সব্যসাচীর সঙ্গে বিচ্ছেদ হতেই, মা হওয়ার ইচ্ছায় নতুন সংসার! পাঁচ নম্বর বিয়ে ঘিরে তোলপাড় নেটপাড়া! এবার সামনে এলো প্রথম দাম্পত্যের চাঞ্চল্যকর তথ্য! জানেন কি, প্রথম বিয়ে কত বয়সে করেছিলেন সুস্মিতা? প্রথম স্বামী কে ছিলেন, কোথায় ছিল শ্বশুরবাড়ি?

এই মুহূর্তে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছেন ‘সুস্মিতা রায়’ (Susmita Roy)। একের পর এক ব্যক্তিগত সিদ্ধান্ত, বিশেষ করে বিয়ে নিয়ে তাঁর জীবনের নানান অধ্যায় এখন নেটদুনিয়ায় তুমুল চর্চার বিষয়। সাম্প্রতিক ‘শুভাশিস দে’কে বিয়ে ঘিরে যেমন নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, সেই সঙ্গে সামনে আসছে তাঁর অতীতের একাধিক সম্পর্কের গল্পও! অনেকেই প্রশ্ন তুলছেন, ঠিক কতবার বিয়ে করেছেন তিনি? আর সেই কৌতূহলের মাঝেই উঠে এসেছে তাঁর প্রথম বিয়ের অজানা তথ্য!

ঘনিষ্ঠ সূত্রের দাবি, খুব অল্প বয়সেই প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন সুস্মিতা। ২০১০ সালে, মাত্র ২১ বছর বয়সে, কয়েকদিনের আলাপ থেকেই সম্পর্ক গড়ায় প্রেমে এবং তারপর বিয়ে। তাঁর প্রথম স্বামীর নাম ছিল রাণা মুখার্জি এবং শ্বশুরবাড়ি ছিল খড়দাহ এলাকায়। সেই সময়ের এই সিদ্ধান্ত যে কতটা আবেগপ্রবণ ছিল, তা বোঝা যায় পরবর্তীতে সম্পর্কের ভাঙনের ঘটনায়। শোনা যায়, এই বিচ্ছেদের প্রভাব নাকি গভীরভাবে পড়েছিল তাঁর প্রাক্তন স্বামীর জীবনে!

মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি, যে একপ্রকার তার জীবন সেখানেই থেমে গেছে। যদিও সুস্মিতার জীবনে এরপর ধীরে ধীরে এসেছে একাধিক সম্পর্ক ও বিয়ে। পরিবারগত চাপ, ব্যক্তিগত পছন্দ, সবকিছুর টানাপোড়েনে তাঁর জীবনের পথচলা বদলেছে বারবার। এক সময় ব্যাঙ্গালুরুতে দ্বিতীয় বিয়ে, যা ভেঙে যায় অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে। পরে সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে পরিচয়, প্রেম এবং বিয়ে। এই অধ্যায়ও শেষ পর্যন্ত টেকেনি! মাঝে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক, আবার পুরনো সম্পর্কে ফেরা।

এই ওঠাপড়া নিয়েই গড়ে উঠেছে তাঁর ব্যক্তিগত জীবনের জটিল গল্প। সম্প্রতি পঞ্চমবার বিয়ে করে তিনি নতুন করে আলোচনায়। সব্যসাচীর সঙ্গে বিচ্ছেদের পর, ব্যবসায়িক সূত্রে পরিচয় হওয়া শুভাশিস দে-র সঙ্গে তাঁর সম্পর্ক দ্রুতই গভীর হয় এবং শেষমেশ বিয়েতে পৌঁছয়। যদিও এই বিয়ে নিয়েও নানান জল্পনা ছড়িয়েছে, এমনকি তাঁর মা হওয়ার পরিকল্পনা নিয়েও চলছে আলোচনা। সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের প্রতিটি সিদ্ধান্ত যেন এখন প্রকাশ্য আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ “সমস্ত কাগজ থাকা সত্ত্বেও, নির্বাচনের নামে জোর করে গাড়ি ছিনিয়ে নেওয়া হচ্ছে!” অরিত্র দত্ত বণিকের বি’স্ফোরক অভিযোগ! “এটা আইন নয়, প্রকাশ্য গু*ন্ডামি”, সাধারণ মানুষের ক্ষোভে বি’দ্ধ রাজ্য পুলিশ! প্রশাসনের স্বচ্ছতা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে সমাজ মাধ্যমে!

তবে, এই সমস্ত বিতর্কের মাঝেও একটা বিষয় স্পষ্ট, নিজের মতো করে জীবনকে গড়ে নেওয়ার চেষ্টা করেছেন সুস্মিতা। সুন্দরবনের মাটি থেকে উঠে এসে টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠা, অভিনয়ের পাশাপাশি ভ্লগিং ও ব্যবসা সামলানো, এই সবকিছুর মধ্যেই তিনি নিজের পরিচয় তৈরি করেছেন। ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা থাকলেও, তাঁর এই যাত্রাপথই এখন অনেকের কাছে সমানভাবে আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

You cannot copy content of this page