ছোটপর্দার পরিচিত মুখ ‘মধুবনী গোস্বামী’ (Madhubani Goswami) ইদানীং অভিনয়ের চেয়ে বেশি আলোচনায় থাকেন তাঁর ভ্লগিং নিয়ে। নিয়মিত জীবনের ছোটখাটো মুহূর্ত, সংসার, কাজকর্ম থেকে ব্যবসা সবই তিনি সমাজ মাধ্যমে ভাগ করে নেন। তবে এই উপস্থিতির জন্য প্রশংসার পাশাপাশি কটাক্ষও কম শুনতে হয়নি তাঁকে। বিশেষ করে কিছু নতুন প্রজন্মের কনটেন্ট নির্মাতার মন্তব্য তাঁর নজরে এসেছে, আর সেখান থেকেই শুরু সাম্প্রতিক বিতর্ক!
বরাবরের মতোই উত্তর দিতে দেরি করেননি অভিনেত্রী। সম্প্রতি একটি ছবি পোস্ট করে তিনি দীর্ঘ বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন। সেখানে তিনি জানান, দু’দিন ভ্লগ করে বা সামান্য পরিচিতি পেলেই কেউ নিজেকে প্রতিষ্ঠিত ভেবে নিলে সেটা ভ্রান্ত ধারণা। মানুষের মনে স্থায়ী জায়গা করে নিতে গেলে প্রতিভা, অধ্যবসায় এবং দীর্ঘ সময়ের সাধনা লাগে। শুধু সামাজিক মাধ্যমে অনুগামীদের সংখ্যা দিয়ে তার মূল্যায়ন হয় না। বরং দীর্ঘস্থায়ী জনপ্রিয়তা পেতে পারিপার্শ্বিক গুণ প্রয়োজন, এই কথাও তিনি তুলে ধরেন।
অভিনয়, গান, লেখা কিংবা অন্য কোনও সৃষ্টিশীল কাজে সত্যিকারের স্বীকৃতি পেতে যে ধৈর্য আর যোগ্যতা প্রয়োজন, সেটাই তিনি মনে করিয়ে দেন। একই সঙ্গে তিনি তুলনা টানেন অতীতের তারকা ও বর্তমানের সামাজিক মাধ্যমের জনপ্রিয়তার মধ্যে। তাঁর বক্তব্য, এমন বহু কিংবদন্তি আছেন যাঁদের অনুসরণকারীর সংখ্যা হয়তো কম, এমনকি কারও কারও কোনও অ্যাকাউন্টই নেই, তবুও তাঁদের অবদান বা প্রভাব একটুও কমে যায় না। জনপ্রিয়তার মাপকাঠি বদলালেও সৃষ্টির মূল্য কমে না।
এই কথাটাই তিনি নিজের অভিজ্ঞতা থেকে তুলে ধরতে চেয়েছেন। মধুবনীর মতে, ব্যক্তিগত আক্রমণ করে সাময়িক প্রচার পাওয়া সহজ, কিন্তু তা দীর্ঘস্থায়ী সম্মান এনে দেয় না। তিনি স্পষ্ট করে দেন, সিনিয়র শিল্পীদের অবমাননা করে আলোচনায় আসার প্রবণতা উদ্বেগজনক। প্রকৃত শিক্ষা মানে শুধু বইয়ের জ্ঞান নয়! আচরণ ও মূল্যবোধও তার অংশ, এই বার্তাও তাঁর লেখায় স্পষ্ট ছিল। তাঁর কথার ছিল আক্ষেপ, কিন্তু ভঙ্গিতে ছিল দৃঢ়তা।
আরও পড়ুনঃ “অজান্তেই নানা ধরনের রাজনীতির অংশ হয়ে পড়ি, আমি যখন অফিসে ঢুকি, আমাকে তখন…” কাজের বদলে অদ্ভুত ‘ফিজিক্যাল অফার’ নিয়ে মুখ খুললেন অনুরাধা মুখার্জী! বিনোদন দুনিয়ার ঝলমলে আলোর আড়ালের অন্ধকার অধ্যায় ফাঁস করলেন অভিনেত্রী?
তাঁর এই পোস্ট নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে। কেউ মনে করছেন মধুবনী যা বলেছেন সেটা একান্তই তার নিজের মতামত। তবে অধিকাংশই মনে করছেন তার স্বামী রাজা গোস্বামীকে পরোক্ষ অবমাননা করেছিলেন কনটেন্ট ক্রিয়েটের অনন্যা, তার জবাবেই এই অবস্থান নিলেন তিনি। কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ আবার প্রশ্ন তুলছেন। তবে এটা স্পষ্ট, সমালোচনার মুখে চুপ করে না থেকে নিজের অবস্থান স্পষ্ট করতেই স্বচ্ছন্দ তিনি। তাঁর বক্তব্যে ব্যক্তিগত ক্ষোভের চেয়ে বেশি ছিল অভিজ্ঞতা থেকে পাওয়া উপলব্ধির ছাপ।






