া বলছে কালার্স বাংলার জনপ্রিয় কমেডি ড্রামা ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রীতমা।
সেখানে নাকি নায়িকা একজন জাঁদরেল শাশুড়ির ভূমিকায় অভিনয় করবেন। টাকা ছাড়া কিছুই বোঝেন না তিনি। শুধুমাত্র টাকার লোভেই রাহুলের বাবাকে বিয়ে করেন শীলা। ছেলে রাহুল নিজের স্ত্রী মহুয়াকে নিয়ে সুখের সংসার করলে তা সহ্য হয় না শীলার। তবে চরিত্র নেগেটিভ হলেও তার মাঝেও হাস্যরস খুঁজে পাবেন দর্শক, এমনটাই শোনা যাচ্ছে।






“বিয়ে মানেই তো সিঁদুর-ফিদুর লেবড়ে-লুবড়ে…” বৈবাহিক সম্পর্কের ব্যাখ্যা দিতেই মন্তব্যে বিতর্ক উস্কে দিলেন কৌশিক সেন! ‘জীবনের ব্যাপ্তি শুধু লিভ ইন করলেই?’ ‘সত্যি কী ভাষা আপনার, ছিঃ!’ ‘পাবলিক ফিগার বলেই কি যা খুশি বলবেন?’ যারা শাঁখা-সিঁদুর পরে তাদের অপমানে, অভিনেতাকে ধুয়ে দিলেন ক্ষু’ব্ধ নেটিজেনরা!