প্রেম করে বিয়ে, তবুও ১০ বছরে কোনোদিন এক ছাদের নিচে করা হয়নি সংসার! কেন স্বামীর থেকে আলাদা থাকেন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী? সম্পর্কে কি ফাটল, নাকি লুকিয়ে অন্য কোনও সত্য?

বিনোদন জগতের তারকারা সবসময়ই আলোয় থাকেন। তাঁদের গান, অভিনয় বা উপস্থিতি দিয়ে প্রতিদিনই সাধারণ মানুষকে মনোরঞ্জন করেন। কিন্তু এই ঝলমলে জীবনের আড়ালেও থাকে অনেক না বলা গল্প, অনেক না-পাওয়া আর না-বলা অনুভূতি। দর্শকরা যেটুকু দেখেন, সেটুকুই যেন পুরোটা নয়। ব্যক্তিগত জীবনের অনেকটাই তারা গোপন রাখতেই স্বচ্ছন্দ বোধ করেন, আর সেই অজানা দিকই মাঝে মাঝে সামনে এলে নতুন করে আলোচনার জন্ম দেয়।

তেমনই এক পরিচিত নাম লগ্নজিতা চক্রবর্তী। তাঁর গলায় এক অদ্ভুত মায়া আছে, যা সহজেই ছুঁয়ে যায় শ্রোতার মন। একের পর এক জনপ্রিয় গান দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন সংগীতপ্রেমীদের হৃদয়ে। তবে শুধু গানের জগতেই নয়, নিজের ব্যক্তিত্ব দিয়েও তিনি আলাদা। বরাবরই ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রাখতে চেয়েছেন তিনি। খুব বেশি প্রকাশ্যে নিজের সম্পর্ক বা সংসারের কথা বলতে দেখা যায়নি তাঁকে।

লগ্নজিতার ব্যক্তিগত জীবনের গল্পটাও কিন্তু বেশ আলাদা। দীর্ঘদিনের প্রেমিক সাত্যকি সাহার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে কলেজ জীবনে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তাঁদের আলাপ, তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় ভালোবাসায়। প্রায় আট বছরের সম্পর্কের পর ২০১৬ সালের ২১ জানুয়ারি তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এত বছরের ভালোবাসা থেকে তৈরি এই সম্পর্ক অনেকের কাছেই ছিল স্বপ্নের মতো।

তবে বিয়ের পরেও তাঁদের সংসার কিন্তু এক ছাদের নিচে গড়ে ওঠেনি। শুনতে অবাক লাগলেও, বিয়ের প্রায় ১০ বছর পেরিয়ে গেলেও স্বামীর থেকে আলাদাই থাকেন লগ্নজিতা। সম্প্রতি এক পডকাস্টে তিনি নিজেই সেই কারণ খোলসা করেছেন। তাঁর কথায়, এই দূরত্ব কোনও ভুল বোঝাবুঝি বা সম্পর্কের সমস্যার জন্য নয়, বরং সম্পূর্ণটাই পেশাগত কারণে। লগ্নজিতার স্বামী একজন ইঞ্জিনিয়ার এবং একটি বহুজাতিক সংস্থায় উচ্চপদে কর্মরত। কাজের সূত্রে তাঁকে থাকতে হয় তামিলনাড়ুতে। অন্যদিকে লগ্নজিতার পেশা এমন, যেখানে তাঁকে প্রায়ই এক শহর থেকে অন্য শহরে ছুটে বেড়াতে হয় কনসার্ট ও কাজের জন্য।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে! হৃদরোগ নয়, শরীরে বাসা বেঁধেছে অন্য সমস্যা! কী হয়েছে, জানালেন তাঁর নাতনি? এখন কেমন আছেন ৯২ বছর বয়সী সঙ্গীতশিল্পী?

এই পরিস্থিতিতে একসঙ্গে থাকা সম্ভব না হলেও, তাঁদের সম্পর্ক কিন্তু ভেঙে যায়নি। বরং লগ্নজিতার কথায়, তাঁদের দাম্পত্য টিকে আছে পারস্পরিক বিশ্বাস, সম্মান আর বন্ধুত্বের উপর ভর করে। দূরত্ব তাঁদের সম্পর্ককে দুর্বল করেনি, বরং আরও শক্ত করেছে। এই খোলামেলা স্বীকারোক্তির পর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন গায়িকা। অনেকেই অবাক হয়েছেন, আবার অনেকে তাঁর এই বাস্তব এবং পরিণত ভাবনার প্রশংসাও করেছেন। তারকার জীবন মানেই সবসময় নিখুঁত নয় এই সত্যিটাই যেন আরও একবার সামনে এল তাঁর কথায়।

You cannot copy content of this page