“একজন সেলিব্রেটি শুনলাম বাউন্সার নিয়ে বিয়ে করেছে…তুই বাউন্সার রাখবি, আমিও নিয়ে যাবো তারপর চুলোচুলি হবে” মানসী-অশ্মিতার ভাইরাল ভিডিও! বিয়ের অনুষ্ঠানে সাংবাদিকদের অপমানের অভিযোগ! বাউন্সার বিতর্কে এবার নিজের ইন্ডাস্ট্রিতেই কটাক্ষের মুখে অনন্যা-সুকান্ত!

ইনফ্লুয়েন্সার দম্পতি ‘অনন্যা গুহ’ (Ananya Guha) এবং ‘সুকান্ত কুণ্ডু’র (Sukanta Kundu) বিয়ে ঘিরে গত কয়েক মাস ধরেই সামাজিক মাধ্যমে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাগদান থেকে আইনি বিয়ে, সবকিছুর ঝলক তারা নিজেরাই নিয়মিত ভাগ করে নিতেন। সম্প্রতি সামাজিক রীতিতে অগ্নিসাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়েন তারা। বিয়ের আয়োজনেও ছিল একেবারে বাঙালিয়ানার ছাপ। সাজসজ্জা, আচার অনুষ্ঠান, এমনকি আলতা অনুষ্ঠানেও নিজেদের ঐতিহ্যকে যেন ধরে রাখার চেষ্টা। গায়ে হলুদেও জুটির পোশাক নিয়ে চর্চা কম হয়নি নেটপাড়ায়।

কিন্তু, ভালো সময়ের মাঝেই আচমকা বিতর্কের ঝড়! অভিযোগ, তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কিছু সাংবাদিককে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। তাদের দাবি, অনুষ্ঠানস্থলে ছবি তোলার উপর কড়া নজরদারি ছিল এবং চারপাশে বাউন্সার মোতায়েন করা হয়েছিল। এমনকি শৌচাগারে যাওয়ার সময়ও নাকি নিরাপত্তারক্ষীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছিল! অভিযোগের তালিকায় আরও আছে যে তাদের জন্য নাকি আলাদা করে জল বা খাবারের ব্যবস্থাও রাখা হয়নি!

যদিও এই বিষয়ে অনন্যা বা সুকান্তের পক্ষ থেকে স্পষ্ট কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে, এই মুহূর্তে সমাজ মাধ্যমে সমালোচনা চলছে চরমে। আরও একটি অভিযোগ ঘুরছে নেটমাধ্যমে, প্রথমে নাকি ঠিক ছিল ছবি তোলা যাবে, কিন্তু প্রকাশ করা যাবে কয়েকদিন পরে। পরে নাকি জানানো হয়, আগে অনন্যা নিজেই নিজের ভ্লগে বিয়ের লুক প্রকাশ করবেন, তারপর অন্যরা ছবি পোস্ট করতে পারবেন। এদিকে পরিবারের সদস্যরা অনুষ্ঠানস্থলে পৌঁছনোর পর সাংবাদিকদের বাইরে চলে যেতে বলা হয়েছিল বলেও দাবি উঠেছে।

কারও কারও মতে, বিশেষ অতিথি বা ভ্লগারদের জন্য আলাদা আতিথেয়তার ব্যবস্থা থাকলেও অন্যদের ক্ষেত্রে সেই যত্ন ছিল না। এই বিতর্কের রেশ যে ইন্ডাস্ট্রিতেও পৌঁছে গেছে, তার ইঙ্গিত মিলেছে সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে। ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’র সেটে শুটিংয়ের ফাঁকে অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও অশ্মিতা চক্রবর্তীকে হাসিঠাট্টা করতে দেখা যায়। সেখানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই বিয়ের প্রসঙ্গ টেনে অশ্মিতা মজা করে বলেন, “একজন সেলিব্রেটি শুনলাম বাউন্সার নিয়ে বিয়ে করেছে, আমারও খুব ইচ্ছে এটা করার।”

আরও পড়ুনঃ “সংসার মানেই কি শুধু স্বামী-সন্তান?” প্রচলিত ধারণাকে সরাসরি প্রশ্ন রাজশ্রী ভৌমিকের! ‘আমার মা-ও আমার দায়িত্ব, বিয়ে না করেও সংসার করা যায়’ নিজের জীবনের উদাহরণ টেনে সমাজের চেনা চিন্তা-ধারাকেই চ্যালেঞ্জ করলেন অভিনেত্রী?

উত্তরে মানসী সেনগুপ্ত বলেন, “তুই বাউন্সার রাখবি, আমিও নিয়ে যাবো বাউন্সার। তারপর আমায় ঢুকতে না দিলে দু’জনের বাউন্সার মিলে চুলোচুলি করবে।” অশ্মিতা এরপর জানতে চায়, এরম বাউন্সারদের খোঁজ কোথায় পাওয়া যায়। মানসী উত্তর দেয়, সেই লেভেলের সেলিব্রেটি এখনও হতে পারেননি বলে তাঁর জানা নেই। মজার ছলেই বলা এই কথোপকথন অনেকের চোখে কটাক্ষ হিসেবেই ধরা পড়েছে। পরে একই প্রসঙ্গ ধারাবাহিকের নায়ক বিশ্বরূপের সামনে তুলতেই তিনি হাসতে হাসতেই বলেন, প্রয়োজনে মানসীর বাউন্সার হতে তিনি রাজি। এক কথায়, অনন্যা-সুকান্তের বিয়ের থেকে বাউন্সার বিতর্কই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

You cannot copy content of this page