“আর কতটা নিচে নামবে বিগ বস বাংলার প্রতিযোগীরা?” “এরা নাকি বড় বড় সেলিব্রিটি, এত ফ্যান ভোট দিয়ে জেতাচ্ছে, অথচ মানসিকতা এত নিচু!” “একটা মেয়ের পি’রিয়ড নিয়েও হাসাহাসি করতে লজ্জা করে না?” সৃজলার পায়জামায় ঋতুচক্রের দাগ দেখে খিল্লি দুর্নিবার, সৌরভ, তনুশ্রী, রণিতা, মনামী, নিরঞ্জনের! এমন আচরণে ক্ষুব্ধ দর্শকরা, প্রতিবাদে কান্নায় ভেঙে পড়লেন জিতু কমল!

বিগ বস বাংলার বাড়িতে সৃজলা গুহকে (Srijla Guha) ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। এতদিন তাঁর সঙ্গে জিতু কমলের ঘনিষ্ঠতা, প্রেমের প্রস্তাব এবং দুজনের মান-অভিমান নিয়ে আলোচনা চলছিল। কিন্তু এবার এমন একটি ঘটনা সামনে এসেছে, যা দেখে রীতিমতো ক্ষুব্ধ দর্শকদের একাংশ। অভিযোগ, সৃজলার পায়জামায় ঋতুচক্রের কারণে দাগ লেগে যাওয়ায় বাড়ির কয়েকজন সদস্য তাঁকে নিয়ে হাসাহাসি ও কটাক্ষ করেছেন। একজন মেয়ের শরীরে ঋতুচক্র একটি সম্পূর্ণ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। অনেক সময় অসাবধানতাবশত পোশাকে দাগ লেগে যেতেই পারে। কিন্তু সেই স্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে হাসাহাসি করার কী প্রয়োজন, সেই প্রশ্নই তুলছেন দর্শকরা। তাঁদের বক্তব্য, বিগ বসের বাড়িতে প্রতিযোগিতা বা মতবিরোধ থাকতেই পারে, কিন্তু একজন মহিলার ব্যক্তিগত শারীরিক বিষয় নিয়ে এমন আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে যে অনুষ্ঠানকে পারিবারিক শো হিসেবে প্রচার করা হয়, সেখানে এমন ঘটনা আরও বেশি হতাশাজনক বলে মনে করছেন অনেকে।

এই ঘটনায় দুর্নিবার সাহা, সৌরভ, তনুশ্রী, রণিতা, মনামী এবং নিরঞ্জনকে ঘিরেও দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের একাংশের প্রশ্ন, সৃজলার সঙ্গে ব্যক্তিগত সমস্যা বা প্রতিযোগিতা থাকলেও এতটা নীচে নামার প্রয়োজন কী? বিশেষ করে বাড়ির মহিলা সদস্যদের আচরণ নিয়েও উঠছে প্রশ্ন। দর্শকদের একাংশের অভিযোগ, সৃজলার প্রতি হিংসা বা বিরূপ মনোভাব থেকেই কি এবার তাঁর ঋতুচক্রের মতো ব্যক্তিগত বিষয় নিয়েও খিল্লি করা হচ্ছে? একটি মেয়ের পায়জামায় দাগ লেগে যাওয়া নিয়ে মজা করার মধ্যে কীসের আনন্দ, সেই প্রশ্ন তুলছেন তাঁরা। এতদিন ধরে সৃজলাকে ঘিরে নানা ধরনের মন্তব্য, কটাক্ষ এবং দলবদ্ধভাবে তাঁকে কোণঠাসা করার অভিযোগ উঠছিল। কিন্তু এবার সেই সমস্ত কিছুর সীমা ছাড়িয়ে গিয়েছে বলে মনে করছেন দর্শকরা। তাঁদের মতে, কোনও প্রতিযোগীকে অপছন্দ হতেই পারে, তাঁর সঙ্গে ঝগড়াও হতে পারে, কিন্তু তাঁর নারীসত্তা কিংবা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়াকে নিয়ে উপহাস করার অধিকার কারও নেই। ফলে এই ঘটনায় বিগ বসের বাড়ির সদস্যদের আচরণ নিয়েই নতুন করে প্রশ্ন উঠছে।

অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই জিতু কমল রেগে যান বলে মনে করছেন দর্শকদের একাংশ। আগের প্রোমোয় তাঁকে বিগ বসের দেওয়ালে কাঁধ দিয়ে আঘাত করতে এবং পরে কনফেশন রুমে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল। একইসঙ্গে সৃজলাকেও কাঁদতে দেখা যায়। এবার সেই ঘটনার নেপথ্যে সৃজলাকে ঘিরে এমন অপমানজনক পরিস্থিতি রয়েছে বলে জল্পনা তৈরি হয়েছে। দর্শকদের বক্তব্য, বিগ বসের বাড়িতে জিতুর অন্যতম কাছের মানুষ সৃজলা। তাঁর সঙ্গে এমন আচরণ হতে দেখে নিজেকে সামলাতে পারেননি অভিনেতা। যদিও প্রোমোয় জিতুর কান্নার সম্পূর্ণ কারণ স্পষ্ট করা হয়নি, তবুও এই ঘটনাকে কেন্দ্র করে তাঁর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, সৃজলার প্রতি অন্যদের আচরণ দেখে জিতুর রাগ ও কষ্ট হওয়াটা স্বাভাবিক। একজন প্রতিযোগীর পাশে দাঁড়ানো কিংবা তাঁর সম্মান রক্ষার জন্য প্রতিবাদ করাকে নেতিবাচকভাবে দেখার কোনও কারণ নেই। বরং এমন একটি সংবেদনশীল বিষয়ে বাড়ির সদস্যদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল বলেই মনে করছেন দর্শকরা।

এদিকে, বিগ বসের বাড়িতে সৃজলাকে যেন একপ্রকার সকলের নিশানায় রাখা হচ্ছে, এমন অভিযোগও তুলছেন দর্শকদের একাংশ। তাঁদের দাবি, সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন আলোচনায় সৃজলার নাম উঠে আসছে। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত তাঁকে নিয়েই যেন আলোচনা চলে বাড়িতে। তাঁর প্রতিটি কাজ, কথা কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অন্য প্রতিযোগীদের মন্তব্য করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ। দর্শকদের প্রশ্ন, সৃজলা কি একাই এই বাড়ির সব সমস্যার কারণ? তাঁর সঙ্গে কারও মতের মিল না হলেই কি তাঁকে নিয়ে একের পর এক আলোচনা করতে হবে? বিশেষ করে যাঁরা নিজেরাও মহিলা, তাঁদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশা করেননি অনেকেই। একজন মহিলার ঋতুচক্র নিয়ে হাসাহাসি করার বদলে তাঁর পাশে দাঁড়ানোই তো স্বাভাবিক মানবিক আচরণ। ফলে সৃজলাকে ঘিরে এই নতুন বিতর্কে বাড়ির সদস্যদের মানসিকতা এবং তাঁদের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা শুরু হয়েছে। দর্শকদের একাংশের মতে, প্রতিযোগিতায় জেতার লড়াই করতে গিয়ে ন্যূনতম সম্মানবোধটুকুও হারিয়ে ফেলা উচিত নয়।

আরও পড়ুনঃ সৃজলার প্রেমে এমন মগ্ন জিতু, বিগ বসের খেলা ভুলে প্রত্যাখ্যাত হওয়ার ভয়েই ঘরের দেওয়ালে মাথা ঠুকে কাঁদলেন অভিনেতা? ‘প্রেম না পাবলিসিটি’, ‘ভণ্ড সাধুর নতুন নাটক, এই লোক নাকি আবার রাজবীরকে বলতো গুড়িয়া নিয়ে খেল’ ক’টাক্ষ নেটপাড়ার!

সবচেয়ে বড় প্রশ্ন উঠছে বিগ বস কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। দর্শকদের একাংশের বক্তব্য, শনিবারের ‘দাদার দরবারে’ কি এই ঘটনার কোনও বিচার হবে? নাকি পারিবারিক অনুষ্ঠান বলে বিষয়টি এড়িয়ে যাওয়া হবে? তাঁদের অভিযোগ, একদিকে অনুষ্ঠানকে পারিবারিক বিনোদন হিসেবে তুলে ধরা হচ্ছে, অন্যদিকে এমন সংবেদনশীল ঘটনাও লাইভে এবং টেলিভিশনের পর্দায় দেখানো হচ্ছে। তাহলে এই ধরনের আচরণের বিরুদ্ধে কর্তৃপক্ষ কী পদক্ষেপ করবে, সেটাও জানা প্রয়োজন। প্রতিযোগীরা যে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, তাঁদের প্রত্যেকেরই অনুরাগী রয়েছেন। সেই অনুরাগীরাই দিনরাত ভোট দিয়ে তাঁদের পছন্দের প্রতিযোগীকে জেতানোর চেষ্টা করছেন। কিন্তু পর্দার সামনে এমন আচরণ দেখলে তাঁদেরও হতাশ হওয়া স্বাভাবিক। দর্শকদের ক্ষোভ, এতদিন যা হচ্ছিল তা নিয়েও প্রশ্ন ছিল, কিন্তু এবার সমস্ত সীমা অতিক্রম করা হয়েছে। একজন মেয়েকে ন্যূনতম সম্মানটুকু দিতে না পারলে জনপ্রিয়তা কিংবা তারকা পরিচয়ের মূল্য কোথায়? এখন দেখার, আগামী শনিবার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এই বিষয়টি নিয়ে কোনও প্রশ্ন তোলেন কি না এবং বিগ বসের বাড়ির সদস্যদের আচরণ নিয়ে কী অবস্থান নেন।

You cannot copy content of this page