বাংলা ধারাবাহিকের (Bengali Serial) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee)। শ্রীতমার অভিনয় জীবনের শুরুটা হয়েছিল জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘অগ্নিপরীক্ষা’র (Agniparikkha) হাত ধরে। পরবর্তীতে তিনি স্টার জলসার সুপার হিট ধারাবাহিক ‘মা’ (Maa) এর হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী।
বর্তমানে তিনি জি বাংলার বিখ্যাত ধারাবাহিক কার কাছে কই মনের কথাতে অভিনয় করছেন শ্রীতমা। এখন তিনি ছোট পর্দার দর্শকদের কাছে নামেই পরিচিত। জনপ্রিয় এই ধারাবাহিকে, নায়িকা শিমুলের ‘হাবলি’ ননদ পুতুলের ভূমিকায় অভিনয় করছেন শ্রীতমা। ধারাবাহিকে তাঁর অভিনীত এই পুতুল চরিত্রটি মনের দিক থেকে একদমই শিশুর মতো।
আসলে, এই ধারাবাহিকে শ্রীতমা অভিনীত পুতুল চরিত্রটি হল একজন স্পেশাল চাইল্ড। দীর্ঘদিনের অভিনয় জীবনে কখনও পজিটিভ আবার কখনও নেগেটিভ চরিত্রে অভিনয় করেছে শ্রীতমা। নিজের অসাধারান অভিনয় দিয়ে প্রতিবারই মন জয় করেছেন দর্শকদের। কিন্তু এই ধারাবাহিকে একজন স্পেশাল চাইল্ডের চরিত্রকে তিনি যেভাবে টিভির পর্দায় জীবন্ত করে তুলেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে নদীতে তিতির চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীতমা। এই ধারাবাহিকেই শ্রীতমাকে প্রথম খলনায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল। তারপর একে-একে কাজ করেছেন স্টার ও জি এর বহু সুপারহিট মেগা সিরিয়ালে। সেই তালিকায় রয়েছে স্টার জলসার ‘কাদম্বিনী’,‘গ্রামের রানী বীণাপাণি’, ও জি বাংলার‘সোহাগ জল’,’লালকুঠি’ সহ আরও একাধিক ধারাবাহিক।
আরো পড়ুন: সেরা উদীয়মান কণ্ঠ পুরস্কার পেল মেঘ! বিচ্ছেদের মুখে দাঁড়িয়েও স্ত্রীকে নিয়ে গর্বিত নীল! ইচ্ছে পুতুলে আসছে বিরাট চমক
তবে, বর্তমানে তিনি যেভাবে পুতুলের চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলছেন, তা ছাপিয়ে গিয়েছে তাঁর অতীতের সমস্ত অভিনয়কে। শ্রীতমার এই অভিনয় দেখে দর্শকরা হামেশাই বলে থাকেন প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করার সমস্ত গুনাবলি আছে তাঁর মধ্যে। কিন্তু এই ব্যাপারে শ্রীতমা জানান তিনি ইন্ডাস্ট্রিতে এসেছেন অভিনয় করতে। নায়িকা হতে নন। পার্শ্বচরিত্রে অভিনয় করেও কিভাবে দর্শকদের মন জয় করতে হয় তা ভাল করেই জানেন তিনি।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!