মাত্র ৫ দিনের ব্যবধানে সে আর নেই! তমাল রায়চৌধুরীর বিদায়ে কটাক্ষের শি’কার হন অভিনেত্রী, সেই ঝড়ে শক্ত হয়ে পাশে দাঁড়িয়েছিলেন রাহুল অরুণোদয়! তাঁরই আকস্মিক মৃ*ত্যুতে অশ্রুসিক্ত সুদীপ্তা চক্রবর্তী! জানেন, কেমন ছিল রাহুল-সুদীপ্তার সম্পর্ক?

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul arunodaya Banerjee) হঠাৎ প্রয়াণ যেন এখনও বিশ্বাস করতে পারছেন না টলিউডের অনেকেই। সোশ্যাল মিডিয়ায় এখনও জীবন্ত তাঁর উপস্থিতি, এখনও ঘুরছে তাঁর কথাবার্তা, প্রতিবাদী ভিডিও। মাত্র কয়েকদিন আগেই যে মানুষটি অন্যায় সমালোচনার বিরুদ্ধে সরব হয়েছিলেন, সেই তিনিই আজ আর নেই, এই বাস্তবতা মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে সহকর্মীদের কাছে।

রাহুলের মৃত্যুর পরই নতুন করে সামনে এসেছে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে ঘিরে পুরনো বিতর্ক। অভিনেতা তমাল রায়চৌধুরীর মৃত্যুর সময় সুদীপ্তার হাসিমুখে থাকা একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই সময় অনেকেই প্রশ্ন তুলেছিলেন শোকের মুহূর্তে কীভাবে এমন হাসি সম্ভব? আর এখন, রাহুলের প্রয়াণের পর একই সুদীপ্তাকে দেখা যাচ্ছে চোখের জলে ভেঙে পড়তে। এই দুই বিপরীত দৃশ্য নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন করে সমালোচনা, তুলনা এবং প্রশ্ন।

অনেকেই বলছেন একই মানুষ, দুই পরিস্থিতিতে এত আলাদা প্রতিক্রিয়া কেন? কেউ কেউ আবার এটাকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বলেও কটাক্ষ করছেন। তবে অন্য একটি অংশ মনে করিয়ে দিচ্ছে, প্রতিটি সম্পর্ক আলাদা, প্রতিটি শোকের প্রকাশও আলাদা হতে পারে। কিন্তু তবুও বিতর্ক থামছে না, বরং রাহুলের মৃত্যুর পর সেটাই যেন আরও জোরালো হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতেই সামনে আসছে প্রয়াত অভিনেতা রাহুলের সেই ভাইরাল ভিডিও, যা তিনি ২৪ মার্চ পোস্ট করেছিলেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, তমাল রায়চৌধুরীর সঙ্গে সুদীপ্তার সম্পর্ক কেমন ছিল, তা বাইরের কেউ জানে না। তাঁর মতে, তমালের প্রাণবন্ত ব্যক্তিত্বকে স্মরণ করতে গিয়ে তাঁরা কান্নার বদলে আনন্দের মাধ্যমেই তাঁকে স্মরণ করেছেন। রাহুল আরও বলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চাইলে শোকের অভিনয় করতেই পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ সেটাই ছিল তাঁর প্রকৃত অনুভূতি ও শ্রদ্ধা জানানোর নিজস্ব পদ্ধতি।

আরও পড়ুনঃ “তুমি ‘দু পয়সার শিল্পী’, তোমার মৃ’ত্যুতে আধ বেলা শুটিং বন্ধ থাকবে কেন?” “ভয় পাও, চুপ না থাকলে ‘ব্যান’ হয়ে যাবে” পঞ্চভূতে বিলীন রাহুল অরুণোদয়, অকাল মৃ’ত্যু ঘিরে ধোঁয়াশা! শিল্পীর অধিকার ও সম্মান নিয়ে সরব সুদীপ্তা চক্রবর্তী!

ইন্ডাস্ট্রির অনেকেই জানাচ্ছেন, রাহুল ও সুদীপ্তার সম্পর্ক ছিল একেবারেই ভাই-বোনের মতো। তাই রাহুলের মৃত্যু সুদীপ্তার কাছে শুধুমাত্র একজন সহকর্মীর চলে যাওয়া নয়, বরং খুব কাছের মানুষের হারিয়ে যাওয়া। সেই জায়গা থেকেই তাঁর কান্না, তাঁর ভেঙে পড়া যা কোনও অভিনয় নয়, বরং একেবারে ব্যক্তিগত শোকের বহিঃপ্রকাশ। যতই সমালোচনা হোক না কেন, আসল সত্যিটা হয়তো বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয়।

You cannot copy content of this page