টলিপাড়ায় চাঞ্চল্য! হঠাৎ গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী! শ্বশুরবাড়ির কোটি কোটি টাকা জালি’য়াতির অভিযোগ! কী করেছেন এত টাকা দিয়ে, সামনে এল কারণ?

এক জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে হঠাৎই উঠেছে গুরুতর অভিযোগ। অভিযোগ, তিনি নাকি তাঁর শ্বশুরবাড়ির পারিবারিক ব্যবসার বড় ক্ষতি করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে পরিবারে শুরু হয় তীব্র অশান্তি। বাড়ির সদস্যদের একাংশ প্রকাশ্যেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বিশেষ করে শ্বশুর-শাশুড়ির আচরণে স্পষ্ট হয়ে ওঠে, তাঁরা অভিনেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্ব দিয়েই দেখছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, চারদিক থেকে প্রশ্নের মুখে পড়ে যান তিনি। মুহূর্তের মধ্যে ঘটনাটি নিয়ে শুরু হয় জোর চর্চা।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন জানা যায়, পরিবারের ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতির জন্য সরাসরি অভিনেত্রীকেই দায়ী করা হচ্ছে। অভিযোগ ওঠে, তাঁর কিছু কর্মকাণ্ডের কারণেই ব্যবসায় বিপর্যয় নেমে এসেছে। পরিবারের অনেকেই তাঁর বিরুদ্ধে অবস্থান নেন। একের পর এক কটূক্তি এবং অভিযোগের মুখে পড়তে হয় তাঁকে। এমন পরিস্থিতিতে নিজেকে নির্দোষ বলে দাবি করলেও তাঁর কথা কেউ শুনতে রাজি হন না। ফলে ক্রমশ কঠিন হয়ে ওঠে তাঁর অবস্থান। অভিযোগের ভার যেন পুরোপুরি এসে পড়ে তাঁর কাঁধেই।

তবে ঘটনার মোড় ঘুরতে শুরু করে অন্য একটি তথ্য সামনে আসার পর। জানা যায়, পুরো ঘটনার নেপথ্যে থাকতে পারে পরিবারেরই আর এক সদস্য। অভিযোগ, নিজের স্বার্থে সমস্ত পরিকল্পনা করে অন্য একজনের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অভিনেত্রীকে ফাঁসানোর জন্য নাকি সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে গোটা ঘটনা। যদিও সেই সত্যি তখনও সবার সামনে আসেনি। ফলে পুলিশ তাঁকে নিয়ে যাওয়ার সময়ও অধিকাংশ মানুষ তাঁকেই দোষী বলে মনে করছিলেন। পরিস্থিতি ক্রমশ নাটকীয় হয়ে উঠতে থাকে।

এই কঠিন সময়ে পাশে দাঁড়ান তাঁর স্বামী। শারীরিকভাবে অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে বসেই তিনি সেখানে পৌঁছে যান। তিনি স্পষ্ট জানিয়ে দেন, স্ত্রীকে ভালোবাসেন কি না সেটা আলাদা বিষয়, কিন্তু এই বিপদের সময় তিনি তাঁর পাশে থাকবেন। তাঁর কথায়, তিনি বিশ্বাস করেন তাঁর স্ত্রী এই কাজ করতে পারেন না। তাই সত্যিটা সামনে আনার জন্য তিনি লড়াই করবেন। স্ত্রীকে নির্দোষ প্রমাণ করার প্রতিশ্রুতিও দেন তিনি। এরপর কীভাবে সত্যি সামনে আসে, তা নিয়েই তৈরি হয়েছে নতুন কৌতূহল।

Bengali Serial Update

আরও পড়ুনঃ ‘৫ তারিখ ডিজে বাজবে…’ ক্ষমতার দাপটে হিং’সার উস্কানি? জুন মালিয়ার ভাইরাল ভিডিও ঘিরে প্রকাশ্যে আক্র’মণ শ্রীলেখার! ‘ও ভালো তৃণমূলী…নিজের মুখোমুখি হও’ বি’দ্রোহী সংসদকে কড়া ভাষায় বিঁধলেন অভিনেত্রী!

আসলে এই পুরো ঘটনাই বাস্তবের নয়, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এর নতুন পর্বের গল্প। সম্প্রতি প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দেখা গিয়েছে রাহিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। অভিযোগ, সে রাহুলদের পারিবারিক ব্যবসার ক্ষতি করেছে। পরে জানা যায়, আসলে এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে রাহির নিজের বোন। বর্তমানে ধারাবাহিকে রাহির চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত এবং রাহুলের চরিত্রে রয়েছেন শুভ্রজিৎ সাহা। গল্পে যেমন রাহুল আহত, বাস্তবেও পায়ে চোট পেয়েছেন অভিনেতা। আগামী ১৩ ও ১৪ জুন এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে। প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসার পর্দায় দেখা যায়।

You cannot copy content of this page