স্বস্তি ফিরতেই ফের দুঃসংবাদ! শুটিং ফ্লোরেই আ’হত জোজো মুখোপাধ্যায়! শরীরে তীব্র য’ন্ত্রণা নিয়েই চলছিল কাজ, শেষরক্ষা হল না! ছেলে হাসপাতাল থেকে ফিরতেই তড়িঘড়ি ভর্তি গায়িকা! বি’পদ যেন পিছুই ছাড়ছে না! এখন কেমন আছেন তিনি?

একের পর এক শারীরিক সমস্যার মধ্যেই দিন কাটছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়ের। কিছুদিন আগেই ছেলেকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে এনেছিলেন তিনি। তার মধ্যেই এবার নিজেকেই হাসপাতালে ভর্তি হতে হল গায়িকাকে। সোমবার তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে একটি শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। প্রথমে ওষুধ এবং চিকিৎসার মাধ্যমে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত অস্ত্রোপচার করাতেই হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন জোজো। আপাতত হাসপাতালেই বিশ্রামে আছেন তিনি। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলেই জানিয়েছেন গায়িকা।

জোজো জানিয়েছেন, বহু বছর আগে একটি শুটিং করতে গিয়ে তিনি গুরুতর চোট পেয়েছিলেন। সেই পুরনো সমস্যাই ধীরে ধীরে আরও বাড়তে থাকে। গায়িকার কথায়, “হিপ জয়েন্টে র‌্যাপচার হয়। যার ফলে অনেক দিন ধরেই যন্ত্রণায় ভুগছিলাম।” ব্যথা নিয়েই নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। এমনকি জনপ্রিয় সংগীত রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-র শুটিংও করেছেন সেই অবস্থাতেই। শুধু তাই নয়, বাইরে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে গিয়েও চোট আরও বেড়েছিল। শারীরিক কষ্ট সত্ত্বেও নিজের কাজ থামাননি তিনি। দীর্ঘদিন ধরেই ব্যথা সহ্য করে কাজ চালিয়ে যাচ্ছিলেন জোজো।

অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয় গায়িকাকে। জোজো বলেন, “ব্যথা কমার ওষুধ, ইঞ্জেকশন নিয়ে চালিয়েছি। লাঠি নিয়ে শুটিংও করেছিলাম। তাই শেষমেষ অস্ত্রোপচার করাতেই হল।” তিনি জানান, এতদিন নানা উপায়ে পরিস্থিতি সামাল দিলেও আর দেরি করলে সমস্যা আরও বাড়তে পারত। তাই চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচার করার পরামর্শ দেন। সোমবার সেই অস্ত্রোপচার সফলভাবেই সম্পন্ন হয়েছে। বর্তমানে হাসপাতালেই বিশ্রামে রয়েছেন তিনি। চিকিৎসকদের মতে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন গায়িকা।

অস্ত্রোপচারের পর নিজের শারীরিক অবস্থার কথাও জানিয়েছেন জোজো। তিনি বলেন, “যাই হোক, এখন আমি অনেকটাই সুস্থ আছি। হাসপাতালেই রয়েছি আপাতত।” আরও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। সম্ভবত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। যদিও এখনই হাঁটাচলা করার অনুমতি নেই। চিকিৎসকেরা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আপাতত বাড়ি ফিরে বিশ্রাম নেওয়ার অপেক্ষাতেই রয়েছেন গায়িকা। পরিবারও তাঁর দ্রুত সুস্থতার আশায় দিন গুনছে।

আরও পড়ুনঃ “সুচিত্রা সেনের নাতনি, মুনমুনের মেয়ে হয়েও জীবন কী পেলাম আমি?” “নেপোটিজম নয়, এখন চলছে গ্রুপিজম!” জনপ্রিয়তা সত্ত্বেও লাইমলাইটের আড়ালে কেন? অভিনয় থেকে দূরে কী করেন তিনি? দীর্ঘদিন পর কলকাতায় ফিরে, ব্যক্তিগত জীবন ও টলিউড নিয়ে বি’স্ফোরক রিয়া সেন!

তবে এই সময়টা নিয়ে কিছুটা স্বস্তিতেও রয়েছেন জোজো। কারণ এই সময় সাধারণত বাইরের অনুষ্ঠান বা কাজের চাপ তুলনামূলক কম থাকে। গায়িকা বলেন, “তবে এখন চিন্তার কোনও কারণ নেই। আর এক দিকে নিশ্চিন্ত যে এই সময় কাজের চাপও কম থাকে। বাইরে শো-এর চাপ থাকে না। অনুষ্ঠান কম হয়। তাই বিশ্রাম নিতে পারব।” ফলে চিকিৎসকদের পরামর্শ মেনে এখন পুরো সময়টাই বিশ্রামে কাটাতে চাইছেন তিনি। অনুরাগীরাও তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন। দীর্ঘদিন পর পুরোপুরি সুস্থ হয়েই আবার মঞ্চে ফিরতে চান জোজো মুখোপাধ্যায়।

You cannot copy content of this page