টেলিভিশন পর্দার জনপ্রিয় অভিনেত্রী অরুনিমা হালদার (Arunima Haldar)। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শক মনে নিজের নাম খোদাই করেছেন তিনি। টেলিভিশনের নামকরা প্রজেক্টে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। জি বাংলা হোক স্টার জলসা অভিনেত্রী অরুনিমা চুটিয়ে অভিনয় করছেন টেলিপর্দায়।
স্টার জলসায় ফিরছেন ঘরের মেয়ে অরুনিমা!
জলসা পর্দার সিরিয়ালের মাধ্যমেই দর্শকদের কাছে পরিচিত হয়েছিলেন অরুনিমা। জলসায় মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের অন্তর্গত মেগা সিরিয়াল ‘আয় তবে সহচরী’-তে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। ধারাবাহিকে অরুনিমার বিপরীতে অভিনয় করেছিলেন টেলিপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি।
তবে এরপর থেমে থাকেননি অরুনিমা। পরপর সিরিয়ালে অভিনয় করে চলেছেন তিনি। জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে অভিনয় করার পর অরুনিমা হালদারকে দেখা গিয়েছে জি বাংলার ‘মন দিতে চাই’ ধারাবাহিকে। অভিনেতা ঋত্বিক ব্যানার্জির বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।
তবে বর্তমানে অরুনিমা অভিনয় করছেন জি বাংলার অপর একটি ধারাবাহিক ‘কাজল নদীর জলে’-তে। অভিনেতা মৈনাকের বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী অরুনিমাকে। জি বাংলার মেগা সিরিয়ালে পরপর দুটি প্রধান চরিত্রে অভিনয় করে অরুনিমার জনপ্রিয়তা দ্বিগুণ বেড়েছে। তবে এখন শোনা যাচ্ছে, এরপর নাকি জলসায় ফিরছেন অভিনেত্রী।
আরও পড়ুন:
স্টার জলসার আসন্ন মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের নতুন সিরিয়ালে নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী অরুনিমা হালদারকে। যার হাত ধরে সিরিয়াল জগতে প্রবেশ ঘটেছিল আবারও তারই হাত ধরে জলসায় ফিরছেন জলসা কন্যা। আপাতত নতুন সিরিয়ালের বিষয় কিছু জানানো হয়নি চ্যানেলের তরফে। এখন দেখা যাক কবে আসে নায়িকার নতুন ধারাবাহিক।






“বাজি আমরা ফাটাব, বাজি ফাটালে দেখবেন অনেক অসুখ-বিসুখ চলে যায়”, “আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজোয় বাজি তো হবেই!” বাজি ফাটালে রোগ সারে, পাপিয়া অধিকারীর মন্তব্যে তোলপাড়! “শব্দবাজি পোড়ালে ঠিক কোন কোন অসুখ কমে তালিকাটা যদি দাও” বিজেপি বিধায়ক তথা অভিনেত্রীকে একহাত নিলেন শ্রীলেখা মিত্র!