চক্রবর্তী ও চট্টোপাধ্যায় পরিবারে এখন আনন্দের পরিবেশ। বেশ কিছু দিন ধরেই নতুন অতিথি আসার খবর নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সেই গুঞ্জনেই সিলমোহর দিলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। খোলা আকাশের নিচে তোলা একটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর বেবিবাম্প। ছবিতে দু’হাত দিয়ে স্ত্রীর স্ফীতোদর আগলে দাঁড়িয়ে আছেন স্বামী সম্বিত চট্টোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেই নিজের জীবনের বড় সুখবরটি ভাগ করে নিয়েছেন চিত্রাঙ্গদা। ছবিগুলিতে তাঁদের দু’জনকে খুবই আনন্দিত ও আবেগঘন মুহূর্তে দেখা গিয়েছে। সমুদ্রের ধারে তোলা সেই ছবিগুলি ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। নতুন অতিথিকে ঘিরে এই তারকা দম্পতির জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়।
বৃহস্পতিবার দিনটি চিত্রাঙ্গদা ও সম্বিতের জীবনে বিশেষ হয়ে উঠেছে। যদিও তাঁদের দাম্পত্য জীবন খুব বেশি দিনের নয়, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ ১৪ বছরের। সেই বন্ধুত্বই ধীরে ধীরে পরিণত হয়েছে প্রেমে এবং পরে বিবাহে। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের সেরা বন্ধু ও জীবনসঙ্গী সম্বিতকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী।
সম্বিতের সঙ্গে দুটি মিষ্টি ছবি শেয়ার করে চিত্রাঙ্গদা লিখেছেন, “হ্যাপি ১৪ মাই বেস্ট ফ্রেন্ড, মাই ইউনিভার্স।” সঙ্গে দিয়েছেন অনন্তকালের প্রতীক, সূর্যমুখী ফুল এবং ইভিল আইয়ের চিহ্ন। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে ক্যাপশনের শেষ লাইনটি। সেখানে তিনি লিখেছেন, “The best we’ve known is yet to come”, যা দেখে অনেকেই বুঝেছেন তাঁদের জীবনে নতুন অতিথি আসার ইঙ্গিত।
আরও পড়ুনঃ “মিষ্টি কথার আড়ালে এই ছিল, ধিক্কার তোমায়!” “কটা টাকার জন্য বিবেক বিক্রি করলে?” মৃ’তদে’হের ব্যাকগ্রাউন্ডে চলছে মিউজিক, এতটাও কি কনটেন্ট? শাশুড়ির অ’ন্ত্যেষ্টির ভ্লগ ভিডিও পোস্ট করতেই তীব্র ট্রোলের মুখে ‘প্রবাসে ঘরকন্না’ খ্যাত মহুয়া গঙ্গোপাধ্যায়!
১৪ বছরের এই দীর্ঘ সম্পর্কের ভিতের ওপর দাঁড়িয়েই এখন নতুন স্বপ্ন দেখছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। তাঁদের জীবনে আসতে চলা সন্তানের অপেক্ষায় দিন গুনছেন দু’জনেই। অন্যদিকে, মাসি হওয়ার খবরে ভীষণ খুশি ঋতাভরীও। দিদি মা হতে চলেছেন জেনে তিনিও এখন নতুন সদস্যকে বরণ করার অপেক্ষায়।






“লাল জিতবে” বলেই জিভ কাটলেন মানসী সিনহা! বিধানসভা ভোটের ফল ঘোষণার বাকি আর দু’দিন, বামেদের নিয়ে আত্মবিশ্বাসের ভবিষ্যদ্বাণী ঘিরে ফের শিরোনামে অভিনেত্রী!