“টাকা দিয়ে সবকিছুই এখন কেনা সম্ভব…” গণতান্ত্রিক শিল্পচর্চার পক্ষে দাঁড়িয়ে সরব শ্রেয়া ঘোষাল! জনপ্রিয়তার আসল পরীক্ষা কোথায়? কী জানালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা?

সঙ্গীত জগতে প্রায় তিন দশক ধরে এক স্বতন্ত্র উপস্থিতি বজায় রেখেছেন ‘শ্রেয়া ঘোষাল’ (Shreya Ghoshal)। লতা-পরবর্তী সময়ে দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠ হিসেবে তাঁর নাম উচ্চারিত হয় স্বাভাবিক ভাবেই। কিন্তু সাফল্যের সংজ্ঞা নিয়ে তাঁর ভাবনা বেশ আলাদা। আজকের দিনে যখন কোনও গানের জনপ্রিয়তা মাপা হয় ইউটিউবের ভিউ কিংবা ইনস্টাগ্রামের রিলসের সংখ্যায়, তখন শ্রেয়া মনে করেন এই অঙ্কের হিসেব অনেক সময় বিভ্রান্তিকর হতে পারে।

লাইক বা ভিউ বাড়ানো এখন প্রযুক্তিগতভাবে কঠিন নয়, তাই কেবল সংখ্যার ভিত্তিতে একটি গানকে বিচার করা ঠিক নয়, এমনটাই তাঁর মত। এছড়াও তাঁর বিশ্বাস, গানের আসল পরীক্ষা হয় সরাসরি দর্শকের সামনে। কোনও লাইভ কনসার্টে হাজার মানুষ যদি শিল্পীর সঙ্গে একসঙ্গে গেয়ে ওঠেন, কিংবা একবার শোনার পর পরের শো-তেও সেই গান শোনার আবদার জানান, তখনই বোঝা যায় সুরটি মানুষের মনে ঠিক জায়গা করে নিয়েছে।

শ্রোতার স্বতঃস্ফূর্ত সাড়া, সেই আবেগের বিনিময়কেই তিনি প্রকৃত জনপ্রিয়তার মানদণ্ড হিসেবে দেখেন। ডিজিটাল পরিসরকে অস্বীকার না করলেও, তার সীমাবদ্ধতা সম্পর্কে তিনি সচেতন। প্রসঙ্গত, খুব ছোটবেলা থেকেই মায়ের কাছে সঙ্গীতের হাতেখড়ি, তারপর প্রথাগত শাস্ত্রীয় সঙ্গীতের তালিম, এই পথচলাই তাঁর ভিত গড়ে দেয়। এরপর জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে বিজয়ী হওয়া ছিল তাঁর জীবনের বড় মোড়।

সেখান থেকেই নজরে আসেন পরিচালকদের আর সুযোগ মেলে তাঁর প্রথম ছবিতে প্লেব্যাক করার। দেবদাস ছবিতে ঐশ্বর্য রায়ের চরিত্রের জন্য কণ্ঠদান জাতীয় পুরস্কার অর্জন করে, ঠিক যেন রূপকথার মতো। তবে দীর্ঘ পথচলায় তিনি কেবল প্লেব্যাক গায়িকা নন, বরং এক বহুমাত্রিক শিল্পী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন ভাষায় অসংখ্য গান, অসংখ্য মঞ্চে পরিবেশনা মিলিয়ে তাঁর কণ্ঠ আজ দেশজোড়া পরিচিত।

আরও পড়ুনঃ “যেটা বাবা কোনদিনও করেননি, সেটাই করলেন…’জিৎ’ সবাই হতে পারে না আবার প্রমাণিত!” “এত আভিজাত্য ও মার্জিত ব্যক্তিত্ব, শেষ পর্যন্ত এই হাল?” অবিতর্কিত ইমেজে রাজনৈতিক রং! রাজ্যসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণা, কোয়েল মল্লিককে ঘিরে দ্বিধাবিভক্ত অনুরাগীরা!

একই সঙ্গে তিনি মনে করেন, বর্তমান সঙ্গীত জগত অনেক বেশি গণতান্ত্রিক। আগে অল্প কয়েকজন ঠিক করতেন কোন গান সামনে আসবে, এখন শ্রোতারাই অনেক বড় ভূমিকা নেন। মানুষ কী শুনতে চান, তার উপরেই গানের ভবিষ্যৎ নির্ভর করছে বেশি। এই মুহূর্তে তিনি ব্যস্ত তাঁর আসন্ন সফর ‘দ্যা আনস্টপেবল ট্যুর’ নিয়ে। গত কয়েক বছরেও তাঁর একাধিক শো হাউসফুল হয়েছে। এবারও তেমনটাই আশা করছেন গায়িকা।

You cannot copy content of this page