অভিনেত্রী তথা উদ্যোক্তা সুস্মিতা রায়ের (Susmita Roy) জীবনে সাম্প্রতিক নতুন অধ্যায় সকলকে চমকে দিয়েছে। অভিনয় জীবন থেকে বিরতি নিয়ে নিজেকে ভ্লগিং আর ব্যবসার সঙ্গে যুক্ত করেছেন তিনি। সেই সূত্রেই আলাপ বর্তমান স্বামীর সঙ্গে, সেই সময় প্রথম দাম্পত্য ভাঙনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। সেই অধ্যায় পেরিয়ে অবশেষে বিয়ে করেছেন দু’জনে। তবে, ছবি প্রকাশ্যে আসতেই নানান রকম মন্তব্যে ভরে গিয়েছে সমাজ মাধ্যমের পাতা। যেসব মন্তব্য আসে, তাতে তার আগে অনেকবার মুখোমুখি হয়ে জবাব দিয়েছেন তিনি। তবে, এখন তিনি এই ধরনের নেতিবাচকতা সহজভাবে এড়িয়ে চলতে শিখেছেন।
ব্লক করে রাখার ব্যবস্থা থাকায় তিনি প্রয়োজন না হলে কারও মন্তব্য চোখে পড়তে দেন না। তাঁর কথায়, কাছের মানুষরাই যারা জানেন তিনি কি কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন। এই সমর্থনই তাঁর কাছে সবচেয়ে বড় উপহার। অতীতের অভিজ্ঞতা আরও শক্তিশালী করে তুলেছে, আর নতুন জীবন শুরু করার উত্তেজনা এখন তার মুখে হাসি ফোটাচ্ছে বলেই মনে করেন তিনি। যদিও গত জুলাই মাসে, সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সুস্মিতার। সেই সময় অনেক আলোচনা ও চর্চার মধ্যে দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে।
সম্পর্কের তিক্ততা, বিচ্ছেদের পরের জীবন, সবই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, তার মাকেও এক সময় দায়ী করা হয়েছিল বিচ্ছেদের কারণ হিসেবে। তবে, তিনি কখনও নিজের মূল্যবোধ বা শান্তি হারাননি। বরং এই অভিজ্ঞতা তাকে আরও সাবলীল করে তুলেছে। এই সময়ের পরে নিজের নতুন সম্পর্কের সিদ্ধান্ত নেওয়া সুস্মিতার কাছে সহজ ছিল না, কিন্তু জীবনের এই নতুন পর্বে পছন্দ ও স্বতন্ত্রতা বজায় রেখে তিনি এগোচ্ছেন। অতীতের কোনও স্মৃতি আর মনে করতে চান না।
তবে, বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সব্যসাচীর ভাই সায়ক যেভাবে খোঁচা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে, এই নিয়ে কী মত তাঁর? সুস্মিতার কথায়, অতীতে কোনও এক ব্যক্তিগত কারণে সায়ক তাঁকে ব্লক করে দেন, এরপর সুস্মিতাও নাকি সায়ক সহ বাকি সবাইকে ব্লক করে দিয়েছেন। তাই পোস্টটি তিনি দেখতে পাননি ঠিকই তবে, শুনে বুঝেছেন যে তাতে চুপ থাকাই নাকি সায়কের পক্ষে ভালো! সুস্মিতা বলেন, সম্প্রতি গোমাংশ বিতর্কে যে সায়ক জড়িয়েছিল, সেটার সম্পর্কে অনেক তথ্যই তার কাছে আছে। নিজেকে এতটা নিচে নামাতে পারবেন না বলেই চুপ আছেন এখনও।
আরও পড়ুনঃ “হঠাৎ অস্বস্তি শুরু হয়েছিল, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না…” চোখের সামনে অন্ধকার, প্রভাব পড়তে পারত দৃষ্টিশক্তিতেও! ইঞ্জেকশন ছাড়া উপায় নেই, অসুস্থ সাগরিকা রায়! কী হয়েছে অভিনেত্রীর?
নতুন জীবনে এই নিয়ে তিনি আর মাথা ঘামাতে চান না। অতীতের অভিজ্ঞতা তাকে শিখিয়েছে নিজের মানসিক শান্তি অক্ষুণ্ণ রাখা। সুস্মিতা রায়ের সন্তানসনম্ভবা বা গর্ভধারণের সম্ভাবনা নিয়েও সামাজিক মাধ্যমে গুঞ্জন তুঙ্গে। তবে অভিনেত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, এখনই তিনি এ বিষয়ে কিছু বলতে চান না। অতীতের ভয়াবহ অভিজ্ঞতা তাকে সতর্ক করেছে। নয় মাস পরে নিজের সন্তানকে হারানো ঘটনা এখনও তার স্মৃতিতে জীবন্ত। তাই এই বিষয়টি প্রকাশ্যে নিয়ে কিছু বললে ভবিষ্যতে তার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সুস্মিতা জানিয়েছেন, সত্যি কিছু জানালে সেটা কেবল সন্তান হওয়ার পরই শেয়ার করবেন। উল্লেখ্য, বিয়ের খবর প্রকাশ্যে এনে তিনি লিখেছিলেন, মা হওয়ার স্বপ্ন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা। এই ইচ্ছা কখনও তার মন থেকে মুছে যায়নি। এই বয়সে এসে তিনি বুঝেছেন যে, নিজের স্বপ্ন ও ইচ্ছা পূরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই নতুন জীবনের সিদ্ধান্তের সঙ্গে আনন্দ, উত্তেজনা, এবং ধৈর্য মিলে এক মিশ্র অনুভূতি কাজ করছে। সমাজ মাধ্যমে মানুষের শুভেচ্ছা বার্তা পেয়ে তিনি অভিভূতও হয়েছেন। নতুন অধ্যায়ের শুরুতে, নিজের জীবনের স্বপ্নকে ঘিরেই তাই বাঁচতে চান সুস্মিতা।






