ওয়েব সিরিজের সাফল্যের পর হিন্দি সিরিয়ালে কাজ! আবার বাংলা টেলিভিশনে ফিরছেন সন্দীপ্তা সেন! ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেবেন চমক? দেখা যাবে কোন চ্যানেলে?

ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সন্দীপ্তা সেন। একের পর এক হিট বাংলা মেগা, ছবি ও ওয়েব সিরিজে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। শুধু টলিপাড়াতেই নয়, তাঁর কাজের বিস্তার পৌঁছে গিয়েছে বি টাউন পর্যন্ত। সম্প্রতি স্টার প্লাসের একটি হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছিল তাঁকে। ঠিক যখন দর্শক ভাবতে শুরু করেছিলেন তিনি বুঝি পুরোপুরি হিন্দি ইন্ডাস্ট্রিতেই মন দিয়েছেন, তখনই এল নতুন খবর। আবারও বাংলা টেলিভিশনে ফিরছেন সন্দীপ্তা। তবে এবার কোনও ধারাবাহিক নয়, একেবারে অন্য রকম এক অনুষ্ঠানে দেখা যাবে তাঁকে।

এই খবরে অনেকেই ধরে নিয়েছিলেন সন্দীপ্তা হয়তো আবার বাংলা মেগায় মুখ্য চরিত্রে ফিরছেন। কিন্তু বাস্তবটা একটু আলাদা। আপাতত কোনও নতুন বাংলা ধারাবাহিকে নয়, তাঁকে দেখা যাবে একটি জনপ্রিয় গেম শোতে। এখানেই শেষ নয়, সঞ্চালিকার ভূমিকাতেও নয় তিনি। বরং একজন প্রতিযোগী হিসেবেই খেলতে নামছেন এই অভিনেত্রী। ফলে দর্শকের কাছে সন্দীপ্তার এই নতুন রূপ নিঃসন্দেহে আলাদা আকর্ষণ তৈরি করতে চলেছে।

সান বাংলার জনপ্রিয় গেম শো লাখ টাকার লক্ষ্মীলাভে অংশ নিতে চলেছেন সন্দীপ্তা সেন। এই শোয়ের সঞ্চালনায় থাকেন সুদীপ্তা চক্রবর্তী। আগামী বিশেষ পর্বে সন্দীপ্তার সঙ্গে দেখা যাবে টলিপাড়ার আরও কয়েকজন পরিচিত মুখকে। সেই তালিকায় রয়েছেন রুকমা রায়, ইশা সাহা এবং স্বস্তিকা ঘোষ। একসঙ্গে এত জনপ্রিয় অভিনেত্রীদের উপস্থিতিতে জমজমাট হতে চলেছে এই পর্ব। রবিবার আট তারিখ সন্ধ্যা সাতটায় সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান।

কাজের দিক থেকে সন্দীপ্তার ঝুলিও বেশ সমৃদ্ধ। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি চলতি বছর মুক্তি পেতে চলেছে তাঁর জনপ্রিয় সিরিজ বীরাঙ্গনার সিক্যুয়াল বীরাঙ্গনা দুই। অন্যদিকে স্বস্তিকা ঘোষের জনপ্রিয় মেগা অনুরাগের ছোঁয়া কিছুদিন আগেই শেষ হয়েছে। আপাতত নতুন কোনও কাজের ঘোষণা না থাকলেও দর্শকের নজরে রয়েছেন তিনি। ইশা সাহাকে সর্বশেষ দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে, যা বড়দিনে মুক্তি পেয়েছিল।

আরও পড়ুনঃ “টাকা পেলে কার না ভালো লাগে…এই টাকাটা ঢুকলে আমারও খুব ভালো লাগত!” লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়লেও, এখনও টাকা পান না শ্রীময়ী চট্টরাজ! অ্যাকাউন্টে টাকা আসেনি, বঞ্চিত হওয়া নিয়ে আক্ষেপ বিধায়ক পত্নীর!

রুকমা রায়কে শেষবার দেখা গিয়েছিল তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকে। সব মিলিয়ে এই গেম শোয়ের পর্বটি টলিপাড়ার তারকাদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হতে চলেছে। সন্দীপ্তা সেনকে আবার বাংলা টেলিভিশনে দেখা যাবে এই খবরেই খুশি তাঁর অনুরাগীরা। নতুন ফরম্যাটে প্রিয় অভিনেত্রীকে দেখার অপেক্ষায় এখন মুখিয়ে রয়েছেন দর্শকরা।

You cannot copy content of this page