টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিজের স্পষ্ট বক্তব্যের জন্য বরাবরই আলোচনায় থাকেন। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি কখনও রাখঢাক করেন না। তাঁর দুই বিয়েই ভেঙে গিয়েছে। দ্বিতীয় সংসারও বেশি দিন টেকেনি। সম্প্রতি নতুন সম্পর্কে জড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। বালিতে ঘুরতে গিয়ে একাধিক ছবি পোস্ট করেছিলেন দেবশ্রী। একটি ছবিতে তাঁর পাশে থাকা এক পুরুষের মুখ নিজের হাত দিয়ে ঢেকে রাখতে দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে আসতেই তাঁর প্রেম নিয়ে জোর জল্পনা শুরু হয়।
এই খবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক পোস্টে দেবশ্রী লেখেন, “সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি আমি নাকি প্রেম করছি।” যদিও তিনি প্রেমের গুঞ্জন পুরোপুরি অস্বীকার করেননি, আবার সম্পর্ক নিয়েও স্পষ্ট কিছু জানাননি। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা থেকেই যায়। এরই মধ্যে তাঁর পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, “জাহ বাবা! তাহলে এত রোম্যান্টিক্যালি যে লিখলো, কাকে একটা হাত-ফাত দিয়ে ঢাকলো… সে তা কে?? বয়ফ্রেন্ড নয়!?? তাহলে ভুল ধারণা আমাদের, আহারে!!… আমি তো ভেবেছিলাম প্রেমিক.. আর নয়তো বড়লোক সুগার ড্যাডি.. ঘুরতে নিয়ে গেল এত সুন্দর সময় কাটালেন ছবি দিলেন… আর এখন বেচারা হাভাতে সংবাদ মাধ্যমের সব দোষ!! বোঝো!!”
এই মন্তব্যে দেবশ্রীর সঙ্গে থাকা ব্যক্তিকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করায় তিনি চুপ থাকেননি। তবে রাগ দেখানোর বদলে ঠান্ডা মাথায় ব্যঙ্গের সুরেই জবাব দেন। কমেন্টের উত্তরে দেবশ্রী লেখেন, “আপনার কাছে যদি ভালো কোনো সুগার ড্যাডির নাম্বার থাকে দেবেন। আপনার ইউজ করা সুগার ড্যাডি হলেও চলবে। তাই বলে একদম যাকে খেয়ে ছিবড়ে করে ফেলেছেন, তারটা নয় প্লিজ। সে আবার হুগলি-বালি টুকুও নিয়ে যেতে পারবে না।” তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর উপস্থিত বুদ্ধি ও জবাবের প্রশংসা করেন।
দেবশ্রীর এই কড়া পাল্টা মন্তব্যের পর সমালোচনার মুখে পড়েন ওই নেটিজেন। বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তাঁর জবাবকে সমর্থন করেন। আবার কেউ কেউ মজার ছলে দেবশ্রীকে মনে করিয়ে দেন, বালি হুগলি জেলার নয়, হাওড়া জেলার অন্তর্গত। যদিও সেই বিষয় নিয়েও আলাদা করে হাসি-ঠাট্টা শুরু হয়। তবে অধিকাংশের মতে, ব্যক্তিগত জীবন নিয়ে অযথা কুৎসিত মন্তব্যের জবাব তিনি যথাযথ ভাবেই দিয়েছেন। ফলে বিষয়টি দ্রুত নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে আসে।
আরও পড়ুনঃ একসময় বাংলা সিনেমার পর্দায় ছিল তাঁর রাজত্ব, ‘শিমুল পারুল’-এর সেই জনপ্রিয় শিশু অভিনেতা ‘মাস্টার স্বর্ণজিৎ’ হঠাৎ কোথায় হারিয়ে গেলেন? কেন ছেড়ে দিলেন অভিনয়ের ঝলমলে দুনিয়া, বর্তমানে কী করছেন স্বর্ণজিৎ চক্রবর্তী? বছর পর সামনে এল তাঁর না জানা গল্প!
গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যরা ট্রোলিং বা ব্যক্তিগত আক্রমণের সামনে সহজে নীরব থাকেন না, এমনটাই মনে করছেন অনেকেই। দেবশ্রীর এই ঘটনার পরও সেই ধারণা আরও জোরালো হয়েছে। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো জল্পনা কিংবা অপমানজনক মন্তব্যের বিরুদ্ধে তিনি সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর রসিকতা মেশানো কড়া জবাব এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। একই সঙ্গে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন মন্তব্য করার প্রবণতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।






‘খেয়ে যাকে ছিবড়ে করে ফেলেছেন…’ সামাজিক মাধ্যমে ‘সুগার ড্যাডি’র নম্বর চেয়ে বসলেন, ‘লেডি সুপারস্টার’ শুভশ্রীর দিদি দেবশ্রী! কটা’ক্ষে সরগরম নেটপাড়া!