বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্মে। কিন্তু অনেকদিন ধরেই সকলের মনে প্রশ্ন ছিল কবে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে ‘ওটিটি’-তে? তবে বারবার উত্তর আসছিল ভালো গল্প পেলেই নাকি তিনি হাজির হয়ে যাবেন সেখানে। এবার তেমনটাই হল বড় পর্দা ছেড়ে এবার সিরিজে দেখা যাবে এই জনপ্রিয় টলি অভিনেতাকে। সৌজন্যে অবশ্য জি ফাইভ।
জানা যাচ্ছে পরিচালকের নির্ঝর মিত্রর নতুন সিরিজ ‘শিকারপুর’। যে সিরিজে পরতে পরতে রোমাঞ্চ আর টানটান উত্তেজনা রয়েছে। তার মধ্যে রয়েছে আবার গ্রামের চুমকির সঙ্গে কেষ্টর প্রেম। যতদূর জানা যাচ্ছে কেষ্টর চরিত্রে রয়েছেন অঙ্কুশ এবং চুমকির চরিত্র রয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেন। নায়িকার বাবার চরিত্রে দর্শক দেখবেন কৌশিক গঙ্গোপাধ্যায়কে।
এই নিয়ে সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে অঙ্কুশের কথায়, “বেশ অনেকগুলো চিত্রনাট্য এসেছিল তার আগে কিন্তু কিছুতেই মনের মতো পাচ্ছিলাম না। তার পর নির্ঝর এই গল্পটা শোনায়। আর না বলিনি। এমন একটা কেষ্টরই তো খোঁজ ছিল আমার।”
যদিও এ ক্ষেত্রে সন্দীপ্তা অঙ্কুশের অগ্রজ। নায়িকার কথায়, “না কেন বলব। নির্ঝরের এত পরিষ্কার মাথা। নতুন, কিন্তু কাজ করে আমি খুবই খুশি।”






“প্রকৃত অসভ্য ও অভদ্র মেয়ের লক্ষণ কথা না শোনা… বিগ বসে এসে তুমি কুইন নয়, ‘ডা*র্টি ক্যুইন’ নামে পরিচিত হচ্ছ বাংলার ঘরে ঘরে!” “সৌরভ হতভাগা যে টাকার জন্য এই মেয়েটার সঙ্গে মুখ লাগতে হচ্ছে!” বিগ বস বাংলার ঘরে এন্ট্রি নিতেই মিথ্যে সাজিয়ে সবার দুর্বল জায়গায় করছেন আ’ঘাত, অনুষ্কা ঘোষকে চাঁচাছোলা ভাষায় আয়না দেখালেন নৃত্যশিল্পী চাঁদনী গঙ্গোপাধ্যায়!