দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মেয়ে স্বস্তিকা। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তিনি। দু’বছর হল অভিনয় জগতে এসেছেন। এর মধ্যেই ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowwa) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ। ‘সরস্বতীর প্রেম’ (Saraswatir Prem) ধারাবাহিকের হাত ধরে তাঁর অভিনয় জীবনে পথচলা শুরু করেন অভিনেত্রী। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।
সূর্য-দীপা ও মিশকার সম্পর্কে টানাপোড়েন নিয়ে রমরমিয়ে চলছে স্বস্তিকা অভিনীত ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক। টিআরপি তালিকায়ও এক নম্বর স্থান একটু নড়েচড়ে গেলেও, দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। প্রতি এপিসোডেই গল্পে আসছে নয়া টুইস্ট। যাকে বলে একেবারে জমে ক্ষীর।
স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করতে সক্ষম হয়েছে এই সিরিয়াল। পাশাপাশি সিরিয়ালের মাধ্যমে যেভাবে একজন শ্যামবর্ণ মেয়ের জীবন সংগ্রামের কাহিনী ফুটিয়ে তোলা হচ্ছে ছোটপর্দায় তা দারুণ পছন্দ হয়েছে বাংলা সিরিয়াল প্রেমী ও নেটিজেনদের। এতদিন দর্শক দীপাকে দেখেছেন পরিবারের সকলের জন্য ভাবতে। আর সবার কথা ভাবতে গিয়ে বিসর্জন দিয়েছেন নিজের সব শখ আহ্লাদ। কিন্তু এত আত্মত্যাগের পরও সূর্য তাঁর দুই মেয়ে আর দীপাকে বাপের বাড়ি পাঠিয়ে মিশকাকে। বলা বাহুল্য, দীপার জীবনে নিসন্দেহে যা বড় ধাক্কা।
এ প্রসঙ্গে,পর্দার দীপা ওরফে স্বস্তিকা বলেছেন,”দীপা মেয়েটা জীবনে প্রচুর ধাক্কা পেয়েছে। কোথাও গিয়ে শান্তি পায়নি। এরকম পরিস্থিতির মধ্যে মানুষ বার বার পড়তে থাকলে শুধু দীপা কেন! যে কোনো মানুষই শক্ত হবে। যে কোনো মানুষই একটা সময় নিজের কথা ভাবতে শুরু করবে।” সবকিছুই খুব মন থেকে করে দীপা। অভিনেত্রীর কথায়, দীপার মত সব জায়গায় মন দিলেই সমস্যা। কোনো জায়গায় মাথাও দিতে হয়। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে কি বলছেন অভিনেত্রী?
তাঁর কথায়, এই মুহূর্তে কাজ ছাড়া অন্যকিছু নিয়ে ভাবছেন না নায়িকা। ছোটবেলায় ক্লাস থ্রি-ফোরে পড়ার সময় এবার প্রেম প্রস্তাব পেয়েছিলেন একটি ছেলের থেকে। কিন্তু বরাবরই প্রেমে অনীহা তাঁর। তাই এখনও কাজ ছাড়া কোনোদিকেই মন নেই। অর্জুনের মতো কেউ তাঁর জীবনে সত্যিকারে এলেও বিষয়টা এড়িয়ে যাবেন তিনি,






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!