আবার ফিরছে ‘কথাগ্নি’ জুটি? ধারাবাহিক ‘গঙ্গা’র জনপ্রিয়তা বাড়াতেই, সাহেবের প্রথম স্ত্রীর চরিত্রে সুস্মিতার এন্ট্রি! উত্তেজনা তুঙ্গে, সামনে আসছে বড় চমক? টিআরপি বাঁচাতেই চ্যানেলের ভরসা পুরনো কেমিস্ট্রি?

টেলিভিশনের পর্দায় আবারও নতুন গল্প নিয়ে হাজির হয়েছে স্টার জলসা। ‘গঙ্গা’ নামের এই নতুন ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। একদিকে গঙ্গার পাড়ের কঠিন জীবনসংগ্রাম, অন্যদিকে পুলিশের কঠোর দায়িত্ব— এই দুই ভিন্ন জগতের মিশেলে তৈরি হচ্ছে এক অনন্য কাহিনি। প্রোমো প্রকাশ্যে আসতেই স্পষ্ট, আবেগ, প্রেম আর সংঘাত— সব মিলিয়ে জমজমাট হতে চলেছে গল্প।

এই ধারাবাহিকে নাম ভূমিকায় রয়েছেন হিয়া মুখোপাধ্যায়, যিনি এখানে এক সংগ্রামী মেয়ের চরিত্রে অভিনয় করছেন। গঙ্গার ঘাটে ডুব দিয়ে পয়সা কুড়িয়ে তাঁর জীবন চলে। অন্যদিকে সাহেব ভট্টাচার্য অভিনয় করছেন ‘অর্জুন’ নামে এক সৎ ও কঠোর পুলিশ অফিসারের চরিত্রে। তাঁর জীবনে আবেগের চেয়ে দায়িত্বই বড়— এমনটাই ইঙ্গিত মিলেছে প্রোমোতে। এই দুই বিপরীত চরিত্রের টানাপোড়েনই তৈরি করবে মূল আকর্ষণ।

এর আগেও সাহেব ভট্টাচার্য ছোটপর্দায় একাধিক ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। বিশেষ করে ‘কথা’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। সেই ধারাবাহিকে সুস্মিতা দে-র সঙ্গে তাঁর জুটি আলাদা করে নজর কেড়েছিল। টিআরপি তালিকায় ভালো ফলাফলের পাশাপাশি, ধারাবাহিক শেষ হওয়ার পরেও এই জুটিকে দর্শক ভুলতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় এখনও তাঁদের নিয়ে আলোচনা দেখা যায়— যা প্রমাণ করে তাঁদের জনপ্রিয়তা কতটা গভীর।

এবার সেই জনপ্রিয়তার রেশই যেন আবার ফিরে আসতে চলেছে। জোর জল্পনা, ‘গঙ্গা’ ধারাবাহিকে অর্জুনের প্রাক্তন স্ত্রীর চরিত্রে দেখা যেতে পারে সুস্মিতা দে-কে। অর্থাৎ, গল্পে নতুন করে আসতে চলেছে এক বড় মোড়। পুরনো সম্পর্ক, নতুন পরিস্থিতি— সব মিলিয়ে নাটকীয়তা আরও বাড়বে বলেই মনে করছেন দর্শকরা। ইতিমধ্যেই এই খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস বেড়েছে।

আরও পড়ুনঃ হানিমুন মিস, কিন্তু কামব্যাক অন দ্য ওয়ে! স্ত্রী বিদেশে, তিনি কলকাতায়! বিয়ের হতেই ছোটপর্দায় ফিরছেন সায়ন বসু! উত্তেজনা তুঙ্গে, কোন গল্পে দেখা যাবে তাঁকে?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— আবার কি দেখা যাবে সেই প্রিয় ‘কথাগ্নি’ জুটিকে? যদি সত্যিই পর্দায় তাঁদের একসঙ্গে দেখা যায়, তাহলে দর্শকদের আনন্দের সীমা থাকবে না। তবে সবটাই নির্ভর করছে গল্পের গতিপ্রকৃতির উপর। আপাতত অপেক্ষা— ‘গঙ্গা’ ধারাবাহিকে ভবিষ্যতে কী চমক লুকিয়ে আছে, সেটাই দেখার।

You cannot copy content of this page