গ্যালারি ভর্তি মানুষ, মাঠে নামতেই ছক্কা হাঁকালেন এক সাহসিনী! প্রথম ঝলকেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে! সব বাধা পেরিয়ে স্বপ্ন ছুঁড়ে দেখার গল্প, স্টার জলসার ‘ঘূর্ণি’তে নায়িকা হতে চলেছেন কে?

বছরের একেবারে শুরু থেকেই বাংলা টেলিভিশনের পর্দায় যেন নতুন ধারাবাহিকের মেলা বসেছে। প্রায় প্রতি মাসেই দুই বড় চ্যানেল দর্শকদের সামনে নতুন গল্পের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি, ‘গঙ্গা’র পরে স্টার জলসা তাদের আরও একটি আসন্ন ধারাবাহিকের প্রথম ঝলক সামনে নিয়ে এলো, যার নাম ‘ঘূর্ণি’ (Ghurni)। যদিও প্রোমোটি খুবই সংক্ষিপ্ত, তবু সেটুকুই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চ্যানেলের তরফে এখনও বিশদ কিছু জানানো না হলেও, ইতিমধ্যেই টেলিপাড়ায় শুরু হয়েছে নানান জল্পনা।

প্রোমোর দৃশ্যে দেখা যায় গ্যালারি ভর্তি দর্শক, উত্তেজনায় টগবগে এক ক্রিকেট ম্যাচ। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের লড়াই চলছে মাঠে। সেই সময় জার্সিতে ‘ঘূর্ণি ১০’ লেখা এক তরুণী ব্যাট হাতে নামতেই বিশাল ছক্কা হাঁকায়। নায়িকার মুখ দেখানো হয়নি, কিন্তু তার আত্মবিশ্বাসী উপস্থিতিই যেন গল্পের আভাস দেয় যে সব বাধা পেরিয়ে নিজের স্বপ্ন ছুঁয়ে দেখার লড়াই। খেলাধুলার প্রেক্ষাপটে এমন গল্প বাংলা ধারাবাহিকে খুব একটা দেখা যায়নি, তাই স্বাভাবিকভাবেই আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে।

এদিকে শোনা যাচ্ছে, এই নতুন ধারাবাহিকটি নাকি হিন্দি চ্যানেল স্টার প্লাস-এর সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘ফালতু’-র বাংলা সংস্করণ হতে পারে। সেই ধারাবাহিকেও এক তরুণীর স্বপ্নপূরণের সংগ্রামই ছিল মূল বিষয়। যদি সেই গল্পের আদলে ‘ঘূর্ণি’ তৈরি হয়, তবে বাংলায় তার উপস্থাপন কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়। স্থানীয় আবহ, ভাষা আর সংস্কৃতির সঙ্গে মানিয়ে গল্পটিকে নতুনভাবে সাজানো হবে বলেই মনে করছেন অনেকে।

নায়িকা কে হবেন, তা নিয়ে এখনও নিশ্চিত ঘোষণা আসেনি। তবে টলিপাড়ায় কয়েকটি নাম ঘুরছে। ‘রানী ভবানী’ ধারাবাহিকের পর রাজনন্দিনী পালের প্রত্যাবর্তনের সম্ভাবনার কথা যেমন শোনা যাচ্ছে, তেমনই আরও কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে, অভিকা এবং ঋতব্রতা একজন। প্রযোজনা সংস্থা নিয়েও জল্পনা কম নয়। কেউ বলছেন ‘টেন্ট সিনেমা’, কেউ আবার ভাবছেন রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা এই দায়িত্ব নিতে পারে।

আরও পড়ুনঃ “আজ কারও খাবার কেড়ে নিলে তোমারটাও কাল কেড়ে নেবে…দুবাইয়ের অফার এলে মেয়েকে নিয়েই যাব, স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছি” কর্মতত্ত্বে বিশ্বাসী অহনা দত্তর স্পষ্ট বার্তা! সন্তান আর পেশার টানাপোড়েনে কীভাবে সামলাচ্ছেন পর্দার ‘মিশকা’?

যদিও এসবই আপাতত অনুমান, চ্যানেল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সব মিলিয়ে, ‘ঘূর্ণি’ নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে শুরু থেকেই। সংক্ষিপ্ত প্রোমোই যদি এত আলোচনা তৈরি করতে পারে, তাহলে পূর্ণাঙ্গ প্রচার শুরু হলে আগ্রহ যে আরও বাড়বে, তা বলাই যায়। নতুন ধারাবাহিকের ভিড়ে আলাদা হয়ে উঠতে পারবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। তবে খেলাধুলার প্রেক্ষাপটে এক তরুণীর লড়াইয়ের গল্প, এই ভাবনাটাই আপাতত দর্শকদের মনে নতুন প্রত্যাশা জাগাচ্ছে।

You cannot copy content of this page