একটা সময় তিনি ছিলেন টলিউডের বাণিজ্যিক ছবির সেরা অভিনেত্রী। এরপর নিজেকে নিয়ে বহু ভাঙা গড়া করেছেন তিনি। বেছে নিয়েছেন ভিন্ন ধারার চরিত্র। কাজ করেছেন অনেক চ্যালেঞ্জিং চরিত্রে তিনি টলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree Ganguly)। শুধুমাত্র সিনেমা নয়। টেলিভিশন, ওয়েব সিরিজ সর্বত্রই তাঁর অবাধ দাপট। কিছুদিন আগেই দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ দ্বৈত চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
তিনি যেমন একাধারে সুঅভিনেত্রী, তেমনই আবার বাংলার অন্যতম জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী। ইউভানের আদরের মাম্মাম। আর এই সবকটা চরিত্রই অসম্ভব নিঁখুত তিনি।আজ থেকে তিন বছর আগে করোনার তীব্র প্রকোপের সময় মাতৃত্বের স্বাদ পান এই অভিনেত্রী। আর এবার তাদের জীবনে এসেছে চলেছে আরও একটি সুখবর।
চক্রবর্তী পরিবারে আসছে আরও এক খুদে সদস্য। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন রাজ ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভানের জন্মের তিনবছর পর দ্বিতীয়বারের মতো আবারও সুখ পেতে চলেছেন শুভশ্রী-রাজ। এক অভিনব ভাবে নিজেদের দ্বিতীয় সন্তান আসার খবর প্রকাশ্যে আনেন এই দম্পতি। দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইউভানের ছবি শেয়ার করেন।
আর সেই ছবিতে দেখা যায় শুভশ্রী এবং রাজের হাত ধরে সবুজ ঘাসের ওপর লাফাচ্ছে তাঁদের তিন বছরের খুদে পুত্র। ছবিতে শুধুমাত্র রয়েছে পরিচালক ও নায়িকার হাত। আর ইউভানের চোখে মুখ জুড়ে উদ্দীপনা, উত্তেজনা। তাঁর পরনে রয়েছে নীল শর্টস ও সাদা টি-শার্ট। যেখানে লেখা ‘বিগ ব্রাদার’ অর্থাৎ বড় দাদা।অর্থাৎ ভাই বা বোনের বড় দাদা হতে চলেছে ইউভান।
এই মুহূর্তে ইন্দোনেশিয়ায় ছুটি কাটাচ্ছেন রাজ, শুভশ্রী এবং ইউভান। ছুটি কাটালেও অভিনেত্রী আপাতত কাছ থেকে বিরতি নিয়েছেন। সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শুভশ্রী। চিকিৎসকের পরামর্শ মেনেই কাজ করবেন তিনি। যদিও এই মুহূর্তে তিনি ছুটি কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট করা বিভিন্ন ছবি রীতিমতো ভাইরাল হচ্ছে। কালো রঙের একটি মনোকিনিতে স্পষ্ট অভিনেত্রীর বেবিবাম্প। সেই সঙ্গে চেহারায় মাতৃত্বেরও ঔজ্জ্বল্য চোখে এড়ায়নি নেটিজেনদের।
View this post on Instagram






“বিদেশের জীবন বাইরে থেকে যতটা ঝকঝকে লাগে, বাস্তবে ততটা সহজ নয়” “সফল হওয়াটাই সব নয়, যে মানুষগুলো তোমার জন্য জীবন কাটিয়ে দিল তাদের দিকেও তাকাতে হবে” কলকাতা বৃদ্ধাশ্রমে রূপান্তরিত হচ্ছে! নিজের উন্নতিতে যেন বাবা-মায়ের একাকীত্ব লুকিয়ে না থাকে, নতুন প্রজন্মকে কী বার্তা মমতা শঙ্করের?