“যাঁদের ভারতবর্ষে থাকার অধিকার নেই বলেছিলেন, তাঁদের দেশেই ‘জি’হাদি’ মানসিকতা নিয়ে ফিরতে চান?” বাংলাদেশেই শেষ জীবনের ইচ্ছে প্রকাশ, কবীর সুমনকে তুলোধোনা তসলিমা নাসরিনের! লেখিকার বি’স্ফোরক পোস্ট ঘিরে শুরু নতুন বিতর্ক!

সামাজিক মাধ্যমে আবারও মুখোমুখি দুই পরিচিত নাম, কবীর সুমন (Kabir Suman) এবং বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তাঁদের সম্পর্কের টানাপড়েন বা তা নিয়ে যায় নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তসলিমা সরাসরি সুমনের অতীত এবং বর্তমান অবস্থান নিয়ে প্রশ্ন তুলে, তাঁর মতাদর্শের তীব্র সমালোচনা করেছেন। পোস্টটি সামনে আসতেই সমর্থক ও বিরোধী, দু’পক্ষেই তর্ক-বিতর্ক শুরু হয়েছে। কিন্তু কী কারণে এমন পোস্ট তাঁর?

এদিন তসলিমার বক্তব্যে উঠে এসেছে বহু পুরনো প্রসঙ্গ। তিনি দাবি করেছেন, একসময় সুমন প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে তসলিমার ভারতের মাটিতে থাকার অধিকার নেই। জন্মভূমির যুক্তি টেনে সেই অবস্থানকে তিনি ‘মৌলবাদী’ ভাবনার সঙ্গে মিলিয়েছেন। তাঁর মতে, নাগরিকত্ব বা বসবাসের প্রশ্নে এমন মন্তব্য প্রগতিশীলতার পরিপন্থী। সেই অতীত মন্তব্যের সঙ্গেই তিনি বর্তমান সময়ের কিছু রাজনৈতিক ও ধর্মীয় অবস্থানের যোগসূত্র খুঁজে দেখার চেষ্টা করেছেন।

আরও একটি গুরুতর অভিযোগও তুলেছেন তসলিমা। তাঁর দাবি, কলকাতার টিপু সুলতান মসজিদের ইমাম যখন তাঁর বিরুদ্ধে মাথার দাম ঘোষণা করেছিলেন, তখন সুমন নাকি সেই অবস্থানের বিরোধিতা করেননি। এই প্রসঙ্গ টেনে তিনি সুমনের মানসিকতার সমালোচনা করেছেন এবং প্রশ্ন তুলেছেন, এমন ‘জিহাদি’ দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি বাংলাদেশে শেষ জীবন কাটাতে চাইছেন কি না। সুমনের ইসলাম ধর্ম গ্রহণের পর থেকেই তাঁদের দূরত্ব আরও বেড়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, সুমনের অনুরাগীরা ভিন্ন সুরে কথা বলছেন। তাঁদের বক্তব্য, সুমন বরাবরই নিজের ধর্মীয় স্বাধীনতা এবং নাগরিক অধিকারের পক্ষে কথা বলেছেন। তসলিমার সাম্প্রতিক মন্তব্যকে তাঁরা শিল্পীর প্রীতি ব্যক্তিগত আক্রমণ হিসেবেই দেখছেন। কেউ কেউ আবার সুমনের শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে এই সময়ে এমন কটাক্ষ বা কঠোর ভাষা ব্যবহারের সমালোচনা করেছেন লেখিকার। বি’দ্বেষমূলক উ:স্কানির প্রসঙ্গও তুলে অনেকে বিদ্ধ করেছেন তাঁকে।

আরও পড়ুনঃ “স্বপ্ন দেখে মন…” হাসিমুখে শিশুকে আগলে গায়িকা, দাম্পত্য বিতর্কে আইনি লড়াইয়ের মাঝেই মাতৃত্বের আভাস? একরত্তিকে কোলে নিয়ে সাদাকালো ছবি পোস্ট, ‘সিঙ্গেল মাদার’ হওয়ার ইঙ্গিতে কি সিলমোহর দিলেন দেবলীনা?

তবে, কে ঠিক বা কে ভুল সেই প্রসঙ্গে না গেলেও এই বিষয়টি এখন সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু সেটা বলাই যায়। দুই সৃষ্টিশীল মানুষের মতাদর্শগত দ্বন্দ্ব নতুন নয়, কিন্তু তা যখন ব্যক্তিগত আক্রমণের সুরে পৌঁছায়, তখন বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। এই মুহূর্তে পরিষ্কার, মতের অমিল পেরিয়ে তাঁদের সম্পর্কের দূরত্ব আগের চেয়েও গভীর হয়েছে আর সেই সংঘাতই নতুন করে আলোড়ন তুলেছে।

You cannot copy content of this page