জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকটি দর্শকদের খুব পছন্দের। ধারাবাহিকের গল্পও বেশ অন্যরকম। পর্ণা (Parna) একজন সাহসী মেয়ে, সে একজন গৃহিণীর পাশাপাশি দায়িত্ববান সাংবাদিক। তবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে পরিবারের থেকে দূরে চলে যায়নি পর্ণা। পর্ণার বরাবরই যৌথ পরিবার পছন্দ। তাই সখ করে দত্ত বাড়ির বউ হয়ে এসেছে।
পর্ণা বিয়ে করে আসার পর থেকেই কিছু না কিছু বিপদের সম্মুখীন হচ্ছে। পর্ণা সমস্ত বিপদ বুদ্ধি করে ঠিক সামলে নেয়। পরিবারের সকলের বিপদে সে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তারপরও পর্ণার শাশুড়ি কৃষ্ণার (Krishna) তাকে একবারই পছন্দ নয়। সে পর্ণার সর্বদা খুট দেখতে ব্যস্ত। আর তাই পর্ণা ও সৃজনের (Srijan) ডিভোর্স যাতে হয়ে যায়, তারই পরিকল্পনা করছে কৃষ্ণা।
একদিকে পর্ণা নিজের সংসার হারাতে বসেছে, অন্যদিকে চয়ন (Chayan) ও রুচিরাকে (Ruchi) মেলানোর জন্য পর্ণার সামনে এসেছে এক নতুন চ্যালেঞ্জ। চয়নের বাবা অর্থাৎ জেঠুমনিকে মানানোর জন্য পর্ণা আবার এক নতুন পরিকল্পনা করেছে। রুচিরা পর্ণার বন্ধু ও চয়ন পর্ণার দেওর। দুজনেই দুজনকে খুব ভালোবাসে। কিন্তু চয়নের বাবা এই বিয়ের পক্ষে নয়।
চয়নের বাবা রুচিরার মা-বাবাকে ডেকে এনে সকলের সামনে অপমান করে। এদিকে সৃজনও চয়নের এই ভালোবাসার বিপক্ষে। তাই সে বলে, যদি পর্ণা এই মিল করিয়ে দেয় তাহলে তাকে দত্ত বাড়ি ছেড়ে চলে যেতে হবে। পর্ণার সামনে বড় বিপদ। তবুও পর্ণা নিজের জন্য চয়নের খারাপ চায় না। সে চায় তাদের যাতে বিয়ে হয়ে যায়। তাই পর্ণা এবার নতুন প্ল্যান করল।
এরআগে সৃজনকে আটকানোর জন্য পর্ণা ম্যাডাম সেজে সৃজনকে ব্যবসার অফার দেয়। পর্ণার সেই প্ল্যান সকলের সামনে ফাঁস করে তিন্নি। আবারও পর্ণা জেঠুমনিকে শায়েস্তা করতে রুচিরার ঠাম্মি সাজার প্ল্যানে রয়েছে। এবার পর্ণা ঠাম্মি সেজে বাড়ির সকলের মোট নিয়ে তাদের বিয়ে দেবে। তবে এবার যদি পর্ণা ধরা পরে যায়, তাহলে হয়তো তাকে সারাজীবনের জন্য সৃজনকে হারাতে হবে। তবুও পর্ণা চয়নের জন্য হয়তো আবার এমনই কিছু পথ অবলম্বন করতে চলেছে।






“বিদেশের জীবন বাইরে থেকে যতটা ঝকঝকে লাগে, বাস্তবে ততটা সহজ নয়” “সফল হওয়াটাই সব নয়, যে মানুষগুলো তোমার জন্য জীবন কাটিয়ে দিল তাদের দিকেও তাকাতে হবে” কলকাতা বৃদ্ধাশ্রমে রূপান্তরিত হচ্ছে! নিজের উন্নতিতে যেন বাবা-মায়ের একাকীত্ব লুকিয়ে না থাকে, নতুন প্রজন্মকে কী বার্তা মমতা শঙ্করের?