টলিপাড়ায় গত কয়েক মাস ধরে অভিনেত্রী স্বস্তিকা দত্ত ও অভিনেতা অর্ণবকে ঘিরে সম্পর্কের গুঞ্জন থামছেই না। একসঙ্গে কাজ করতে করতেই তাঁদের বন্ধুত্ব নাকি আরও গভীর হয়েছে বলে আলোচনা চলছে বিভিন্ন মহলে। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের রেড কার্পেটে উপস্থিত হয়ে সেই জল্পনাকে আরও উসকে দিলেন স্বস্তিকা, যদিও তিনি সরাসরি কোনও উত্তর দেননি।
বর্তমানে ছোটপর্দায় স্বস্তিকা অভিনয় করছেন ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ চরিত্রে এবং তাঁর বিপরীতে রয়েছেন অর্ণব। অনুষ্ঠানে সাংবাদিকরা তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে অভিনেত্রী হাসিমুখে বলেন, যদি সবাই বিশ্বাস করে থাকেন যে স্বস্তিকা ও অর্ণব প্রেম করছেন, তাহলে বুঝতে হবে ‘বিদ্যা’ ও ‘রাজঋত’ জুটি দর্শকদের কাছে সফল হয়েছে।
স্বস্তিকার এই মন্তব্যের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, তিনি সম্পর্কের বিষয়টি অস্বীকারও করেননি, আবার স্বীকারও করেননি। বরং তিনি বুঝিয়ে দিয়েছেন যে তাঁদের পর্দার রসায়ন এতটাই বিশ্বাসযোগ্য যে দর্শকরা সেটিকে বাস্তব জীবনেও সত্যি বলে ভাবছেন।
এদিকে সোশ্যাল মিডিয়াতেও এই বিষয় নিয়ে নানা মন্তব্য দেখা যাচ্ছে। অনুরাগীদের একাংশ মনে করছেন, দুজনের মধ্যে শুধুই সহকর্মীর সম্পর্কের চেয়ে বেশি কিছু থাকতে পারে। যদিও অভিনেতা-অভিনেত্রী দুজনেই এখনও পর্যন্ত ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুনঃ অভিনয় থেকে লম্বা বিরতি, অবশেষে ছোটপর্দায় নায়ক ফিরছেন সায়ক চক্রবর্তী? একের পর এক বিতর্কের পর জীবনে নতুন অধ্যায়! কবে থেকে ও কোন চ্যানেলের ধারাবাহিকে দেখা যাবে, নিজেই জানালেন অভিনেতা?
স্বস্তিকার ব্যক্তিগত জীবন অতীতেও বহুবার আলোচনায় এসেছে। একসময় গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। অন্যদিকে অর্ণবেরও অতীতে অভিনেত্রী ইপ্সিতার সঙ্গে সম্পর্ক ছিল, যা পরে ভেঙে যায়। বর্তমানে দুজনেই নিজেদের কাজে ব্যস্ত থাকলেও তাঁদের ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জন টলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।






