মোটা থেকে রোগা হয়েছ, ভালো লাগছে! জনতার বডি শেমিংয়ের মাঝেই শ্রাবন্তীর প্রশংসায় মুখ্যমন্ত্রী মমতা! তবে কি এবার ভোটে বিজেপির প্রাক্তন সদস্যই বঙ্গ শাসিকার ভরসা হবেন?

কয়েক দিন আগেই সামাজিক মাধ্যমে তীব্র ট্রোলের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তামান্না ভাটিয়ার জনপ্রিয় গান আজ কি রাত এ নাচের একটি ভিডিও প্রকাশের পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয় কটাক্ষ। অনেকেই অভিনেত্রীর নাচ নিয়ে মন্তব্য করেন, আবার কেউ কেউ তাঁর শারীরিক গঠন নিয়েও কুরুচিকর কথা বলতে শুরু করেন। লাগাতার এই বডি শেমিং এবং আক্রমণে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন শ্রাবন্তী।

এই পরিস্থিতির মধ্যেই সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় শ্রাবন্তীর। রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সহজ সম্পর্কের কথা সকলেরই জানা। সেদিনও অনুষ্ঠানে উপস্থিত অনেক শিল্পীর মতো শ্রাবন্তীও তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। সেই সময়েই অভিনেত্রীকে দেখে প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী কথোপকথনের সময় শ্রাবন্তীকে বলেন, তিনি আগের থেকে একটু রোগা হয়েছেন এবং তাঁকে দেখতে ভালো লাগছে। কথার মাঝেই সামাজিক মাধ্যমে মেয়েদের বিরুদ্ধে হওয়া ট্রোল এবং কটাক্ষের প্রসঙ্গও উঠে আসে। সাম্প্রতিক সময়ে একাধিক মহিলা শিল্পীকে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলেই আলোচনা হয় সেখানে।

উদাহরণ হিসেবে গায়িকা ইমন চক্রবর্তীর কথাও উঠে আসে। কিছুদিন আগে বঙ্গসম্মান পাওয়ার পর তাঁকেও সামাজিক মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। এমনকি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করা হয়। সেই ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়ে ইমন সামাজিক মাধ্যম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।

আরও পড়ুনঃ “মেহেন্দি বাঙালি সংস্কৃতি নয়…বলেই আলতা, অথচ বিয়েতে সংগীত অনুষ্ঠান, গায়ে হলুদেও অবাঙালি সাজ!” দ্বৈত মানসিকতার অভিযোগে কটাক্ষের শিকার অনন্যা গুহ! ‘মেহেন্দি যদি আমাদের কালচার না হয়, তবে এগুলোই বা কীভাবে বাঙালি সংস্কৃতি?’ প্রশ্ন তুলছেন নেটিজেনরা!

অন্যদিকে শ্রাবন্তীর রাজনৈতিক যাত্রাও একসময় আলোচনায় ছিল। একুশের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন। তবে নির্বাচনে পরাজয়ের পর ধীরে ধীরে সেই দল থেকে দূরত্ব বাড়ান অভিনেত্রী। এরপর রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে মহানায়ক সম্মান গ্রহণ করায় আবারও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। তবু সব বিতর্কের মাঝেই এবার প্রকাশ্যে শ্রাবন্তীর প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

You cannot copy content of this page