টলিউডে আবারও এক গুরুতর অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ছোটপর্দার পরিচিত প্রযোজক-পরিচালক সুশান্ত দাসের বিরুদ্ধে অভিনেত্রী সুকন্যা দত্ত গুহ কিছুদিন আগে একটি ভয়াবহ অভিযোগ করেছেন। সুকন্যার দাবি, প্রযোজক সুশান্ত দীর্ঘ সময় ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করেছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ আনার পর, অভিনেত্রী জাতীয় মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত চেয়ে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ২০১৪ সাল থেকে তার জীবনে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে।
এই অভিযোগের মাধ্যমে তিনি সেই সমস্যার সমাধান চাচ্ছেন। অভিনেত্রী সুকন্যা আরও বলেন, সমাজ মাধ্যমে এই বিষয়টি জানানো পর থেকে সুশান্ত তার বাবা-মাকে ফোন করে নানা ধরনের হুমকি দিয়েছেন। তার ভাষায়, “বহুদিন ধরে ভয় পেয়ে ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকব না। আমি চাই, এই ঘটনার সঠিক তদন্ত হোক।” তিনি অভিযোগ করেন, সুশান্ত তার কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি করেছেন। দীর্ঘদিন ধরে তাকে অবজ্ঞা ও হেনস্থা করা হয়েছে।
সেই কারণেই তিনি এই কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। এদিকে, প্রযোজক সুশান্ত দাস এই অভিযোগের বিষয়ে আনন্দবাজার পত্রিকাকে বলেছেন, “অভিনেত্রী সুকন্যার পোস্ট আমি দেখেছি। ২০১৯ সালে তিনি আমাদের ‘বিজয়িনী’ ধারাবাহিকে কাজ করেছিলেন, তবে তার সঙ্গে আমার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। গত চার-পাঁচ বছর ধরে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করিনি। হঠাৎ করে এমন অভিযোগ আসায় আমি বেশ অবাক। তবে, তিনি জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন, যা ভালো কথা।
নিশ্চয়ই তার কাছে প্রমাণ রয়েছে।” সুশান্ত আরও বলেন, তিনি আইনগতভাবে এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং সঠিকভাবে তার পক্ষের বক্তব্য রাখবেন। এছাড়া, সুশান্ত আরও জানিয়ে দেন, “এখন আমার উদ্দেশ্য শুধু এই ঘটনার সঠিক তদন্ত হওয়া। আমিও জানতে চাই, কিভাবে আমি হেনস্থা করেছি ওনাকে।” সুশান্তের মতে, সুকন্যার পক্ষ থেকে যে অভিযোগ ওঠেছে, তা সম্পূর্ণ ভুল এবং অবাক করার মতো। প্রযোজকের দাবিও এই বিষয়ে চমকে দেওয়ার মতো!
আরও পড়ুনঃ “রোজ আমাদের ব্রা, প্যা’ন্টি, স্যানি’টারি ন্যাপকিন, কন্ড’ম সবার সামনে খুলে দিচ্ছি…মানুষের আকর্ষণ থাকবে কোথায়?” অন্দরমহলের ‘নোং’রা’ প্রকাশ্যে আসছে দিনে দিনে, বি’স্ফোরক মন্তব্য স্বস্তিকা মুখার্জির! ইন্ডাস্ট্রির অবনতির জন্য কার দিকে আঙুল তুললেন অভিনেত্রী?
তিনি মনে করেন, এই অভিযোগের যথার্থতা যাচাই করতেই সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। সুকন্যা দত্ত গুহকে মূলত ছোটপর্দায় পার্শ্বচরিত্রে দেখা গেছে। অন্যদিকে, সুশান্ত দাস টেলিভিশনে একের পর এক সফল ধারাবাহিক তৈরি করে চলেছেন। এই ঘটনাটি টলিপাড়ার জন্য একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সবাই তাকিয়ে রয়েছে, এই বিতর্কের সঠিক সমাধান কী হবে।






