বর্তমানে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের গল্প যেদিকে এগোচ্ছে তাতে ধারাবাহিকের ইতির একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গল্পটিও আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। বেশ কিছুদিন ধরেই ঋদ্ধিমান ও খড়ির ধীরে ধীরে মিল হওয়ার প্রবণতা বেশ এনজয় করছে দর্শক। ধারাবাহিকে খোলসা হয়েছে একের পর এক রহস্য।
উল্লেখ্য, ধারাবাহিকে ঋদ্ধিমান সিংহ রায়-এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং খড়ি সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়। এবার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ধারাবাহিকের সময় চাকা এক লাফিয়ে পারবে কয়েক বছর। আর সেখানেই মিলবে নতুন রূপে এই সিংহ রায় পরিবারের দেখা।
উল্লেখ্য, ধারাবাহিকে খড়িকে মেরে বেশ কিছুদিন মোড় ঘোরানো সপ্তাহ চলছিল। আর তারপরই আটপৌরে সাধারণ সাজপোশাক এবং মধ্যবিত্ত চিন্তাধারার খড়িকে পরিচালক ফের ফিরিয়ে আনে এক অন্য রূপে। এর সাথেই ধারাবাহিকে আসে নতুন চমক। এবার আরও কিছু বছর এগিয়ে আসবে আরও এক নতুন চমক।
ধারাবাহিকে এন্ট্রি নেবে ইন্দ্রানী পাল, যিনি ‘নবাব নন্দিনী ধারাবাহিকে ছিলেন। শোনা যাচ্ছে গল্প কিছু বছর এগোনোর পরই ধারাবাহিকে আসছেন তিনি। কার চরিত্রে আসতে চলেছেন? জানা গিয়েছে, গল্প যদি ১০ বছর এগোয় তাহলে রাহুলের মেয়ে রিমঝিম-এর চরিত্রে আসবেন তিনি। আর যদি ১৮ বছর এগোয়, তাহলে খড়ির মেয়ের চরিত্রে আসবেন তিনি। আর তারপরই দুই মেয়েকে নিয়ে এগোবে ‘গাঁটছড়া’।

যদিও তারপরই শেষ হবে এই মেগা নাকি আরও কিছুদিন টানবে তা নিয়ে এখনও কোনোও খবর পাওয়া যায়নি। তবে ধারাবাহিক লিপ নেওয়ার খবরটি শোনা গেলেও সেটিও অফিসিয়ালি নয়। এক দর্শক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এরূপ লিখেছেন। আদোও কি হতে চলেছে এই মেগার ভবিষ্যৎ। তা নিয়ে এখনই কিছু নিশ্চিত বলা যাচ্ছে না।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!